somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাদেশে স্বাধীনতা বিরোধীচক্র এখনও সক্রিয়। স্বাধীনতার মূল্যবোধে বিশ্বাসীরা ঐক্যবদ্ধ না হলে বিপদ ঘটতে বিলম্ব হবে না

৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



স্বাধীনতাবিরোধীরা এখনও প্রবলভাবে সক্রিয়। ১৯৭১ সালে যারা ইয়াহিয়ার পা-চাটা কুকুর, তারা বাংলাদেশের অগ্রগতি ব্যাহত করতে চায়। তারাই ১৫ আগস্ট, ২১ আগস্ট ও ১৭ আগস্টের ঘটনা ঘটিয়েছে। কিন্তু বাংলাদেশের অগ্রগতি থামানো যাবেনা। পৃথিবীর ইতিহাসে এমন নজির নেই যে, স্বাধীনতাবিরোধীরা দেশের উন্নতি করেছে। সরকার ১৯৭২ সাল থেকেই লক্ষ্য করে আসছিল যে, স্বাধীনতার চেতনা যেন ভোঁতা হতে চলেছে। ১৯৭২ থেকে ১৯৭৫ সালের মধ্য আগস্টের ট্র্যাজেডির আগেই নানা ছদ্মবেশে, মিষ্টি কৌশলে বাংলাদেশের প্রশাসনে স্বাধীনতাবিরোধীরা প্রশ্রয় পেয়ে গেছে। কথায় কথায় বঙ্গবন্ধুর প্রশস্তি গাইত কিন্তু স্বপরিবারে বঙ্গবন্ধু হত্যার পর গুলি খাওয়া বাঘের মতো জেগে উঠেছিল ওরা পাকিস্তানি চেতনায়। বঙ্গবন্ধুর খুনি ডালিমও বীরউত্তম খেতাব পেয়েছিল। ১৯৭৬ সালে মওলানা ভাসানী লন্ডনে গিয়েছিলেন চিকিত্সার জন্য। তার সঙ্গে দেখা করতে গিয়েছিল ডালিম। মওলানা ভাসানী ডালিমকে বলেছিলেন, ‘এই বুড়া সারা জীবন যা করতে পারে নাই, তুই আর তোর সাথীরা ১৫ আগস্ট সেই কাজ কইরা জালেমের হাত থেকে দেশ বাঁচাইছোস’। তদুপরি আমাদের দু’জন মুরুব্বী দেশ স্বাধীনের পরপরই স্বাধীনতার মূল্যবোধের বিপরীত বিন্দুতে দাঁড়িয়ে তাদের অভিমত প্রচার করতে শুরু করেছিলেন। এদের একজন আবুল মনসুর আহমদ, অন্যজন মওলানা ভাসানী। দ্বিজাতিতত্ত্বকে সরাসরি প্রত্যাখ্যান করে যেখানে বাংলাদেশ স্বাধীন হয়েছে, সেখানে আবুল মনসুর আহমদ বলতে শুরু করলেন যে, দ্বিজাতিতত্ত্ব মিথ্যা প্রমাণিত হয়নি। এও বললেন যে, বাংলাদেশ কোনো সেক্যুলার দেশ নয়, মুসলিমপ্রধান দেশ। অন্যদিকে মওলানা ভাসানী স্বাধীন দেশে সরাসরি সাম্প্রদায়িক রাজনীতি শুরু করেছিলেন। বঙ্গবন্ধুর খুনিরা তাদের জবানবন্দিতে বলেছে ‘বঙ্গবন্ধুকে বাঁচিয়ে রেখে দেশের পরিবর্তন সম্ভব ছিল না’। বঙ্গবন্ধুর বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ ছিল তিনি পাকিস্তান ভেঙে একটি ধর্মনিরপেক্ষ বাংলাদেশ প্রতিষ্ঠা করেছিলেন। ১৯৭৫ সালের ১৫ আগস্টের পরে সত্যি সত্যি নামে মাত্র বাংলাদেশ ছিল। জিয়াউর রহমানকে সামনে রেখে স্বাধীনতাবিরোধীরা রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে ফেলেছিল। রাজাকাররা প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, স্বরাষ্ট্রমন্ত্রী, স্পিকার পর্যন্ত হয়েছে। তারা দেশের বেকারত্বকে কাজে লাগিয়েছে। কিন্তু ঘটনার এক পিঠ বিশ্লেষণ করলে লাভজনক হবে না। ১৫ আগস্টের পরে স্বাধীনতার শত্রুরা রাষ্ট্রীয় আনুকূল্য পেয়ে চূড়াস্পর্শী সোচ্চার হয়ে ওঠে। অতীতে স্বাধীনতাপক্ষের লোকজনের শৈথিল্য স্বাধীনতার শত্রুরা কাজে লাগিয়েছে। এখনো স্বাধীনতার মূল্যবোধে বিশ্বাসী, সংবিধানের চার মূলনীতিতে বিশ্বাসী লোকেরা ঐক্যবদ্ধ না হলে বিপদ ঘটতে বিলম্ব হবে না।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জঙ্গল পরিষ্কার করে সাপ তাড়ানাে...

