পদ্মা সেতু প্রকল্পের নদী শাসনের কাজে চীনা প্রতিষ্ঠান সিনোহাইড্রো কর্পোরেশনের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে সরকার
১২ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
এ চুক্তি সাক্ষরের মাধ্যমে সেতু নির্মাণের প্রস্তুতিগত দিকগুলোর আরও এক ধাপ অতিক্রম করলো সরকার। সেতু নির্মাণ ও নদী শাসনসহ প্রকল্পের প্রতিটি কাজ স্বচ্ছতার সাথে সম্পাদনের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে বাংলাদেশ সরকার। দুর্নীতি বা কোনো অনিয়মকে প্রশ্রয় দেবেন না সরকার। নদী শাসনে আর্থিক প্রস্তাবে তিনটি প্রতিষ্ঠান অংশ নেয়। এর মধ্যে সিনোহাইড্রো সর্বনিম্ন দরদাতা হিসেবে বিবেচিত হয়। সিনোহাইড্রোর প্রস্তাবিত দর প্রাক্কলিত ব্যয়ের চেয়ে প্রায় ১০ শতাংশ কম। এছাড়া বেলজিয়ামের প্রতিষ্ঠান ‘জান ডি নাল এনভি ট্রাগেল’ ১৬ হাজার ৪৩৮ কোটি টাকা এবং কোরিয়ার ‘হুন্দাই ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি’ ১২ হাজার ১২২ কোটি টাকা প্রস্তাব করেছিল। এতে মোট ব্যয় হবে ৮ হাজার ৭০৭ কোটি ৮১ লাখ টাকা। মোট ব্যয়ের ৩০ শতাংশ বাংলাদেশী এবং ৭০ শতাংশ বৈদেশিক মুদ্রায় পরিশোধ করা হবে। চুক্তির মেয়াদ হবে ৪৮ মাস। ইতিমধ্যে ১২ হাজার কোটি টাকায় চার বছরের মধ্যে সেতুর মূল অবকাঠামো নির্মাণে বাংলাদেশ সরকারের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে আরেকটি চীনা কোম্পানি মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং লিমিটেড। ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ সেতু নির্মাণে চীনের রাষ্ট্রায়ত্ত এই প্রতিষ্ঠানের সঙ্গে গত ১৭ জুন সরকারের এই চুক্তি হয়। পরামর্শক হিসেবে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। এছাড়া প্রকল্প এলাকার নিরাপত্তার দায়িত্ব পালন করছে বাংলাদেশ সেনাবাহিনী। নিজস্ব অর্থায়নে বাস্তবায়নাধীন দেশের বৃহত্তম এ প্রকল্প যাতে সফলভাবে শেষ করতে পারে সেজন্য জনগণের দোয়া ও সহযোগিতা চেয়েছে সরকার।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ২৪ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১২:১৮

মাঝে মাঝে খুব অবিশ্বাস্য ব্যাপার সহজ ভাবে ঘটে যায়।
এই যে আমি শাহেদ। শাহেদ জামাল। রমিজ উদ্দীনের ছেলে। আমাকে একটা ঘরে বন্ধী করে রাখা হয়েছে। ছোট ঘর। ঘরে...
...বাকিটুকু পড়ুন

শিশুর নিরাপত্তা কোনো প্রতিষ্ঠানের সুনামের চেয়ে বড়গতকাল এক বাবার ভিডিও ভাইরাল হয়েছে। অভিযোগ, তাঁর মেয়েকে একটি মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল যৌন নিপীড়ন করেছেন। বাবার প্রতিক্রিয়া সঠিক ছিল...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
চারাগাছ, ২৫ শে অক্টোবর, ২০২৬ রাত ১২:০৫

১৯৯৭ সাল।
আমি তখন ক্লাস নাইনে পড়ি।
স্কুল থেকে বাড়ি ফেরার পথে মামুন ভাইয়ের একটা অডিও ক্যাসেটের দোকান ছিল। পাশেই মির্জা ভাইয়ের কনফেকশনারি। টিফিনের সময় ওখানে প্যাটিস খেতাম।
সেই সময় অডিও ক্যাসেটের...
...বাকিটুকু পড়ুন
একাত্তরের মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে বাদী ছিলেন বীর মুক্তিযোদ্ধা মানিক পশারী (৮৭)। মুক্তিযোদ্ধা মানিক পশারীকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার দেওয়ার প্রস্তুতি চলার সময় জামাতের...
...বাকিটুকু পড়ুনএদেশের মাদ্রাসা শিক্ষারে আপনি একটা স্ক্যাম হিসেবে ধরতে পারেন। মাদ্রাসার বোর্ডের নিয়ন্ত্রণে যে মাদ্রাসাগুলো আছে সেগুলো বাদ দিয়ে অন্য সব মাদ্রাসাই এই স্ক্যামের ভেতরে। এটা একটা ভিক্ষার সাইকেল, দারিদ্র্য'র দুষ্টু... ...বাকিটুকু পড়ুন