somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অর্থ বুঝে কোরআন পড়া (সব পর্ব একসাথে)

২৪ শে জুন, ২০১৭ রাত ২:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আল্লাহ্‌ কোরআন আরবি ভাষায় নাযিল করেছেন এবং বলেছেন এটি সহজ ভাষায় নাযিল করেছেন যাতে আমরা বুঝতে পারি । কিন্তু আরবি কি আসলেই সহজ ভাষা ? আল্লাহ্‌ যেহেতু বলেছেন তাহলে অবশ্যই এটি সহজ ভাষা । তবে ভাষা হিসাবে আরবি যেমনই হোক না কেন কোরআনে আল্লাহ্‌ যে আরবি ভাষা ব্যবহার করেছেন তা অবশ্যই সহজ । যেমন দেখুন, পুরু কোরআনে মোট শব্দ আছে ৭৭,৪২৯ টি । কিন্তু পুনারাবৃত্তি আর একই শব্দের বিভিন্ন ব্যাবহারগুলো বাদ দিলে শব্দ সংখ্যা দাড়ায় মাত্র ৪৮৪৫ টি [১] । এর মধ্যে বেশিবার ব্যবহৃত মাত্র ৬০টি শব্দের অর্থ জানলেই পুরু কোরআনের মোট শব্দের অর্ধেক (৫০%) শব্দের সাথে আমাদের পরিচয় হয়ে যাবে । এভাবে, অল্প কিছু আরবি শব্দের অর্থ জানলেই কোরআনের বেশির ভাগ অংশের শাব্দিক অর্থ বুঝা যাবে ইনশা আল্লাহ্ । তবে, কোরআনকে পুরোপুরি বুঝতে, এর অন্তর্নিহিত অর্থ বুঝতে অবশ্যই অনেক স্টাডির প্রয়োজন ।

এই নোট গুলোয় আমরা সহজ ভাবে অর্থ বুঝে কোরআন পড়ার কৌশল জানব । এলক্ষে আমরা কোরআনে বেশিবার ব্যবহৃত শব্দগুলোর সাথে ধীরে ধীরে পরিচিত হব । তবে, এই নোট গুলোর উদ্দেশ্য ১০০% কোরআনের অর্থ বুঝতে পাড়া নয়; এর উদ্দেশ্য হচ্ছে কোরআনে বহুল ব্যবহৃত শব্দের সাথে পরিচয় করিয়ে দেয়া যাতে করে একটি আয়াতে অন্তত ২/৩ টি বেশি অপরিচিত শব্দ না থাকে । পুরো অর্থ না বুঝলেও যেন অন্তত পক্ষে এর আয়াত গুলোর ভাবার্থ বুঝতে পারি ।

অর্থ বুঝে কোরআন পড়ার সহায়ক অনেক বই আছে । তবে যতগুলো বই/pdf হাতে এসেছে সেগুলোর কোনটাই পুরোপুরি সহজবোধ্য ও স্বয়ংসম্পুর্ন মনে হইনি । কিছু বইয়ে আরবি ব্যকরণকে প্রাধান্য দেয়া হয়েছে [৪], আর কিছু বইয়ে কোরআনিক ভুকাবুলারিকে প্রাধান্য দেয়া হয়েছে [৫, ৭] । Qur’an word frequency [১] বইটিতে কোরআনিক শব্দগুলো পুনারাবৃত্তি সংখ্যার ভিত্তিতে অধঃক্রমে সজ্জিত করা হয়েছে যেটা এই নোটগুলোয় অনুসরণ করা হয়েছে । তবে অন্যান্য বইয়ের সাহায্য নিয়ে শব্দগুলোর সহজ উদাহরণ দেয়ার চেষ্ঠা করা হয়েছে যার বেশির ভাগই কোরআনের ২৯ এবং ৩০ পারার ছোট ছোট সূরা থেকে নেয়া । বাংলা ভাষায় আমরা অনেক আরবি শব্দ হরহামেশাই ব্যবহার করি যেমন জান্নাত, জাহান্নাম, কিতাব, রসূল, কাফের, মুনাফেক, নাফস, আজাব, আমল ইত্যাদি । একটি ছকে এই শব্দ গুলো দেয়া হবে ইনশা আল্লাহ্ ।

যেকোন ভাষা জানতে তার শব্দ ভান্ডার বাড়ানোর কোন বিকল্প নেই । একটি শিশু যখন কথা বলা শিখে তখন সে কিন্তু আগে ব্যকরণ শিখে না, শব্দ শিখে । তাই, কোরআনিক শব্দ ভান্ডার বাড়ানোর জন্য প্রথম পর্ব গুলোয় শুধু কোরআনে বহুল ব্যবহৃত শব্দগুলোর অর্থ ও কোরআন থেকে এগুলোর উদাহরণ দেয়া হয়েছে এবং পরের পর্ব গুলোতে এর সাথে কিছু কিছু ব্যকরণ দেয়া হয়েছে । ক্রিয়ার কাল, বচন ও জেন্ডার বুঝতে আমাদের কিছু ব্যকরণ জানতে হবে ।

