somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এবার ফাস্টট্রাকে যুক্ত হচ্ছে মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্র। সরাসরি তদারকি করবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা

১২ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :





বাস্তবায়ন দ্রুত ও দুর্নীতিমুক্ত করে স্বচ্ছতা নিশ্চিত করতে ফাস্ট ট্রাকে অন্তর্ভুক্ত হচ্ছে দেশের সর্ববৃহৎ কয়লাভিত্তিক মাতারবাড়ী বিদ্যুৎ কেন্দ্র। এর আগে ছয়টি মেগা প্রকল্প থাকলেও এই প্রথম নতুন করে কোন প্রকল্প যুক্ত হতে যাচ্ছে। ফলে এখন প্রকল্প সংখ্যা দাঁড়াচ্ছে সাত-এ। এর মধ্য দিয়ে প্রকল্পটির বাস্তবায়ন কার্যক্রম সরাসরি তদারকি করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিদ্যুৎ বিভাগ থেকে সম্প্রতি ফাস্ট ট্রাক প্রজেক্ট মনিটরিং কমিটিতে প্রকল্পটি অন্তর্ভুক্তির প্রস্তাব করা হয়েছে। ২০১৩ সালে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) থেকে ফাস্ট ট্রাক মনিটরিং কমিটি গঠনের বিষয়ে একটি প্রস্তাব প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছিল। তারপরই মেগা ছয় প্রকল্প ফাস্ট ট্রাক প্রকল্প হিসেবে ঘোষণা করে সরকার। ফাস্ট ট্রাকভুক্ত গুরুত্বপূর্ণ প্রকল্পগুলো হচ্ছে, পদ্মা সেতু, সোনাদিয়া গভীর সমুদ্রবন্দর, এলএনজি টার্মিনাল, রামপাল বিদ্যুৎ কেন্দ্র, রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র ও মেট্রোরেল প্রকল্প। এখন নতুন যুক্ত হচ্ছে ১২০০ মেগাওয়াট ক্ষমতার আল্ট্রাসুপার ক্রিটিক্যাল কয়লাভিত্তিক মাতারবাড়ী বিদ্যুৎ কেন্দ্র। প্রকল্পের প্রধান উপাদান দুটি ইউনিটে ৬শ’ মেগাওয়াট ক্ষমতার দুটি স্টিম টারবাইন, সার্কুলেটিং কুলিং ওয়াটার স্টেশন স্থাপন, ২৭৫ মিটার উচ্চতার দুটি স্টেক, আবাসিক ও সামাজিক এলাকা গঠন, পানি শোধন ব্যবস্থা, সাব-স্টেশন, গভীর সমুদ্রে জেটি (বন্দর) কয়লা সংরক্ষণ এবং ব্যবস্থাপনা, কক্সবাজার জেলার মহেশখালীর মাতারবাড়ী ও ধলঘাটা ইউনিয়নে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি মূল্যমানের এ উন্নয়ন প্রকল্পটি বাস্তবায়ন করবে। এ বিদ্যুৎ কেন্দ্রে সাব-বিটুমিনাস কয়লা ব্যবহার করা হবে। এ কয়লার দাম বিটুমিনাস কয়লা অপেক্ষা কম হওয়ায় বিদ্যুতের দাম কম হবে।

০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের শাহেদ জামাল- ১০০

লিখেছেন রাজীব নুর, ২৪ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১২:১৮



মাঝে মাঝে খুব অবিশ্বাস্য ব্যাপার সহজ ভাবে ঘটে যায়।
এই যে আমি শাহেদ। শাহেদ জামাল। রমিজ উদ্দীনের ছেলে। আমাকে একটা ঘরে বন্ধী করে রাখা হয়েছে। ছোট ঘর। ঘরে... ...বাকিটুকু পড়ুন

শিশুর নিরাপত্তা কোনো প্রতিষ্ঠানের সুনামের চেয়ে বড়

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৪ শে অক্টোবর, ২০২৬ দুপুর ২:০২



শিশুর নিরাপত্তা কোনো প্রতিষ্ঠানের সুনামের চেয়ে বড়

গতকাল এক বাবার ভিডিও ভাইরাল হয়েছে। অভিযোগ, তাঁর মেয়েকে একটি মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল যৌন নিপীড়ন করেছেন। বাবার প্রতিক্রিয়া সঠিক ছিল... ...বাকিটুকু পড়ুন

অনেকটা পথ হেঁটে এসেছি

লিখেছেন চারাগাছ, ২৫ শে অক্টোবর, ২০২৬ রাত ১২:০৫




১৯৯৭ সাল।

আমি তখন ক্লাস নাইনে পড়ি।

স্কুল থেকে বাড়ি ফেরার পথে মামুন ভাইয়ের একটা অডিও ক্যাসেটের দোকান ছিল। পাশেই মির্জা ভাইয়ের কনফেকশনারি। টিফিনের সময় ওখানে প্যাটিস খেতাম।

সেই সময় অডিও ক্যাসেটের... ...বাকিটুকু পড়ুন

দেশটাতো এখন রাজাকারদের....

লিখেছেন মাথা পাগলা, ২৫ শে অক্টোবর, ২০২৬ রাত ১২:২৮




একাত্তরের মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে বাদী ছিলেন বীর মুক্তিযোদ্ধা মানিক পশারী (৮৭)। মুক্তিযোদ্ধা মানিক পশারীকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার দেওয়ার প্রস্তুতি চলার সময় জামাতের... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসা শিক্ষা একটা কর্মবিমুখ শিক্ষা

লিখেছেন ধূসর সন্ধ্যা, ২৫ শে অক্টোবর, ২০২৬ সকাল ৮:১৫

এদেশের মাদ্রাসা শিক্ষারে আপনি একটা স্ক্যাম হিসেবে ধরতে পারেন। মাদ্রাসার বোর্ডের নিয়ন্ত্রণে যে মাদ্রাসাগুলো আছে সেগুলো বাদ দিয়ে অন্য সব মাদ্রাসাই এই স্ক্যামের ভেতরে। এটা একটা ভিক্ষার সাইকেল, দারিদ্র্য'র দুষ্টু... ...বাকিটুকু পড়ুন

×