
আল-কোরআন বিশ্বে সর্বাধিক পঠিত বই, আবার অর্থ না বুঝে পঠিত বইয়ের তালিকায়ও এটি এক নাম্বারে ! আলহামদুলিল্লাহ্, আল্লাহ্ রাহমানির রাহিম (পরম করুণাময় , অসীম দয়ালু), অর্থ না বুঝে পড়লেও এই বই পড়ার পুরস্কার থেকে আমাদের বঞ্চিত করেন না । কিন্তু, অর্থ বুঝে কোরআন পড়া আর না বুঝে পড়া কি এক হল ? আল্লাহ্ বলেন
এটি একটি বরকতময় কিতাব, যা আমি আপনার প্রতি বরকত হিসেবে অবতীর্ণ করেছি, যাতে মানুষ এর আয়াতসমুহ লক্ষ্য করে এবং বুদ্ধিমানগণ যেন তা অনুধাবন করে । (ছোয়াদ ৩৮:২৯)
তারা কি কোরআন সম্পর্কে গভীর চিন্তা করে না ? না তাদের অন্তর তালাবদ্ধ ? (মুহাম্মদ ৪৭:২৪)
আল্লাহ্ কোরআন আরবি ভাষায় নাযিল করেছেন । যদিও বাংলা ভাষায় অনেক অনুবাদ পাওয়া যায় কিন্তু কোনটাকেও মূল কোরআনের সমতুল্য বলা যাবে না । রবীন্দ্রনাথের গীতাঞ্জলী কিংবা জসিমুদ্দীনের নকশী কাঁথার মাঠ এর ইংরেজী অনুবাদ পড়ে কি কখনও মূল বাংলা ভাষার মাধুর্য অনুধাবন করা যাবে ? অনুরূপ ভাবে কোরআনের ভাষার মাধুর্য অনুধাবন করতে হলে কোরআনের ভাষাতেই কোরআন বুঝা উচিত । আর বোঝার জন্যে আল্লাহ্তো কোরআনকে সহজ করে নাযিল করেছেন, আলহামদুলিল্লাহ্ । সূরা কামার এ এই কথাটি আল্লাহ্ ৪ বার বলেছেন
আমি কোরআনকে সহজ করে দিয়েছি বোঝার জন্যে । অতএব, কোন চিন্তাশীল আছে কি ? (কামার ৫৪:১৭, ২২, ৩২, ৪০)
তাই চলুন কোরআনকে কোরআনের ভাষাতেই বুঝার চেষ্ঠা করি । সেটা শুরু হোক আজ থেকেই । চিন্তা করে দেখুনতো ইংলিশ ভাষা শিখার জন্য স্কুল জীবন থেকে শুরু করে আজ অবধি আমরা কত সময়, কত শ্রম দিয়েছি । আর যে ভাষা হবে আখিরাতের অনন্ত জীবনের ভাষা, যে ভাষায় আল্লাহ্ আমাদেরকে নবীর মাধ্যমে বার্তা পাঠিয়েছেন সেই কোরআনের ভাষার জন্য কতটুকু শ্রম ও সময় দিয়েছি ? কোন মুখ নিয়ে আমরা আল্লাহ্র সামনে দাঁড়াব ?
পুরু কোরআনে মোট শব্দ আছে ৭৭,৪২৯ টি । কিন্তু পুনারাবৃত্তি আর একই শব্দের বিভিন্ন ব্যাবহারগুলো বাদ দিলে শব্দ সংখ্যা দাড়ায় মাত্র ৪৮৪৫ টি [১] । নিচের টেবিলে একয়টা শব্দের অর্থ ও কোরআনে এর ব্যাবহারসহ, পুনারাবৃত্তি সংখ্যার ভিত্তিতে অধঃক্রমে সাজানো হল । চলুন আজ আমরা প্রথম ৫ টি শব্দ (যা মোট শব্দ সংখ্যার ১৫%) শিখে আমাদের যাত্রা শুরু করি ।
বিসমিল্লাহির রাহমানির রহীম

‘রব্বী যিদনী ইলমা’
আল্লাহ্ আমাদের সাহায্য করুন । আমীন ।
(চলবে ইনশা আল্লাহ্ ….)
ফেসবুক লিংক
অর্থ বুঝে কোরআন পড়া (পর্ব-১)view this link
অর্থ বুঝে কোরআন পড়া (পর্ব-২)view this link
অর্থ বুঝে কোরআন পড়া (পর্ব-৩)view this link
Note: মানুষ মাত্রই ভূলের উর্দ্ধে নয় । তাই যেকোন ভূল কারো চোখে পরলেই শুধরে দেয়ার অনুরোধ রইল ।
Reference:
১। Qur’an word frequency, http://quran.ilmsummit.org
২। সহীহ নূরানী কোরআন শরীফ, মূল তরজমা - মাওলানা আশরাফ আলী থানবী (রঃ) ।
৩। কোরআনের বাংলা অনুবাদ - মুহিউদ্দীন খান ।
৪। আল-কোরআনের ভাষা - এস এম নাহিদ হাসান ।
৫। তিন ভাষায় Quranic Vocabulary - আবদুল করিম পারেখ, দারুস সালাম বাংলাদেশ ।
সর্বশেষ এডিট : ৩১ শে মে, ২০১৭ সকাল ৭:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



