somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

উত্তম নামসমূহ তাঁরই (পর্ব-১)

২৮ শে মে, ২০১৮ সকাল ১১:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আমাদের অনেকেরই ড্রয়িং রুমে বড় বোর্ডে বাঁধাই করা ১টা ছবি শোভা পায় যেখানে আল্লাহ্‌র ৯৯ টা নাম আরবিতে লেখা আছে । আমরা এটা ড্রয়িং রুমের শোভা বর্ধনের জন্য নাকি এটা পুণ্যের কাজ মনে করে করি ? কিন্তু উদ্দেশ্য যাই হোক, এটা ড্রয়িং রুমে নয় বরং এটাতো থাকা উচিৎ প্রত্যেকের অন্তরে । আর, এর বিনিময়ে আল্লাহ্‌ তা'আলা আমাদেরকে এক চরম সফলতার আশ্বাস দিয়েছেন ।

আলী ইবনু আবদুল্লাহ (রহঃ) ... আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আল্লাহ তা'আলার নিরানব্বই নাম আছে (এক কম একশ নাম) । আল্লাহ তা'আলা বেজোড় । তাই তিনি বেজোড়ই পছন্দ করেন । যে ব্যাক্তি এগুলোর হিফাযত করবে সে জান্নাতে প্রবেশ করবে ।
[ সহীহ বুখারী (ইফাঃ), ৫৯৬৮; সুনানে ইবনে মাজাহ, ৩৮৬১ ]

এই নামগুলো মনে রাখার বিনিময়ে আল্লাহ্‌ তা'আলা আমাদের জান্নাতের নিশ্চয়তা দিয়েছেন !! কত বড় বিনিময় এটা !!! কিন্তু, কতজন আমরা এই নামগুলো জানি এবং এগুলোর অর্থ জানি ?

এই নামগুলো আল্লাহ্‌র গুণবাচক নাম; বান্দার নিকট আল্লাহ্‌র দেয়া নিজের পরিচয় । আল্লাহ্‌র এই গুণবাচক নাম ও এগুলোর অর্থ জানা থাকলে আমরা আমাদের দোয়াগুলো আরও অনেক সুন্দর করতে পারি । যেমন, আল্লাহ তা'আলা আল মুজিব, যিনি দোয়ার উত্তর দেন । আমরা নাম আর অর্থটা শিখে নিয়ে দোয়ার সময় বলতে পারি, “ইয়া আল্লাহ, আপনি তো আল মুজিব, দোয়ার উত্তরদাতা । আমি জানি আপনি আমার দোয়ারও উত্তর দিবেন । আমার কাজ সহজ করে দিন মালিক ।” কিংবা আমরা নিজের গুনাহের ক্ষমার জন্য আল্লাহর কাছে দোয়া করতে পারি “ইয়া আল্লাহ্‌, আমরা নফসের তাড়নায় পড়ে বার বার গুনাহ করে ফেলি । আপনি তো আল গাফফার, বার বার ক্ষমা করেন; আপনি আমাকে ক্ষমা করে দিন ।”- দোয়াগুলো সুন্দর শোনাচ্ছে না? দোয়া কবুলের জন্য একটা আদব হল আল্লাহর সুন্দর নামগুলো দিয়ে তাঁকে ডাকা ।

তাই চলুন, আমরা আল্লাহর সুন্দর এই নামগুলো মনে রাখতে চেষ্টা করি । এই পর্বে আল্লাহ্‌র মোট ১৭টি গুণবাচক নাম দেয়া হল । এর মধ্যে ১৪টি নাম আমরা পাই সূরা হাশরের শেষ তিনটি আয়াতে । এটা মুখস্ত করে আমরা এই ১৪টি গুণবাচক নাম মনে রাখতে পারি । যেমনঃ

ভাল ছবির জন্য এখানে ক্লিক করুন

নিচের ছকে এই নামগুলোর যে মূল থেকে এসেছে এবং মূলগুলো থেকে গঠিত আল-কোরআনের বহুল ব্যবহৃত কিছু শব্দের তালিকা দেয়া হলো, যাতে করে আল্লাহ্‌র সুন্দর নামগুলোর সাথে সাথে কোরআনের কিছু শব্দের সাথেও আমাদের পরিচয় ঘটে । লক্ষ্য করুন, কোরআনের এই শব্দগুলোর বেশির ভাগের সাথে আমরা পরিচিত; যেমন, রহমত, মূলক (রাজত্ব), সালাম, মুসলিম, মু'মিন, ই'জ্জাত, আকবর, সুরত, হিকমত (বিজ্ঞতা) ।

