somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অর্থ বুঝে কোরআন পড়া (পর্ব-৩)

২৮ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


একাগ্রচিত্তে, অন্তর থেকে বুঝে কোরআন পড়লে, কী বিস্ময়কর অনুভূতিই না হয় তা নিচের ভিডিওটা দেখলে বুঝা যাবে । কুয়েতের গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ মিশারী রাশিদ আল-আফাসী রমাদ্বানের তারাবী নামায পড়াচ্ছিলেন। একটা জায়গায় এসে ওনার কণ্ঠ ভারী হয়ে আসলো; কান্না শুরু করলেন! কান্নার তীব্রতা এতই বেড়ে গেল যে এক পর্যায়ে, নামায পড়ানোই কঠিন হয়ে গেল তাঁর জন্য! ইমাম একাই শুধু কাঁদছেন – তা নয়; সাথে বাকীরাও কাঁদছেন । ইমাম সাহেব পবিত্র কুরআন এর কোন অংশ পড়াচ্ছিলেন? কী লেখা আছে সেখানে যার জন্য মসজিদের প্রায় প্রতিটি মানুষ ঢুঁকরে কেঁদে উঠছিলেন !? পবিত্র কুরআনের ৪১নং সুরা ফুসসিলাত (সুরা হা-মীম সিজদাহ নামেও পরিচিত) এর আয়াত নং ১৯-৩৬ পড়ছিলেন তিনি । আখিরাতে জাহান্নামীদের কঠিন অবস্থার কথা বলা আছে । একজন সচেতন মুসলিম মাত্রই এই অংশটুকু মন দিয়ে পড়লে ভয়ে কাঁদতে বাধ্য । কী দুর্ভাগা আমরা ! কোরআন পড়ছি কিন্তু অর্থ না বুঝার কারণে তা আমাদের অন্তরকে স্পর্শ করছে না ।

view this link

আল্লাহ্ বলেন -

“তোমরা নেশাগ্রস্ত অবস্থায় নামাযের কাছে যেও না; যতক্ষণ না তোমরা যা বলছো তা বুঝতে পারো ।” [নিসা ৪:৪৩]

আয়াতটি নাজিল হয়েছিল মদকে নিষিদ্ধ করার ২য় পর্যায়ে (১ম পর্যায়ে মদকে নিরুৎসাহিত করা হয়, তারপর একে নামাযে নিষিদ্ধ করা হয় এবং সবশেষে একে পুরোপুরি নিষিদ্ধ করা হয়) । মদকে নিষিদ্ধ করার জন্য নাজিল হলেও আয়াতটি আরও একটা গুরুত্বপুর্ন ম্যাসেজ দেয় । আর তাহলো নামাযে আমরা কী বলছি তা বুঝে বলা । একটু চিন্তা করুন … দিনের পর দিন আমরা তো অর্থ না বুঝে শুধু মুখস্ত করা কয়েকটা সূরা দিয়েই আমাদের নামায আদায় করছি । মদপান না করেও আমরা যেন নেশাগ্রস্তের মত নামায পড়ছি !! কিন্তু নামায তো হবে মেরাজ সরূপ; আল্লাহ্র সাথে কথা বলা । কারো সাথে কথা বলতে গেলে কি আমরা না বুঝে কথা বলি ?

কোরআনিক শব্দ ভান্ডার বাড়ানোর প্রচেষ্ঠায় এই পর্বে ১৬ থেকে ২৫ নং শব্দের অর্থ দেয়া হল । নিচের টেবিলে এগুলোর অর্থ ও কোরআনে এর ব্যবহারসহ, পুনারাবৃত্তি সংখ্যার ভিত্তিতে অধঃক্রমে সাজানো হল । গত পর্বগুলো এবং এ পর্ব মিলিয়ে আমরা মোট ২৫ টি শব্দ (যা কোরআনের মোট শব্দ সংখ্যার ৩৭% !) শিখব ইনশা আল্লাহ্ ।

‘রব্বী যিদনী ইলমা’ ।




(চলবে ইনশা আল্লাহ্‌ ….)

