একজনের সাথে বৃথাই তর্ক করলাম অনেকক্ষণ!এতোক্ষন তর্ক না করে,উত্তেজিত না হয়ে কৌশলে এড়িয়ে যাওয়া উচিত ছিলো!কিছুটা উত্তেজিত হওয়ার কারণও আছে!উনি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক।নব্বুইয়ের দশকের বিএসসি পাশ|মুখে দাড়িও আছে আর কথা বার্তায় একজন আপোসহীন ইসলাম মেনে চলা মানুষ!যে কয়দিনই কথা হয়েছে দেখেছি শুধু ইসলামের বিষয়েই কথা বলতে তিনি আগ্রহী!তাই কথা প্রসঙ্গে হযরত আলী রাঃ এবং আয়েশার রাঃ মধ্যে সংঘটিত জামালের যুদ্ধ বা উস্ট্রের যুদ্ধের প্রসঙ্গ চলে আসলো!কিন্তুু বুঝলাম এই যুদ্ধের কথা তিনি আজই প্রথম শুনলেন!এমনকি আলী রাঃ এবং মুয়াবিয়ার মধ্যে সংঘটিত সিফফিনের যুদ্ধের কথাও শোনেননি কোনোদিন!তা না হয় হতেই পারে কিন্তু আশ্চর্যের বিষয় যে তিনি কিছুতেই মানতেই রাজী নন যে সাহাবীদের মধ্যে এমন কিছু ঘটতে পারে!শেষ পর্যন্ত তাঁকে বোঝাতেই পারলাম না যে এসব ঐতিহাসিক সত্যি ঘটনা!উনি বার বার কুরআনের কথা বলে এসব অস্বীকার করলেন!অর্থাৎ কুরআনে সাহাবীদের মর্যাদার কথা বলা হয়েছে তাই তাঁরা এমন কাজ অর্থাৎ যুদ্ধ করতেই পারেননা!কাজেই এসব যুদ্ধ টুদ্ধ ঘটেনি সব ইহুদিদের বানানো ইতিহাস!আসলে এরকম জলজ্যান্ত ইতিহাসকে নিজের মনগড়াভাবে বিশ্বাসের কারণে বেমালুম অস্বীকার করতে দেখেই কিছুটা উত্তেজিত হলাম!পাশে উপস্থিত দুজন ব্যাক্তিও তাঁকে বোঝানোর চেষ্টা করলেন যে হ্যাঁ সত্যিই এরকম ঘটেছিলো তবুও শেষ পর্যন্তও তাকে দ্বিধান্বিতই দেখলাম!হয়তো এধরনের ধ্যানধারণাকেই বলা যায় ধর্মান্ধতা!এক পর্যায়ে বলেই ফেললাম আপনি যেভাবে এটাকে অস্বীকার করছেন,যদি নিজেই পরে যাচাই করে সত্যি বলে স্বীকার করতে বাধ্য হন তখন কি সেই দুঃখে ইসলাম ত্যাগ করে ফেলবেন?আসলেই সবার সাথে সব বিষয়ে কথা বলা বা আলোচনা করা যায়না!
এতোটা অজ্ঞতা,গোঁড়ামী ভালো নয়!
বাংলাদেশের জন্মগ্রহণ কি আজন্ম পাপ?
রাষ্ট্রের নিরাপত্তা আছে, জনগণের নিরাপত্তা কোথায়?
বাংলাদেশের নাগরিক হয়ে কি নিরাপত্তা পাওয়ার অধিকারটুকুও আমাদের নেই? সরকার ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তায় গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর থাকে। কিন্তু সাধারণ... ...বাকিটুকু পড়ুন
অনেকটা পথ হেঁটে এসেছি

১৯৯৭ সাল।
আমি তখন ক্লাস নাইনে পড়ি।
স্কুল থেকে বাড়ি ফেরার পথে মামুন ভাইয়ের একটা অডিও ক্যাসেটের দোকান ছিল। পাশেই মির্জা ভাইয়ের কনফেকশনারি। টিফিনের সময় ওখানে প্যাটিস খেতাম।
সেই সময় অডিও ক্যাসেটের... ...বাকিটুকু পড়ুন
দেশটাতো এখন রাজাকারদের....

একাত্তরের মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে বাদী ছিলেন বীর মুক্তিযোদ্ধা মানিক পশারী (৮৭)। মুক্তিযোদ্ধা মানিক পশারীকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার দেওয়ার প্রস্তুতি চলার সময় জামাতের... ...বাকিটুকু পড়ুন
মাদ্রাসা শিক্ষা একটা কর্মবিমুখ শিক্ষা
এদেশের মাদ্রাসা শিক্ষারে আপনি একটা স্ক্যাম হিসেবে ধরতে পারেন। মাদ্রাসার বোর্ডের নিয়ন্ত্রণে যে মাদ্রাসাগুলো আছে সেগুলো বাদ দিয়ে অন্য সব মাদ্রাসাই এই স্ক্যামের ভেতরে। এটা একটা ভিক্ষার সাইকেল, দারিদ্র্য'র দুষ্টু... ...বাকিটুকু পড়ুন
ঝর্ণা জল

আমি ব্যস্তবতা দেখি
পানকৌড়ির সাঁতার-
কল্পনায় শুধু স্বপ্ন আঁকি,
মধ্যবিকাল ঢেউ তোলা সাগর
হতাশা ডিঙিয়ে যায়- নিরিবিলি
রাত দুপুরের বাসর।
উড়ে ধোয়া, নিঃশ্বাসে সাদা বক,
খেলা করে যে, প্রণয়ের চক-
নীল মেঘ ভীর জমায়, বর্ষা কাঁদাময়,
ভোরের ক্লান্তি দেখে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।