বর্তমান সরকার বাংলাদেশের ৩৫টি এলাকার প্রায় ৬০০টি শিক্ষা প্রতিষ্ঠানের ৬ লাখ শিক্ষার্থীকে হাতে কলমে গুগলের প্রযুক্তি শিক্ষা দিতেই বাংলাদেশে এনেছে গুগল বাস ¬¬¬¬¬¬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
পৃথিবী এখন হাতের মুঠোয়, কথাটি অনেক পুরণো হয়ে গেছে, এখন বলা উচিত- পৃথিবী, চন্দ্র, মঙ্গল এখন হাতের মুঠোয়। কিন্তু কিভাবে? বেড়াতে যেতে চান? আমেরিকা, ইউরোপ, জাপান, ল্যাটিন আমেরিকা। পাসপোর্ট, ভিসা, ডলার কোনকিছুরই দরকার নেই। শুধু দরকার একটি ইন্টারনেট কানেকশনসহ অ্যানড্রয়েড ফোন আর গুগল। ব্রাউজ করুন গুগল আর্থ, স্ট্রিট ভিউয়ে ঘরে বসে দেখতে পাবেন নিউইয়র্ক, লন্ডন, টোকিও, মেক্সিকো সিটির অলিগলি, রাস্তাঘাট, ঘরবাড়ি অবিকল। ঘুরে বেড়ান মনের সুখে আর পরিচিত হন পৃথিবীর সব শহর, গ্রাম, নদ-নদী, পাহাড়-পর্বত, সবকিছুর সাথে। মন ভরলো না, ঘুরে আসুন চন্দ্র থেকে। চলে যান মঙ্গলগ্রহে। এগুলো গল্প নয়। সত্যি! গুগল দিচ্ছে আপনাকে সেই সেবা। আরো আছে। পত্র (ইমেইল) আদান-প্রদান করুন জিমেইলে, ডকুমেন্ট জমা রাখুন গুগল ডক এ, মনের কথা লিখুন গুগল প্লাসে, গুগল ব্লগে। শুধুমাত্র গুগলেরই রয়েছে শতাধিক রকমের সেবা। আপনার যা ইচ্ছে, সেটাই পাবেন ঘরে বসে। শুধু জানতে হবে, কোনটি আপনার কোন ইচ্ছে পুরণ করবে কিভাবে? ব্যবহার করবেন কিভাবে? বাংলাদেশের ৩৫টি এলাকার প্রায় ৬০০টি শিক্ষা প্রতিষ্ঠানের ৬ লাখ শিক্ষার্থীকে হাতে কলমে গুগলের প্রযুক্তি শিক্ষা দিতেই বর্তমান সরকার বাংলাদেশে এনেছে গুগল বাস। আপনার হাতের মুঠোয় নিয়ে মহাবিশ্বকে তুলে দিতে সহযোগিতার হাত বাড়িয়েছে গুগল বাস বাংলাদেশ। প্রযুক্তির সাথে পরিচিত হোন, বাংলাদেশকে এগিয়ে নিতে তথ্য প্রযুক্তিকে যথাযথ ব্যবহার করুন। আর হ্যাঁ, ভুলে যাবেন না আমাদের তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ হোসেন পলক ও প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে। উনাদের একটা ধন্যবাদ দিন। আমাদের এই তরুন মন্ত্রী ও উপদেষ্টা আপনার হাতে তথ্য প্রযুক্তির সুবিধা তুলে দিতে দিনরাত পরিশ্রম করছেন। ধন্যবাদ অবশ্যই উনাদের প্রাপ্য।
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
গাজীপুর থেকে কক্সবাজার: চার বাইকে ছয় সহকর্মীর ১৪ ঘণ্টার নাইট রাইড অ্যাডভেঞ্চার

আমি শাম্মী নূর-এ-আলম রাজু, থাকি সাভার এলাকায়। ভ্রমণের নেশা আর মোটরসাইকেলের প্রতি ভালোবাসা আমার দীর্ঘদিনের। আজ আপনাদের সাথে শেয়ার করব গাজীপুর থেকে কক্সবাজার হয়ে টেকনাফ ও শাহপরীর দ্বীপের দিকে... ...বাকিটুকু পড়ুন
Personal Cancer Vaccine: আশার আলো দেখাচ্ছে

আপনি কি কখনও চিন্তা করে দেখেছেন যে ক্যান্সার টিউমারকে কেন শরীর এর রোগ প্রতিরোগ করা ইমিউন সেল (যেমন টি সেল) একেবারে ধ্বংস করতে পারে না!!! যেখানে টি সেল... ...বাকিটুকু পড়ুন
আমাদের শাহেদ জামাল- ১০০

মাঝে মাঝে খুব অবিশ্বাস্য ব্যাপার সহজ ভাবে ঘটে যায়।
এই যে আমি শাহেদ। শাহেদ জামাল। রমিজ উদ্দীনের ছেলে। আমাকে একটা ঘরে বন্ধী করে রাখা হয়েছে। ছোট ঘর। ঘরে... ...বাকিটুকু পড়ুন
শিশুর নিরাপত্তা কোনো প্রতিষ্ঠানের সুনামের চেয়ে বড়

শিশুর নিরাপত্তা কোনো প্রতিষ্ঠানের সুনামের চেয়ে বড়
গতকাল এক বাবার ভিডিও ভাইরাল হয়েছে। অভিযোগ, তাঁর মেয়েকে একটি মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল যৌন নিপীড়ন করেছেন। বাবার প্রতিক্রিয়া সঠিক ছিল... ...বাকিটুকু পড়ুন
দেশটাতো এখন রাজাকারদের....

একাত্তরের মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে বাদী ছিলেন বীর মুক্তিযোদ্ধা মানিক পশারী (৮৭)। মুক্তিযোদ্ধা মানিক পশারীকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার দেওয়ার প্রস্তুতি চলার সময় জামাতের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।