অতীতে কিছু মানুষ লিখতেন, যা-ই লিখতেন তা পড়তে বাধ্য হতো বেচারা পাঠকেরা। এমন অনেকের সঙ্গে পরিচয় হয়েছে যারা লেখালেখির ধারে কাছেও যান না। অথচ লিখলে অনেকের চেয়েই ভাল লিখতেন! ঐরকম কিছু লোককে জোর করে লেখানোর জন্যই হাজারদুয়ারীর দরজা গুলো খুলে দেয়া হয়েছে। কারণ যারা লেখেন না তারা লিখলে অনেক পেশাদার লেখকেরই লেখালেখি থেকে অবসর প্রস্তুতি ছুটিতে যেতে হতে পারে।
ক'জনের সঙ্গেই বা পরিচয় আছে আমাদের, সে জন্যই আকাশের ঠিকানায় এরকম খোলা চিঠি লেখা!
অপ্রকাশিত লেখা, বিভিন্ন সম্পাদক কর্তৃক প্রত্যাখাত লেখা কিংবা ঠিক এই মুহূর্তে বসে একান্ত ভাবনা থেকে উৎসারিত কোন লেখা [email protected] - এই ঠিকানায় পাঠিয়ে দিন অনুগ্রহ করে।
আমার ধারণা, হাজারদুয়ারীর সমস্ত দরজা খুলে আমরা দেখতে পারি নতুন এই লেখালেখির ভবিষ্যত।
শেষ পর্যন্ত লেখক হতে হবে এমন কথা নেই, অন্ততঃ বন্ধুতার এবং পরিচয়ের একটা আকাশ-উঠোন হয়ে উঠতে পারে [গাঢ়]nvRvi`yqvix WU Kg[/গাঢ়]।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