সব পর্বের লিংক একসাথে পেতে এখানে ক্লিক করুন
view this link


PDF download এর জন্য এখানে ক্লিক করুন ।view this link

Note: মানুষ মাত্রই ভূলের উর্দ্ধে নয় । তাই যেকোন ভূল কারো চোখে পরলেই শুধরে দেয়ার অনুরোধ রইল ।

যেসব বইয়ের সাহায্য নেয়া হয়েছেঃ
১। Qur’an word frequency, http://quran.ilmsummit.org
২। সহীহ নূরানী কোরআন শরীফ, মূল তরজমা - মাওলানা আশরাফ আলী থানবী (রঃ) ।
৩। কোরআনের বাংলা অনুবাদ - মুহিউদ্দীন খান ।
৪। আল-কোরআনের ভাষা - এস এম নাহিদ হাসান ।
৫। তিন ভাষায় Quranic Vocabulary - আবদুল করিম পারেখ, দারুস সালাম বাংলাদেশ ।
৬। কোরআন বোঝার মূলনীতি - ড. আবু আমীনাহ বিলাল ফিলিপস, সিয়ান পাবলিকেশন লিমিটেড, ২০১৬
৭। Arabic-English Dictionary of Qur’anic Usage By Elsaid M. Badawi, Muhammad Abdel Haleem, Koninklijke Brill NV, Leiden, The Netherlands, 2008.
৮। The Easy Dictionary of the Qur'an, Compiled by Shaikh Abdul Karim Parekh, Translated by (Late) Abdur Rasheed Kamptee, Dr. Abdulazeez Abdulraheem, Shaikh Abdul Ghafoor Parekh, 2000.
৯। কোরআনের অভিধান - হাফেজ মুনির উদ্দীন আহমদ, আল কোরআন একাডেমী লন্ডন ।
১০। লুগাতুল কোরআন, মূলঃ মওলানা আবদুল করীম পারেখ, অনুবাদকঃ মওলানা নাজমূল হক নোমানী, ভারত, ১৯৯৭ ।

সর্বশেষ এডিট : ২৮ শে জুলাই, ২০১৭ রাত ৮:০৭
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমরা বাস করছি প্রচণ্ড রাজনৈতিক ভণ্ডামোর মধ্যে – হুমায়ুন আজাদ। কিছু কথা।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১৪ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৩৮



ইংরেজিতে একটা শব্দ আছে সেটা হল plausible. যার একটা অর্থ হল “আপাতদৃষ্টিতে যুক্তিসঙ্গত”। হুমায়ুন আজাদের অনেক লেখার মধ্যে এ জিনিসটা পাওয়া যায়। এমনিতে হুমায়ুন আজাদ খুবই ভালো... ...বাকিটুকু পড়ুন

বাঁশি

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৫ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৪



হিম শীতল মাঘ মাসের রাত। ঘন কুয়াশার কারণে পাঁচ হাত সামনেও কিছু দেখা যায় না আর খালপাড়ের বাঁশঝাড়টা তো অনেক দূরে, বাতাস নেই তারপরও বিচিত্র কারণে বাঁশপাতার শব্দ শোনা যাচ্ছে।... ...বাকিটুকু পড়ুন

হুলো বেড়াল

লিখেছেন রূপক বিধৌত সাধু, ১৫ ই আগস্ট, ২০২৬ রাত ১:২৮


গ্রামের কাঁচা রাস্তা দিয়ে হাঁটছি। কোথাও মানুষের কোনো সাড়া-শব্দ নেই। মাঝেমধ্যে অবশ্য ঝিঁঝিঁ পোকা ডেকে যাচ্ছে। শব্দে কান ঝালাপালা। এত ঝিঁঝিঁ পোকা কোথা থেকে এলো?

দুটো জঙ্গল পেরিয়ে মূল সড়কে... ...বাকিটুকু পড়ুন

আজকের এই দিনে ১৯৭৫-এর শোকাবহ আগস্ট/ রক্তাক্ত দিবস॥

লিখেছেন ক্লোন রাফা, ১৫ ই আগস্ট, ২০২৬ রাত ২:১১



“আজ থেকে অনেকদিন পরে হয়ত কোন পিতা তার শিশুপুত্রকে বলবেন, জানো খোকা! আমাদের দেশে একজন মানুষ জন্ম নিয়েছিল যাঁর দৃঢ়তা ছিল, তেজ ছিল আর ছিল অসংখ্য দুর্বলতা। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পর কারা মিষ্টি বিতরণ করেছিল?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:১৬


যদি কোনোদিন টাইম ট্রাভেল মেশিন আবিষ্কার হয়, পঁচাত্তরের ঘটনা নিজের চোখে দেখার চেষ্টা করতাম। সে সময় কিছু মানুষ মিষ্টি বিতরণ করেছিল বলে শোনা যায় । আমি তাদের কাছ থেকে মিষ্টি... ...বাকিটুকু পড়ুন

×