somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অর্থ বুঝে কোরআন পড়ি (পর্ব ৮)

২৬ শে আগস্ট, ২০১৭ রাত ৮:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


এ পর্বে খুবই গুরুত্বপূর্ন একটা ছক উপস্থাপন করা হল । একটু কষ্ট করে ছকটি মুখস্ত করতে পারলে কোরআনের ভাষা বুঝতে অনেক সহজ হবে ইনশা-আল্লাহ । এরপর, নতুন আরো ১০টি শব্দের সাথে পরিচিত হব (যদিও এর অনেকগুলোর সাথে আমরা কমবেশি আগেই পরিচিত) ।

ব্যাকরণের সহজ পাঠ - ৩
আমরা ইতোমধ্যে ২-বর্নের ও ৩-বর্নের শব্দের বিভিন্ন রূপের সাথে পরিচিত হয়েছি । এই পর্বে চলুন আমরা ১-বর্নের শব্দের সাথে পরিচিত হই । এই বর্ণ গুলো কখনো স্বাধীন ভাবে ব্যবহার হয় আবার কখনো শব্দের আগে বসে, কখনো মধ্যে বা কখনো শেষে বসে মূল শব্দের বিভিন্ন অর্থ তৈরী করে । এগুলোর ভিন্ন ভিন্ন রূপ ও ভিন্ন ভিন্ন অবস্থানের জন্য ভিন্ন ভিন্ন জেন্ডার, ক্রিয়ার কাল, সর্বনাম প্রকাশ করে । একটু মনযোগ দিয়ে শব্দের মধ্যে এগুলোর অবস্থান সনাক্ত করতে পারলে খুব সহজে শব্দের অর্থ করা যাবে ইনশা-আল্লাহ । নিচের ছকে বিভিন্ন অবস্থানের জন্য এগুলোর অর্থ এবং প্রত্যেকটির উদাহরণ দেয়া হল । ছকটি মনে রাখতে পারলে ব্যাকরণের অন্য সব পাঠ সহজ মনে হবে ।

ভাল ছবির জন্য view this link

কোরআনের শব্দঃ ৬১-৭০
নিচের টেবিলে ৬১ থেকে ৭০ নং শব্দের অর্থ ও কোরআনে এর ব্যবহারসহ, পুনরাবৃত্তি সংখ্যার ভিত্তিতে অধঃক্রমে সাজানো হল । দেখুনতো এই নতুন ১০টি শব্দের সবগুলো নতুন কিনা । যেমন (৬২) নাজিল বা অবতীর্ন হওয়া, (৬৩) খায়ের (ভাল) শব্দের সাথে পরিচিত যেমন আমরা বলি “যাযা কাল্লাহু খায়ের” কিংবা “খায়ের বরকত” , (৬৪) সাবিইল (পথ); আমরা প্রায়ই বলি “ফী সাবিলিল্লাহ”= আল্লাহ্‌র রাস্তায়/পথে , (৬৬) দাআ’ (আহবান করা / দাওয়াদ দেয়া); ইসলামের পথে আহ্বানকারীদেরকে বলে দায়ী’ই, (৬৮) তাকওয়া মানে আল্লাহ্‌ভীতি; একই মূল থেকে এই শব্দ এসেছে এবং ৬৯, ৭০ নং শব্দ আগের পর্বেই শিখেছি । তার মানে এই ১০টি শব্দের ৭টির সাথে আমরা পুর্বেই পরিচিত ছিলাম !! আমরা নিজেরাও জানিনা আল-কোরআনের কত শব্দ জানি ! কোরআন পড়ার সময় শব্দগুলোর দিকে শুধু মনযোগ দেই না বলে এই শব্দগুলো সনাক্ত করতে পারিনা; ফলে আমরা কোরআনের অর্থ বুঝিনা !!!

ভাল ছবির জন্য view this link

(চলবে ইনশা আল্লাহ্‌ ….)

সব পর্বের লিংক একসাথে পেতে এখানে ক্লিক করুন view this link


PDF download এর জন্য এখানে ক্লিক করুন ।view this link


Note: মানুষ মাত্রই ভূলের উর্দ্ধে নয় । তাই যেকোন ভূল কারো চোখে পরলেই শুধরে দেয়ার অনুরোধ রইল ।

