somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মহেশখালিতে আরও একটি ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশ সরকারের সমঝোতা স্মারক স্বাক্ষর

২৮ শে নভেম্বর, ২০১৪ সকাল ১০:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :





মহেশখালিতে আরও একটি ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে মালয়েশিয়ার জাতীয় কোম্পানি তেনেগা ন্যাশনাল বারহেড আগামী ডিসেম্বরে চুক্তি করতে আগ্রহ প্রকাশ করেছে। এজন্য মালয়েশিয়া বাংলাদেশ সরকারের সহায়তা চেয়েছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর বিশেষ দূত সম্প্রতি এক চিঠিতে বিদ্যুৎ বিভাগের কাছে সহায়তা চান। গত সেপ্টেম্বরে তেনেগা এবং পিডিবির মধ্যে ঢাকায় সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। আগামী ২ থেকে ৪ ডিসেম্বর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মালয়েশিয়া সফরের কথা রয়েছে। ওই সময় বিদ্যুৎ কেন্দ্রটির চুক্তি স্বাক্ষর করতে আগ্রহী মালয়েশিয়া। এ বিষয়ে বিদ্যুৎ বিভাগ এবং পিডিবির সহায়তা চান মালয়েশিয়া। এই চুক্তির অধীনে তেনেগার সঙ্গে পিডিবি একটি যৌথ মূলধনী কোম্পানি গঠন করবে। ওই কোম্পানিই বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করবে। রামপালের মতোই বিদ্যুৎ কেন্দ্রর অর্ধেক মালিকানা থাকবে পিডিবির হাতে। ২০১৯ সালে এ নির্মাণ কাজ শেষ হবে।
সরকার দীর্ঘমেয়াদী বিদ্যুৎ উৎপাদন পরিকল্পনায় দুটি ১৩২০ মেগাওয়াট কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের কথা ছিল। এর মধ্যে একটি বিদ্যুৎ কেন্দ্রর জন্য চুক্তি হলেও অন্যটির ক্ষেত্রে চীন, মালয়েশিয়া এবং থাইল্যান্ডের সঙ্গে আলোচনা হলেও মালয়েশিয়া শেষ পর্যন্ত চূড়ান্ত হচ্ছে। কোম্পানিতে বাংলাদেশ এবং মালয়েশিয়ার সমান সংখ্যক সদস্য পরিচালনা পর্ষদে থাকবেন। কোম্পানির চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালকের পদে দুই দেশের প্রতিনিধি ভাগাভাগি করে দায়িত্ব পালন করবেন। সমঝোতার আলোকে গঠিত যৌথ মূলধনী কোম্পানি বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণের জন্য অর্থায়ন এবং দরপত্র আহ্বান করবে। সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণ করবে। প্রকল্পটি বাসবায়ন হলে দেশের জাতীয় গ্রীডে যোগ হবে বিদ্যুৎ। দূর হবে বিদ্যুতের নানামুখী সমস্যা।

০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতাঃ সুবহানার বীরত্ব

লিখেছেন ইসিয়াক, ১৪ ই জুন, ২০২৬ সকাল ৭:১০




সুবহানা খুব ছোট্ট হলেও, দারুণ মিষ্টি দেখতে,
চটপটে, বেজায় সাহসী , কেউ পারে না রুখতে।

স্কুল থেকে ফেরার পথে একদিন দুপুরবেলা
অনাথ দুটি শিশু বসে করছিল কি এক খেলা।... ...বাকিটুকু পড়ুন

গঙ্গা-বুড়িগঙ্গার স্রোত অনেক বদলে গেছে...

লিখেছেন জুল ভার্ন, ১৪ ই জুন, ২০২৬ সকাল ৯:৩৩

গঙ্গা-বুড়িগঙ্গার স্রোত অনেক বদলে গেছে...

একসময় ভারতীয় কূটনীতিক, রাজনীতিবিদ কিংবা বাংলাদেশের কিছু ক্ষমতাসীন নেতা এমন ভাষায় কথা বলতেন, যেন বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র নয়; বরং কোনো ছোট ভাই, আদরের বোন বা... ...বাকিটুকু পড়ুন

অন্তর্দিগন্ত

লিখেছেন মুনতাসির রাসেল, ১৪ ই জুন, ২০২৬ সকাল ১১:০৯



যে নদী সাগরকে ছোঁয়নি, সে-ই গায় সবচেয়ে নির্মল সঙ্গীত।
যে বৃক্ষের শাখা ফলের ভারে নত হয়নি, সে-ই আকাশকে বেশি বোঝে, বাতাসকে বেশি শোনে।

পৃথিবীর প্রাচীনতম ভ্রমগুলোর একটি এই,
মানুষ ভেবেছে প্রাপ্তিই পরিত্রাণ।

তাই... ...বাকিটুকু পড়ুন

Laptop Stand কেন দরকার?

লিখেছেন নাহল তরকারি, ১৪ ই জুন, ২০২৬ বিকাল ৪:৩৯

Laptop Stand কেন দরকার? | Digital Fast IT থেকে স্মার্ট সমাধান



দীর্ঘ সময় ল্যাপটপ ব্যবহার করলে অনেকেরই একটি সাধারণ সমস্যা দেখা দেয়—ল্যাপটপের নিচের অংশ অতিরিক্ত গরম হয়ে যায়। অতিরিক্ত... ...বাকিটুকু পড়ুন

ইমিগ্রেশনেই ধরা খেল বিএনপির কূটনীতি

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই জুন, ২০২৬ রাত ২:৪০


ধরুন আপনার পাশের বাড়ির সাথে সম্পর্ক ভালো না। দীর্ঘদিনের পুরনো ঝামেলা, কথা বলাবলি বন্ধ, একে অপরকে দেখলে মুখ ঘুরিয়ে নেওয়ার অভ্যাস হয়ে গেছে। এই অবস্থায় পাশের বাড়িতে একটা বৈঠক... ...বাকিটুকু পড়ুন

×