somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

আশরাফুল ইসলাম (মাসুম)
প্রথম যখন ব্লগিং শুরু করি তখন এর গুরুত্ব বুঝিনি! নিছক খেলা খেলা মনে হতো। এখন বুঝি ব্লগিং এমনকি একটি পেশাও হতে পারে! বাংলায় প্রফেশনাল ব্লগিং এগিয়ে চলুক। সফল হোক জয়যাত্রা।

ফেসবুকে আয় করুন। এন্ড্রয়েড ফোন দিয়ে ঘরে বসে শত শত টাকা আয় করুন। বন্ধ করুন এসব প্রলোভন!

০৭ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনলাইনে আয় করার চটকদার প্রলোভনগুলোকে নিরুৎসাহিত করতে হবে।

কেন করতে হবে ?

কারন এসব আমাদের অযোগ্যতা, নিম্নমানসিকতার পরিচয় বহন করে। আমাদের অন্তসারশূন্যতা প্রমাণ করে।
অনলাইনে আয় এখন বাস্তব সত্য। কিন্ত এজন্য অবশ্যই কিছু যোগ্যতা অর্জন করতে হয়। ধৈর্য্যসহকারে চেষ্টা করে যেতে হয়। নাছোড়বান্দা হয়ে লেগে থাকতে হয়। তারপরও সবাই সফল হতে পারেনা হয়তো। অনেকেই খুব ভালোভাবেই টিকে যায় আবার অনেকেই হতাশ হয়ে ঝরে পড়ে!
আমাদের দেশে চাকুরী পাওয়া বড় সমস্যা। বেকারের সংখ্যা বেশি। তাই অনেকেই আশা করেন আউটসোর্সিং করে ইনকাম করবেন। এটা খুবই ভালো চিন্তা।

কিন্তু এই চিন্তা কখন করবেন?

আমার মতে যদি এ ধরনের ইচ্ছে থাকে তাহলে এসএসসি পাশের পরপরই শুরু করতে হবে। অবশ্যই এজন্য সঠিক গাইডলাইন মেনে শুরু করতে হবে। প্রয়োজনীয় টেকনিক্যাল জ্ঞান অর্জন করতে হবে। সম্ভব হলে কোনো ভালো প্রতিষ্ঠানে প্রশিক্ষণ নিতে হবে। সরকারিভাবেও প্রশিক্ষণের ব্যাবস্থা রয়েছে। এসবের খোঁজখবর রাখতে হবে। কিছুতেই চটকদার প্রলোভনে পড়ে সময় নস্ট করা যাবেনা।

কারা এসব প্রলোভনে পড়ে?

যারা বেশি দ্রুত টাকা রোজগার করতে চান, যারা মনে করেন প্রশিক্ষন নেয়ার মতো যথেষ্ট সময় বা অর্থ হাতে নেই অথবা যারা পরিশ্রম করতে চাননা যথেষ্ট ধৈর্য্য নেই তারাই এসবের পিছনে অযথাই সময় নস্ট করতে থাকেন। এসবের প্রতি যিনি আকৃষ্ট হন এবং পরে কিছুই না পেয়ে হতাশ হয়ে হাল ছেড়ে দেন বুঝতে হবে ইন্টারনেট সম্পর্কেও তার যথেষ্ট জ্ঞানের অভাব আছে। জ্ঞানের অভাব থাকা সমস্যা নয় যদি পরে ভুল বুঝতে পেরে আবার সঠিকভাবে চেষ্টা করে যান। ভুল হবেই তবে ভুল থেকে শিক্ষা নিয়ে নতুন উদ্যমে শুরু করার মানসিকতা থাকতে হবে। তাহলেই আশা করা যায় সফল হবেন ইনশাআল্লাহ।

কারা এসব চটকদার প্রলোভন দেখায় এবং কেন দেখায়?
এ বিষয়ে বিস্তারিত লিখেছি আমার নিজের ব্লগে। আপনারা পড়লেই বুঝতে পারবেন।

তবে প্রাতিষ্ঠানিকভাবেও এসব প্রলোভন দেখানো হতে পারে। সেটা নিয়ে আলোচনা করিনি। পরবর্তীতে এ বিষয়ে আলোচনা করার আশা রাখি।

বিভিন্ন বিষয়ে ভালো কিছু আপনাদের সাথে শেয়ার করার জন্য একটি ব্লগ তৈরি করেছি।। আশা করি পরামর্শ দিয়ে বা মন্তব্য / সমালোচনা করে সাথেই থাকবেন।

আমার ব্লগ

সর্বশেষ এডিট : ০৭ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:৪৩
৪টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কল্প-গল্প : প্রমিথিউসের শেষ রাত

লিখেছেন কাছের-মানুষ, ৩১ শে জুলাই, ২০২৬ বিকাল ৪:১১



“স্যার, কিছু কয়েন দেন!” মোলায়েম স্বরে বলেই হাত কচলায়।

কয়েনটি যিনি চাইলেন, তিনি একজন ভিক্ষুক। ব্যস্ত শহরের এই চৌরাস্তায় বসে নিয়মিত কয়েন আবদার করাই তার একমাত্র কাজ। মালদার পার্টি... ...বাকিটুকু পড়ুন

একালের আওয়ামী লীগের সাথে সে কালের বিএনপির পার্থক্য কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে জুলাই, ২০২৬ সন্ধ্যা ৬:২১



সে কালের বিএনপি বিভিন্ন সময় আন্দোলনের গল্প শুনাতো। একালের আওয়ামী লীগ বিভিন্ন সময় আপা আসার গল্প শুনায়। এর মধ্যে দু’বছর পার হয়েছে আপা আসেননি। সামনে ডিসেম্বরের মহাক্ষণে আপা... ...বাকিটুকু পড়ুন

শামারুহ মির্জারাও সত্য মেনে নেয় যখন/ যদিও এর কোনো প্রয়োজনিয়তা আমাদের নেই॥

লিখেছেন ক্লোন রাফা, ৩১ শে জুলাই, ২০২৬ রাত ১০:৩৮


বিএনপি ঘরানার মুখ থেকেও যখন সত্য বেরিয়ে আসে, তখন তা ইতিহাস হয়ে থাকে!

বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কন্যা ড. শামারুহ মির্জার একটি সত্য স্বীকারোক্তি......
“বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনা ছাড়া... ...বাকিটুকু পড়ুন

মতাদর্শের চেয়ে রাষ্ট্রের স্বার্থ বড়....

লিখেছেন জুল ভার্ন, ০১ লা আগস্ট, ২০২৬ সকাল ১০:২৮

মতাদর্শের চেয়ে রাষ্ট্রের স্বার্থ বড়....

বাংলাদেশের পররাষ্ট্রনীতি নিয়ে আবেগ দিয়ে নয়, বাস্তবতা দিয়ে চিন্তা করা প্রয়োজন। আমাদের রেমিট্যান্স অর্থনীতির একটি বড় ভিত্তি সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, ওমানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলো।... ...বাকিটুকু পড়ুন

কান্নার প্রতিধ্বনি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০১ লা আগস্ট, ২০২৬ দুপুর ১:০৬


এই গল্পটি একটি ফিকশন ক্রাইম স্টোরী, বাস্তবের একটি ঘটনার ছায়াবলম্বনে লেখা হয়েছে।

১০ মে, ২০১৮। টেকনাফ।

কাউন্সিলর শামসুল আলমের (৪৮) দোতলা বাড়িটি আজ বেশ আলো ঝলমলে।

বসার ঘরে ছোট মেয়ে সুমাইয়া (১২) গণিতের... ...বাকিটুকু পড়ুন

×