যেসব বইয়ের সাহায্য নেয়া হয়েছেঃ
১। Qur’an word frequency, http://quran.ilmsummit.org
২। সহীহ নূরানী কোরআন শরীফ, মূল তরজমা - মাওলানা আশরাফ আলী থানবী (রঃ) ।
৩। কোরআনের বাংলা অনুবাদ - মুহিউদ্দীন খান ।
৪। আল-কোরআনের ভাষা - এস এম নাহিদ হাসান ।
৫। তিন ভাষায় Quranic Vocabulary - আবদুল করিম পারেখ, দারুস সালাম বাংলাদেশ ।
৬। কোরআন বোঝার মূলনীতি - ড. আবু আমীনাহ বিলাল ফিলিপস, সিয়ান পাবলিকেশন লিমিটেড, ২০১৬
৭। Arabic-English Dictionary of Qur’anic Usage By Elsaid M. Badawi, Muhammad Abdel Haleem, Koninklijke Brill NV, Leiden, The Netherlands, 2008.
৮। The Easy Dictionary of the Qur'an, Compiled by Shaikh Abdul Karim Parekh, Translated by (Late) Abdur Rasheed Kamptee, Dr. Abdulazeez Abdulraheem, Shaikh Abdul Ghafoor Parekh, 2000.
৯। কোরআনের অভিধান - হাফেজ মুনির উদ্দীন আহমদ, আল কোরআন একাডেমী লন্ডন ।
১০। লুগাতুল কোরআন, মূলঃ মওলানা আবদুল করীম পারেখ, অনুবাদকঃ মওলানা নাজমূল হক নোমানী, ভারত, ১৯৯৭ ।
১১। Understand & Speak Arabic in just 12 coloured Tables!, 2nd edition, NAK Book Collection.
সর্বশেষ এডিট : ২৬ শে আগস্ট, ২০১৭ রাত ৮:২৪
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মন কথনিকা-৫৬৩৫-৩৬

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১২ ই আগস্ট, ২০২৬ রাত ১১:৪৯

মন কথনিকা-৫৬৩৫
খেতে খেতে গেল জীবন, নজর যে নাই স্বাস্থ্যের পানে
খেয়ে গেছি যা পেয়েছি, যা পেয়েছি বামে ডানে
বাড়লো চর্বি, কমলো যে জোর, শান্তি হারাই পদে পদে
এই না জীবন পার করতে চাই,... ...বাকিটুকু পড়ুন

খ্যাতির বিড়ম্বনা

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই আগস্ট, ২০২৬ রাত ১:২৫


ক্ষেতের মধ্যে কনটেন্ট বানাতে বানাতে নাবালিকা নিয়ে ধরা খেয়ে এখন শ্রীঘরে আছেন ক্রিয়েটর রিপন মিয়া। ২০১৬ সালের দিকে  রিপন মিয়ার যাত্রা শুরু। আম গাছে আম নেই, ঢিল কেন মারো। তোমার... ...বাকিটুকু পড়ুন

রাত ৮ টায় বিপণিবিতান-দোকানপাট বন্ধের নির্দেশ | দেশজুড়ে বইছে গণতন্ত্রের সু-বাতাস

লিখেছেন জ্যাক স্মিথ, ১৩ ই আগস্ট, ২০২৬ রাত ১:৩৫



দেশজুড়ে বহু বহু করে বয়ে যাচ্ছে গণতন্ত্রের সু-বাতাস, চারিদিকে পতপত করে উড়ছে গণতন্ত্র নামক শান্তির পতাকা- সারা বংলায় এমন শান্তিময় পরিবেশ স্বাধীনতা পরবর্তীকালের ইতিহাসে আর দেখা যায়নি কখনো; এরই ধারাবাহিকতায়... ...বাকিটুকু পড়ুন

২০০১ সালেও বিএনপিকে ডোবানোর দায়িত্ব নিয়েছিল টুকু!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৩ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৫১


ভয়াবহ লোডশেডিং। মধ্যরাতে ঢাকবাসীর হাঁসফাঁস। হঠাৎ করে এতো লোডশেডিং হওয়ার কোন কারণ নেই অথচ মধ্যরাতে ভয়াবহ লোডশেডিং। গ্রামে বিদ্যুৎ থাকেনা বললেই চলে। গ্রামে বিদ্যুৎ যাওয়ার সময় আছে কিন্তু আসার... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে বাষ্ট্রপতি নির্বাচন নাকি রাষ্ট্রীয় খরচে তামাশা!!!

লিখেছেন শাহিন-৯৯, ১৩ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:১৭


বাংলাদেশে সম্মানিত রাষ্ট্রপতি (হবু)


নির্বাচন, এই শব্দটি শুনা মাত্র যে বিষয়টি আমাদের মাথায় আসে তা হচ্ছে ভোট প্রদানের যোগ্য ভোটারদের স্বাধীন ভোটের মাধ্যমে একজন যোগ্য ব্যাক্তিকে দায়িত্ব অর্পণের জন্য নির্বাচিত করা।... ...বাকিটুকু পড়ুন

×