লিখেছেন অপলক , ২৭ শে অক্টোবর, ২০২৬ রাত ১০:৪১

নেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছে: পাকিস্তান এবং বাংলাদেশে বসবাসকারী স্থায়ী হিন্দু অধিবাসীরা চাইলে খুব সহজে তাদের নাগরিকত্ব দেবে ভারত। যদি এই খবরটা সত্য হয়, তবে বাংলাদেশের জন্য সেটা মারাত্মক ভয়ঙ্কর ঘটনা।... ...বাকিটুকু পড়ুন

বিএনপি’কে মুক্তিযুদ্ধের পক্ষের দল বলার কোনো কারণ নাই!!

লিখেছেন ক্লোন রাফা, ২৮ শে অক্টোবর, ২০২৬ রাত ১২:২৩



জাতীয় সন্মাননা কি কোনো গোপন বিষয় । একজন বীর মুক্তিযোদ্ধা’কে গার্ড অফ অনার দিতে এত অনীহা কেনো বর্তমান সরকারের ‼️

আজ বারবার আমার গোআ’র কুপুত্রের একটি... ...বাকিটুকু পড়ুন

সাড়ে হাজার বিজ্ঞানী এবং একটি স্ক্যামের গল্প

লিখেছেন সৈয়দ কুতুব, ২৮ শে অক্টোবর, ২০২৬ রাত ১:২৮


জুলাইয়ের কোটা আন্দোলনের পর বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্কের উন্নতি হয়েছে। সেই সম্পর্কের নতুন অধ্যায়ের অংশ হিসেবে পাকিস্তান বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য ‘নলেজ করিডোর’-এর আওতায় আল্লামা ইকবাল বৃত্তি চালু করে। ২০২৫... ...বাকিটুকু পড়ুন

হাসিনা-বিভ্রাট: এটা ট্রল নয়, কূটনৈতিক সতর্কসংকেত

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৮ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:৫৮


হাসিনা-বিভ্রাট: এটা ট্রল নয়, কূটনৈতিক সতর্কসংকেত

জাপানের এক প্রভাবশালী সংসদ সদস্যের একটি পোস্ট নিয়ে সামাজিক মাধ্যমে হাসাহাসি চলছে। আমার মনে হয়, হাসির আড়ালে আসল প্রশ্নটা চাপা পড়ে যাচ্ছে।

ঘটনাটা কী
প্রধানমন্ত্রী... ...বাকিটুকু পড়ুন

ইসরাইলের সাধারণ নির্বাচন।

লিখেছেন নূর আলম হিরণ, ২৮ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১:২৯


এখন পর্যন্ত প্রকাশিত এক্সিট পোল অনুযায়ী, কোনো পক্ষই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন ৬১টি নিশ্চিত করতে পারেনি।
নেতানিয়াহুর ডানপন্থী জোট, প্রায় ৫১–৫২ আসন।
গাদি আইজেনকটের নেতৃত্বাধীন বিরোধী জোট: প্রায় ৪৯–৫১ আসন... ...বাকিটুকু পড়ুন

×