বাংলাদেশ সরকারের স্লোগান ‘আঠারোর আগে বিয়ে নয়, বিশের আগে সন্তান নয়।’ সরকার বাল্যবিয়ে রোধে শিশুর নকল জন্ম সার্টিফিকেটে ১৮ বছর বয়স নিশ্চিত করা নোটারী পাবলিক, বাল্যবিয়ে পড়ানো কাজী এবং অসচেতন অভিভাবককে আইনের আওতায় আনার জন্য কঠোর আইন প্রণয়নের সিদ্ধান্ত নিয়েছে। বাল্যবিয়ে রোধ একটি সামাজিক মূল্যবোধ। এর জন্য প্রয়োজন সামাজিক বিপ্লব। এক রাতে বাল্যবিয়ে বন্ধ হয়ে সামাজিক পরিবর্তন আসবে না। এ পরিবর্তন আনতে গণমাধ্যমকে শক্তিশালী ভূমিকা রাখতে হবে। অল্প বয়সে বিয়ে এবং গর্ভধারণ দুটোই অত্যন্ত বিপজ্জনক। বাল্যবিয়ের ফলে একজন অপুষ্ট মা অপুষ্ট শিশুর জন্ম দেয়। অধিকাংশ ক্ষেত্রে কিশোরী মা সন্তান জন্ম দিতে গিয়ে নানা ধরনের জটিল সমস্যায় পড়ে এবং কোন কোন ক্ষেত্রে মৃত্যু পর্যন্ত হতে পারে। বাল্যবিয়ে শিক্ষার ক্ষেত্রে বড় প্রভাব ফেলে। বাল্যবিয়েকে নারীর ক্ষমতায়নের অন্যতম প্রধান বাধা হিসেবে বিবেচনা করেন তারা। বাংলাদেশে প্রাথমিক ও নিম্নমাধ্যমিক স্কুলের ৫৬ লাখ শিশু স্কুলে যায় না। এদের একটি অংশ ঝরেপড়া শিশু। এ সমীক্ষায় স্কুল থেকে ঝরে পড়ার কারণ হিসেবে বাল্যবিয়ের কথা উল্লেখ করা হয়েছে। গত দুই দশকের বেশি সময় ধরে কৈশোর মাতৃত্বের হার ৩৩ শতাংশের আশপাশ দিয়ে ঘুরপাক খাচ্ছে। এটির কারণও বাল্যবিয়ে। নারী উন্নয়ন বিশেষজ্ঞরা মনে করেন উপরক্ত উপায় গুলোর পাশাপাশি সরকারের এমন সিদ্ধান্ত ফলপ্রসূ হবে।
বাল্যবিয়ে বন্ধ করতে নোটারি পাবলিক ও কাজীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করবে সরকার
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
কবিতাঃ সুবহানার বীরত্ব

সুবহানা খুব ছোট্ট হলেও, দারুণ মিষ্টি দেখতে,
চটপটে, বেজায় সাহসী , কেউ পারে না রুখতে।
স্কুল থেকে ফেরার পথে একদিন দুপুরবেলা
অনাথ দুটি শিশু বসে করছিল কি এক খেলা।... ...বাকিটুকু পড়ুন
গঙ্গা-বুড়িগঙ্গার স্রোত অনেক বদলে গেছে...
গঙ্গা-বুড়িগঙ্গার স্রোত অনেক বদলে গেছে...
একসময় ভারতীয় কূটনীতিক, রাজনীতিবিদ কিংবা বাংলাদেশের কিছু ক্ষমতাসীন নেতা এমন ভাষায় কথা বলতেন, যেন বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র নয়; বরং কোনো ছোট ভাই, আদরের বোন বা... ...বাকিটুকু পড়ুন
অন্তর্দিগন্ত

যে নদী সাগরকে ছোঁয়নি, সে-ই গায় সবচেয়ে নির্মল সঙ্গীত।
যে বৃক্ষের শাখা ফলের ভারে নত হয়নি, সে-ই আকাশকে বেশি বোঝে, বাতাসকে বেশি শোনে।
পৃথিবীর প্রাচীনতম ভ্রমগুলোর একটি এই,
মানুষ ভেবেছে প্রাপ্তিই পরিত্রাণ।
তাই... ...বাকিটুকু পড়ুন
Laptop Stand কেন দরকার?
Laptop Stand কেন দরকার? | Digital Fast IT থেকে স্মার্ট সমাধান

দীর্ঘ সময় ল্যাপটপ ব্যবহার করলে অনেকেরই একটি সাধারণ সমস্যা দেখা দেয়—ল্যাপটপের নিচের অংশ অতিরিক্ত গরম হয়ে যায়। অতিরিক্ত... ...বাকিটুকু পড়ুন
ইমিগ্রেশনেই ধরা খেল বিএনপির কূটনীতি

ধরুন আপনার পাশের বাড়ির সাথে সম্পর্ক ভালো না। দীর্ঘদিনের পুরনো ঝামেলা, কথা বলাবলি বন্ধ, একে অপরকে দেখলে মুখ ঘুরিয়ে নেওয়ার অভ্যাস হয়ে গেছে। এই অবস্থায় পাশের বাড়িতে একটা বৈঠক... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।