somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্বাধীনতার ৪৩ বছর পর এবারেই ধানের ও চালের বাজার নিয়ে ব্যবসায়ী, কৃষক ও সাধারণ খেটে খাওয়া মানুষের মনে স্বস্তির নিঃশ্বাস

১২ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




লালমনিরহাটসহ উত্তরাঞ্চলের ৮টি জেলায় রোপা আমনের বাম্পার ফলন হয়েছে। কৃষক ধানের ন্যায্যমূল্য পেয়ে খুশি। আবার শ্রমজীবী ও স্বল্প আয়ের মানুষ ন্যায্য দামে চাল কিনতে পেরেও খুশি। বিদেশে চাল রপ্তানির সিদ্ধান্তের পরেও বাজারে চালের দাম স্থিতিশীল রয়েছে। রোপা আমন মৌসুমে প্রাকৃতিক বিপর্যয় খরা ও বন্যার পরও রোপা আমন ধানের বাম্পার ফলন হয়েছে। কৃষক প্রতিমণ নতুন মোটা ধান বাজারে বিক্রয় করছে সাড়ে ৭/৮ শত টাকায়। তৃণমূল পর্যায়ের কৃষক ধানের ন্যায্যমূল্য পেয়ে দারুণ খুশি। ধানের মৌসুমের শুরুতেই কৃষির ওপর নির্ভর কৃষক পরিবারগুলো ধানের দাম পেয়েছে। তাই উত্তরাঞ্চলের গ্রামে গ্রামে এবারে নবান্নের আনন্দ দ্বিগুণ বেড়ে গেছে। বাজারে চালের সরবরাহ বেশি থাকায় উন্নতমানের ভাল মোটা চাল ২৬ টাকা কেজিতে খুচরা দরে বিক্রি হচ্ছে। এতে করে শ্রমজীবী, দিনমজুর, নিম্নবিত্ত কৃষক ও স্বল্প আয়ের মানুষ কম দামে বাজার হতে তার পারিবারিক চাহিদা মতো চাল ক্রয় করতে পেরে দারুণ খুশি। এতেই বোঝা যায় দেশ অর্থনৈতিক সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছে। দেশের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত হতে যাচ্ছে। সরকার দেশের মানুষের খাদ্য চাহিদা স্থিতিশীল রাখতে ও আপদকালীন মজুদ বাড়াতে প্রায় ৩ লাখ মেঃ টন মোটা চাল চলতি রোপা আমন মৌসুমে ক্রয় করবে। সরকারীভাবে মোটা চাল ক্রয়ে কেজি প্রতি দাম নির্ধারণ হয়েছে ৩২ টাকা দরে। সাধারণত বিগত দিনে দেখা গেছে সরকার চাল ক্রয়ের ঘোষণা দিলে চালের বাজারে প্রভাব পড়ে। সঙ্গে সঙ্গে চালের দাম বৃদ্ধি পায়। এবারে তার উল্টোটা হয়েছে। চালের বাজার দর স্থিতিশীল রয়েছে। স্বাধীনতার ৪৩ বছর পর এবারেই ধানের ও চালের বাজার নিয়ে ব্যবসায়ী, কৃষক ও সাধারণ খেটে খাওয়া দেশের মানুষ খুশি। চাষী ধানের প্রকৃত মূল্য পেয়ে খুশি। স্বল্প আয়ের তৃণমূল পর্যায়ের মানুষ বাজারে কমমূল্যে চাল কিনতে পেয়ে খুশি। সরকার দেশের মানুষের খাদ্য নিশ্চয়তা নিশ্চিত ও আপদকালীন খাদ্য সরবরাহ স্থিতিশীল রাখতে ৩২ টাকা কেজি দরে সরকারী খাদ্য অধিদফতরের মাধ্যমে প্রায় ৩ লাখ মেঃ টন মোটা চাল সারাদেশের বাজার হতে ক্রয় করে গোডাউনে মজুদ করে রাখবে। এ ছাড়াও এবারেই প্রথম সরকার শ্রীলংকায় ৫০ হাজার মেঃ টন চাল রপ্তানি করার সিদ্ধান্ত চূড়ান্ত করেছে। এতে করে স্বাধীনতার ৪৩ বছর পর খাদ্য শস্য আমদানির দেশ হতে বেরিয়ে এসে খাদ্য শস্য রপ্তানির দেশে নাম লিখিয়েছে। বিগত বিএনপি-জামায়াত সরকারের আমলে দেশের নীরব দুর্ভিক্ষাবস্থা চলছিল। সেই তুলনায় বর্তমান সরকার আমলে দেশের শ্রমজীবী, দিনমজুর ও নিম্নবিত্তরা অনেক ভাল আছে।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের শাহেদ জামাল- ১০০

লিখেছেন রাজীব নুর, ২৪ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১২:১৮



মাঝে মাঝে খুব অবিশ্বাস্য ব্যাপার সহজ ভাবে ঘটে যায়।
এই যে আমি শাহেদ। শাহেদ জামাল। রমিজ উদ্দীনের ছেলে। আমাকে একটা ঘরে বন্ধী করে রাখা হয়েছে। ছোট ঘর। ঘরে... ...বাকিটুকু পড়ুন

শিশুর নিরাপত্তা কোনো প্রতিষ্ঠানের সুনামের চেয়ে বড়

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৪ শে অক্টোবর, ২০২৬ দুপুর ২:০২



শিশুর নিরাপত্তা কোনো প্রতিষ্ঠানের সুনামের চেয়ে বড়

গতকাল এক বাবার ভিডিও ভাইরাল হয়েছে। অভিযোগ, তাঁর মেয়েকে একটি মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল যৌন নিপীড়ন করেছেন। বাবার প্রতিক্রিয়া সঠিক ছিল... ...বাকিটুকু পড়ুন

অনেকটা পথ হেঁটে এসেছি

লিখেছেন চারাগাছ, ২৫ শে অক্টোবর, ২০২৬ রাত ১২:০৫




১৯৯৭ সাল।

আমি তখন ক্লাস নাইনে পড়ি।

স্কুল থেকে বাড়ি ফেরার পথে মামুন ভাইয়ের একটা অডিও ক্যাসেটের দোকান ছিল। পাশেই মির্জা ভাইয়ের কনফেকশনারি। টিফিনের সময় ওখানে প্যাটিস খেতাম।

সেই সময় অডিও ক্যাসেটের... ...বাকিটুকু পড়ুন

দেশটাতো এখন রাজাকারদের....

লিখেছেন মাথা পাগলা, ২৫ শে অক্টোবর, ২০২৬ রাত ১২:২৮




একাত্তরের মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে বাদী ছিলেন বীর মুক্তিযোদ্ধা মানিক পশারী (৮৭)। মুক্তিযোদ্ধা মানিক পশারীকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার দেওয়ার প্রস্তুতি চলার সময় জামাতের... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসা শিক্ষা একটা কর্মবিমুখ শিক্ষা

লিখেছেন ধূসর সন্ধ্যা, ২৫ শে অক্টোবর, ২০২৬ সকাল ৮:১৫

এদেশের মাদ্রাসা শিক্ষারে আপনি একটা স্ক্যাম হিসেবে ধরতে পারেন। মাদ্রাসার বোর্ডের নিয়ন্ত্রণে যে মাদ্রাসাগুলো আছে সেগুলো বাদ দিয়ে অন্য সব মাদ্রাসাই এই স্ক্যামের ভেতরে। এটা একটা ভিক্ষার সাইকেল, দারিদ্র্য'র দুষ্টু... ...বাকিটুকু পড়ুন

×