নিজে কবিতা লিখতে না পারার বামনত্ব ঘুচাতে গদ্য লিখেছি। সবসময় ঈর্ষা করেছি আমার কবি বন্ধুদের।
আমাদের বাংলা ওয়েবসাইট হাজারদুয়ারীর জন্য লেখা চেয়ে গদ্যের বেলায় যথেষ্ট সাড়া পেয়েছি। কিন্তু পদ্যের অভাব দেখে ভয় হচ্ছে, কবিতা কি হারিয়ে যাচ্ছে আমাদের মাঝ থেকে!
আমি কবিরা অন্তর্মুখী হন, নিজেকে অবগুন্ঠনে আড়াল রাখেন। তাই কবি বন্ধুদের প্রতি আহবান - আমরা যারা এখনো কবিতা ভালোবাসি, তাদের জন্য কয়েক ছত্র প্রাণের পদ্য লিখে পাঠান। ২৫ এপ্রিল হাজারদুয়ারীতে ছাপা হবে। কোন সম্পাদকীয় কারিকুরি নেই, যা লিখবেন তার কুমারিত্ব অটুট থাকবে, হাজারদুয়ারী সাইটটা আপনারও। তাছাড়া, আপনার কবিতা, এতে কলম চালানো কার সাধ্য!
অপেক্ষায় রইলাম, পদ্যের জন্য নিরন্তর অপেক্ষায়!
[email protected]
সর্বশেষ এডিট : ২৩ শে এপ্রিল, ২০০৭ রাত ৮:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



