ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক বাণিজ্যের প্রসার ঘটাতে বাংলাবান্ধা বন্দরে ইমিগ্রেশন সুবিধা ডিসেম্বরে চালু
১০ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৫:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সকল জল্পনা-কল্পনা শেষে বাংলাবান্ধা স্থলবন্দরে দীর্ঘ প্রতীক্ষিত ইমিগ্রেশন সুবিধা চালু হচ্ছে। ডিসেম্বরের মধ্যেই এই বন্দর দিয়ে মানুষ পারাপার করতে পারবে। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ১৯৯৭ সালে বাংলাবান্ধায় নেপাল-বাংলাদেশ ট্রানজিট রুট চালু করা হয়। এরপর থেকে বাংলাবান্ধায় ইমিগ্রেশন সুবিধা চালুসহ পূর্ণাঙ্গ স্থলবন্দরে রূপান্তরের জোরালো দাবি ওঠে। কিন্তু প্রতিবেশী দেশ ভারতের অনীহার কারণে সে সময় পূর্ণাঙ্গ স্থলবন্দরে রূপান্তরিত করা সম্ভব হয়নি। পরবর্তীতে দ্বিতীয় মেয়াদে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকার ২০০৯ সালে ক্ষমতায় আসার পর বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ভারতের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য চালুর প্রক্রিয়া শুরুর পাশাপাশি ভারত, নেপাল ও বাংলাদেশের মধ্যে ত্রিদেশীয় ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটাতে ভারতের সঙ্গে ট্রানজিট কার পাস চুক্তির মাধ্যমে বাংলাদেশের বাংলাবান্ধা ও ভারতের ফুলবাড়ি স্থলবন্দরে পণ্যবাহী ট্রাক যাতায়াতের সুবিধা চালুর চেষ্টা করা হয়। অবশেষে ২০১১ সালের ২৩ জানুয়ারি বাংলাবান্ধা ও ফুলবাড়ি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশ বাণিজ্য শুরু হয়। উদ্বোধনের পরই দু’দেশের মধ্যে স্বাক্ষরিত ট্রানজিট কার পাস চুক্তির মাধ্যমে দুই স্থলবন্দরের পণ্যবাহী ট্রাকের ওয়্যার হাউসে যাতায়াত শুরু করে। ইমিগ্রেশন সুবিধা চালু এবং বাংলাবান্ধা থেকে ভারতের শিলিগুড়ির দূরত্ব মাত্র ৮ কিলোমিটার, জলপাইগুড়ি ৪০ কিলোমিটার, দার্জিলিং ৬০ কিলোমিটার, নেপালের কাঁকরভিটা ৫৯ কিলোমিটার, ভুটানের ফুয়েন্ট সিলিং ১২০ কিলোমিটার এবং চীনের নাথুলা সীমান্তের দূরত্ব মাত্র ২শ’ কিলোমিটার হওয়ায় দ্বিপাক্ষিক বাণিজ্য ও পর্যটন সুবিধা অনেকাংশে বৃদ্ধি পাবে বলে আশা করা যাচ্ছে। পাশাপাশি দেশের অর্থনীতিকে চাঙ্গা করবে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
এম ডি মুসা, ২৪ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৫৬
রাষ্ট্রের নিরাপত্তা আছে, জনগণের নিরাপত্তা কোথায়?
বাংলাদেশের নাগরিক হয়ে কি নিরাপত্তা পাওয়ার অধিকারটুকুও আমাদের নেই? সরকার ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তায় গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর থাকে। কিন্তু সাধারণ... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
চারাগাছ, ২৫ শে অক্টোবর, ২০২৬ রাত ১২:০৫

১৯৯৭ সাল।
আমি তখন ক্লাস নাইনে পড়ি।
স্কুল থেকে বাড়ি ফেরার পথে মামুন ভাইয়ের একটা অডিও ক্যাসেটের দোকান ছিল। পাশেই মির্জা ভাইয়ের কনফেকশনারি। টিফিনের সময় ওখানে প্যাটিস খেতাম।
সেই সময় অডিও ক্যাসেটের...
...বাকিটুকু পড়ুন
একাত্তরের মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে বাদী ছিলেন বীর মুক্তিযোদ্ধা মানিক পশারী (৮৭)। মুক্তিযোদ্ধা মানিক পশারীকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার দেওয়ার প্রস্তুতি চলার সময় জামাতের...
...বাকিটুকু পড়ুনএদেশের মাদ্রাসা শিক্ষারে আপনি একটা স্ক্যাম হিসেবে ধরতে পারেন। মাদ্রাসার বোর্ডের নিয়ন্ত্রণে যে মাদ্রাসাগুলো আছে সেগুলো বাদ দিয়ে অন্য সব মাদ্রাসাই এই স্ক্যামের ভেতরে। এটা একটা ভিক্ষার সাইকেল, দারিদ্র্য'র দুষ্টু... ...বাকিটুকু পড়ুন

আমি ব্যস্তবতা দেখি
পানকৌড়ির সাঁতার-
কল্পনায় শুধু স্বপ্ন আঁকি,
মধ্যবিকাল ঢেউ তোলা সাগর
হতাশা ডিঙিয়ে যায়- নিরিবিলি
রাত দুপুরের বাসর।
উড়ে ধোয়া, নিঃশ্বাসে সাদা বক,
খেলা করে যে, প্রণয়ের চক-
নীল মেঘ ভীর জমায়, বর্ষা কাঁদাময়,
ভোরের ক্লান্তি দেখে...
...বাকিটুকু পড়ুন