somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের জন্য দল হিসেবে জামায়াতে ইসলামী এবং এই দলের রাজনীতি ও দর্শন সমানভাবে দায়ী

১০ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৫:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



৭১-এর গণহত্যাকারী, মানবতার বিরুদ্ধে অপরাধী ও যুদ্ধাপরাধীদের বিচারের প্রক্রিয়ায় বাংলাদেশের মুক্তিযুদ্ধোত্তর প্রজন্মের সামনে এবং আন্তর্জাতিক অঙ্গনেও আবার সজীব হয়েছে বাংলাদেশে পাকিস্তানি হানাদার বাহিনী এবং তাদের এ দেশীয় মৌলবাদী সাম্প্রদায়িক অপশক্তির নৃশংসতম হত্যা, ধর্ষণ, নির্যাতন ও ধ্বংসের বিস্মৃতমলিন দৃশ্যাবলী। ট্রাইব্যুনালের রায়ের পর্যবেক্ষণে বলা হয়েছে এই গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের জন্য দল হিসেবে জামায়াতে ইসলামী এবং এই দলের রাজনীতি ও দর্শন সমানভাবে দায়ী, বাংলাদেশ থেকে মৌলবাদ ও সাম্প্রদায়িকতা নির্মূল করবার পূর্বশর্ত হচ্ছে জামায়াতে ইসলামী এবং তার অঙ্গ ও সহযোগী সংগঠনের রাজনীতিসহ তাদের অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ভীত ধ্বংস করা। মৌলবাদ ও সাম্প্রদায়িকতার অভিশাপ থেকে মুক্ত না হলে মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ গড়া যাবে না। এ কারণে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ’৭১-এর গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের জন্য দল হিসেবে জামায়াতে ইসলামীর বিচার জরুরি হয়ে উঠেছে। জামায়াতে ইসলামীর মতো গণহত্যাকারী ফ্যাসিস্ট দলকে নিষিদ্ধকরণের কথা বলি তখন পশ্চিম ইউরোপ ও আমেরিকা বলে জামায়াত নিষিদ্ধ করা ঠিক হবে না, নিষিদ্ধ হলে তারা আন্ডারগ্রাউন্ডে গিয়ে আরও জঙ্গী ও সন্ত্রাসী হবে, তাদের ওপর নজরদারি করা যাবে না। পশ্চিমের গোয়েন্দা সংস্থাসমূহকে এতটা অজ্ঞ মনে করবার কোন কারণ নেই যে, জামায়াতের প্রকাশ্য-গোপন জঙ্গী সন্ত্রাসী নেটওয়ার্ক সম্পর্কে তারা জানে না। আমরা যতটুকু জানি আমেরিকার সিআইএ ও এফবিআই তার চেয়ে বেশি জানে। এতদিন বহির্বিশ্বে জামায়াতের সংযোগ ছিল ‘আল কায়দা’ ও ‘মুসলিম ব্রাদারহুড’-এর সঙ্গে, এখন যুক্ত হয়েছে ইরাক ও সিরিয়ার ‘ইসলামিক স্টেটস’ (আইএস)। ইউরোপ আমেরিকা থেকে যেসব তরুণ ‘আইএস’-এর জিহাদে অংশ নিয়েছে তাদের চেতনায় আধিপত্য বিস্তার করেছে মওদুদী, হাসান বান্না ও সাঈদ কুতব-এর দর্শন ও প্রেরণা। বাংলাদেশের জামায়াত তাদের সাংগঠনিক ও সন্ত্রাসী নেটওয়ার্ক ভারতের পশ্চিমবঙ্গে যেভাবে বিস্তৃত করেছে তা দ্রুত প্রতিহত করা না হলে দুই দেশের জাতীয় ও সামাজিক নিরাপত্তার জন্য বড় ধরনের সমস্যা সৃষ্টি করবে। জামায়াত নিছক একটি রাজনৈতিক দল নয়। কিংবা মাফিয়াদের মতো নিছক সন্ত্রাসী সংগঠনও নয়। জামায়াতের সাহিত্য ও দর্শন তরুণদের মনোজগতে যেভাবে আধিপত্য বিস্তার করে, যেভাবে তারা ধর্মের নামে যাবতীয় সন্ত্রাস ও হত্যাকাণ্ডকে বৈধতা দেয়, তা মানুষের প্রতি মানুষের বিশ্বাস বিনষ্ট করে, সমাজ এবং রাষ্ট্রকে গ্রাস করে, মৌলবাদী বর্বরতা ও জিঘাংসা।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশের জন্মগ্রহণ কি আজন্ম পাপ?

লিখেছেন এম ডি মুসা, ২৪ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৫৬



রাষ্ট্রের নিরাপত্তা আছে, জনগণের নিরাপত্তা কোথায়?

বাংলাদেশের নাগরিক হয়ে কি নিরাপত্তা পাওয়ার অধিকারটুকুও আমাদের নেই? সরকার ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তায় গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর থাকে। কিন্তু সাধারণ... ...বাকিটুকু পড়ুন

অনেকটা পথ হেঁটে এসেছি

লিখেছেন চারাগাছ, ২৫ শে অক্টোবর, ২০২৬ রাত ১২:০৫




১৯৯৭ সাল।

আমি তখন ক্লাস নাইনে পড়ি।

স্কুল থেকে বাড়ি ফেরার পথে মামুন ভাইয়ের একটা অডিও ক্যাসেটের দোকান ছিল। পাশেই মির্জা ভাইয়ের কনফেকশনারি। টিফিনের সময় ওখানে প্যাটিস খেতাম।

সেই সময় অডিও ক্যাসেটের... ...বাকিটুকু পড়ুন

দেশটাতো এখন রাজাকারদের....

লিখেছেন মাথা পাগলা, ২৫ শে অক্টোবর, ২০২৬ রাত ১২:২৮




একাত্তরের মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে বাদী ছিলেন বীর মুক্তিযোদ্ধা মানিক পশারী (৮৭)। মুক্তিযোদ্ধা মানিক পশারীকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার দেওয়ার প্রস্তুতি চলার সময় জামাতের... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসা শিক্ষা একটা কর্মবিমুখ শিক্ষা

লিখেছেন ধূসর সন্ধ্যা, ২৫ শে অক্টোবর, ২০২৬ সকাল ৮:১৫

এদেশের মাদ্রাসা শিক্ষারে আপনি একটা স্ক্যাম হিসেবে ধরতে পারেন। মাদ্রাসার বোর্ডের নিয়ন্ত্রণে যে মাদ্রাসাগুলো আছে সেগুলো বাদ দিয়ে অন্য সব মাদ্রাসাই এই স্ক্যামের ভেতরে। এটা একটা ভিক্ষার সাইকেল, দারিদ্র্য'র দুষ্টু... ...বাকিটুকু পড়ুন

ঝর্ণা জল

লিখেছেন আলমগীর সরকার লিটন, ২৫ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:২১


আমি ব্যস্তবতা দেখি
পানকৌড়ির সাঁতার-
কল্পনায় শুধু স্বপ্ন আঁকি,
মধ্যবিকাল ঢেউ তোলা সাগর
হতাশা ডিঙিয়ে যায়- নিরিবিলি
রাত দুপুরের বাসর।

উড়ে ধোয়া, নিঃশ্বাসে সাদা বক,
খেলা করে যে, প্রণয়ের চক-
নীল মেঘ ভীর জমায়, বর্ষা কাঁদাময়,
ভোরের ক্লান্তি দেখে... ...বাকিটুকু পড়ুন

×