আল্লাহ্‌ আমাদের জ্ঞান বৃদ্ধি করুন এবং আমাদের জন্য এই অর্থ বুঝে কোরআন পড়া সহজ করে দিন । আমীন ।

অর্থ বুঝে কোরআন পড়ি (বই আকারে)


পর্ব ; আলোচ্য বিষয়; আল-কোরআনে মোট কতবার এসেছে; মোট কত % শব্দ শিখবেন

অর্থ বুঝে কোরআন পড়া (পর্ব-১) ; শব্দ নং ১ - ৫; ১১,৫৬৭; ১৫.০২ %
অর্থ বুঝে কোরআন পড়া (পর্ব-২) ; শব্দ নং ৬ - ১৫ ; ১১,৮২৭ ; ৩০.২৯ %
অর্থ বুঝে কোরআন পড়া (পর্ব-৩) ; শব্দ নং ১৬ - ২৫ ; ৪,৭৪২; ৩৭.০১ %
অর্থ বুঝে কোরআন পড়া (পর্ব-৪) ; শব্দ নং ২৬ - ৪০ ; ৫,২২৪; ৪৩.৭৬ %


যেসব বইয়ের সাহায্য নেয়া হয়েছেঃ
১। Qur’an word frequency, http://quran.ilmsummit.org
২। সহীহ নূরানী কোরআন শরীফ, মূল তরজমা - মাওলানা আশরাফ আলী থানবী (রঃ) ।
৩। কোরআনের বাংলা অনুবাদ - মুহিউদ্দীন খান ।
৪। আল-কোরআনের ভাষা - এস এম নাহিদ হাসান ।
৫। তিন ভাষায় Quranic Vocabulary - আবদুল করিম পারেখ, দারুস সালাম বাংলাদেশ ।
৬। কোরআন বোঝার মূলনীতি - ড. আবু আমীনাহ বিলাল ফিলিপস, সিয়ান পাবলিকেশন লিমিটেড, ২০১৬ ।
৭। Arabic-English Dictionary of Qur’anic Usage By Elsaid M. Badawi, Muhammad Abdel Haleem, Koninklijke Brill NV, Leiden, The Netherlands, 2008.
সর্বশেষ এডিট : ০৯ ই মে, ২০২০ রাত ৯:১৯
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Humans are (not) from Earth-রূপের বৈচিত্র্য ও আঞ্চলিক প্রোগ্রামিং

লিখেছেন শেরজা তপন, ১৬ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৩৩

প্রশ্ন ও প্রারম্ভিক জিজ্ঞাসাঃ
আমাদের মনে কি এমন প্রশ্নের উদয় হয় না যে,"আমরা যখন পৃথিবীর বিভিন্ন অঞ্চলের মানুষের অবয়ব, গায়ের রঙ, চুল কিংবা পুরুষদের মুখের দাড়ি-গোঁফের দিকে তাকাই, তখন এক অদ্ভুত... ...বাকিটুকু পড়ুন

শরীফ থেকে শরীফা ইস্যু কেন চাঙা হচ্ছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই আগস্ট, ২০২৬ রাত ৩:১৭


দেশে ট্রান্সজেন্ডার ও সমকামী ইস্যু নিয়ে জল ঘোলা হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমকামী ইস্যুতে একের পর এক বহিষ্কারের ঘটনার মধ্যেই নতুন করে আলোচনায় এসেছে দুই... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যঞ্জনা – পর্ব ১ -

লিখেছেন ডঃ এম এ আলী, ১৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:০৮


শহরটা রাতে কখনও পুরো ঘুমোয় না। কেউ প্রেমে জাগে, কেউ স্বপ্নে, কেউ অপরাধবোধে।আর কেউ কেউ জেগে থাকে অভাবে। তিনতলার ছোট্ট ভাড়া-বাড়িটির জানালার পাশে বসে শিরীন হারমোনিয়ামের রিডে আঙুল রাখল।

বাইরে তখন... ...বাকিটুকু পড়ুন

জন্মদিনে তাহাদের জন্য শুভকামনা। আমার জন্মদিনের স্মৃতি...

লিখেছেন করুণাধারা, ১৭ ই আগস্ট, ২০২৬ দুপুর ১:৫৬



একেকটা জন্মদিন পার করা মানে জীবন বইয়ের একেকটা পৃষ্ঠা পড়ে ফেলা, কয়েক বছর পরপর সেই বইয়ের একেক অধ্যায় শেষ হয়! বইটা ট্রাজেডি না কমেডি, একেবারে শেষ পর্যন্ত না পৌঁছালে তা... ...বাকিটুকু পড়ুন

চুপ - একদম চুপ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



আমরা শুধু চুপ থাকবো -
আমাদের কথা বলার মুখ নেই
আমাদের দেখার মতো চোখ নেই
আমাদের শোনার মতো কান নেই
মনে হয়, মনে হয় -
আমাদের হাত-পাও নেই।

আমাদের বিবেক নেই
আমাদের চিন্তা-চেতনাও নেই
আমরা... ...বাকিটুকু পড়ুন

×