ভাল ছবির জন্য এখানে ক্লিক করুন

ভাল ছবির জন্য এখানে ক্লিক করুন

(চলবে ইনশা-আল্লাহ...)
নিয়মিত আপডেট পেতে এই গ্রুপে যুক্ত থাকুন রব্বী যিদনী ইলমা

Note: মানুষ মাত্রই ভুলের উর্দ্ধে নয় । তাই যেকোন ভুল কারো চোখে পরলেই শুধরে দেয়ার অনুরোধ রইল ।

তথ্যসূত্রঃ
১। http://corpus.quran.com/
২। Know Your Creator : Attributes of ALLAH by Dr. Mir Aneesuddin
৩। Qur’an word frequency, http://quran.ilmsummit.org
৪। কোরআনের অভিধান - হাফেজ মুনির উদ্দীন আহমদ, আল কোরআন একাডেমী লন্ডন ।
সর্বশেষ এডিট : ২৮ শে মে, ২০১৮ দুপুর ১:১৫
৬টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অন্ধকারের রসায়নবিদ

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৮


লেখকের নোট:
এই গল্পের পটভূমি ১৯৭৭ সালের ঢাকায় সংঘটিত জাপান এয়ারলাইন্সের বিমান ছিনতাইয়ের ঐতিহাসিক ঘটনাকে অবলম্বন করে নির্মিত। ঐতিহাসিক ব্যক্তি, স্থান ও ঘটনার পাশাপাশি প্রফেসর রেহান আশরাফ, তাঁর... ...বাকিটুকু পড়ুন

কেউ জানেনা

লিখেছেন অপ্‌সরা, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৪২


কেউ জানেনা
আমার একটা জগৎ আছে,
খুব গহীনে, সংগোপনে,
বুকের ভেতর লুকিয়ে থাকা
একটা জগৎ....
নিজের জগৎ, নিজের মত
আমার একটা জগৎ লাগে।

রোজ বিকেলে কাজের পরে
একটু যখন অবসরে,
একটু সময় চায়ের কাপে
নিজের মত, নিজের... ...বাকিটুকু পড়ুন

সালমান মুক্তাদীরের জুলাই আন্দোলন: কারণটা কি একান্ত ব্যক্তিগত ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০১


সালমান মুক্তাদীর বাংলাদেশের কনটেন্ট ক্রিয়েশন জগতের পথিকৃৎ। তার হাত ধরে এদেশে কনটেন্ট ক্রিয়েশনকে পেশা হিসেবে গ্রহণ করেছে কত তরুণ, তার কোনো হিসাব নেই। তার ভক্তের সংখ্যা অগণিত। তবে কাজের... ...বাকিটুকু পড়ুন

সামুতে পর্ণ এটাকের জনককে পাওয়া গিয়েছে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৮



ব্লগার চারাগাছ সামুতে মডারেটর নেই বলে সন্দেহ করছেন। নিজের ধারণা পাকাপোক্ত করতে সামুতে পর্ণ এটাকের প্ল্যান করছেন। ইহা কি ব্লগার?

সামুতে পর্ণ এটাকের কারণে পর্ণ সাইটের ধুয়া তুলে বিগত সরকার... ...বাকিটুকু পড়ুন

কেউ জানে না.....অপ্‌সরাপু মেইড মাই ডে!!!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১২

গানঃ কেউ জানে না
গানের লিংক - https://on.soundcloud.com/t6S1rpHbzq62HoSW98



হয়নি বলা হয়নি বলা...
সবচে' আপন যে জন ছিলো
সবচে' দূরের মানুষ সেও।
হঠাৎ কোথা হারিয়ে গেলো!
একটা অজান সূর।
কোন সুদূরে কোন অপারে
কোন সে অচিনপুর!


==========
কবিতার... ...বাকিটুকু পড়ুন

×