বিশ্বের সর্ববৃহৎ এবং সবচেয়ে জনপ্রিয় ইকমার্স ওয়েবসাইট আমাজন ডটকম বাংলাদেশেও যথেষ্ট পরিচিত একটি নাম। যদিও ইউএসএর এ অনলাইন শপিং কোম্পানির বাংলাদেশী ক্রেতা একেবারেই কম।এমনকি আমার তো সন্দেহ আদৌ কোনো ক্রেতা আছে কিনা!অন্তত আমার পরিচিতজনের মাঝে তো নেই !তাছাড়া হাতে গোনা কয়েকটি পন্য ছাড়া বেশিরভাগ পন্যই বাংলাদেশে শিপমেন্ট হয়না।কিন্তু এর এফিলিয়েট প্রোগ্রামটি সারা বিশ্বেই উন্মুক্ত! অর্থাৎ বাংলাদেশে বসেও আমাজনের প্রায় সব পণ্যই অনলাইনে সেল করা যায় এবং সেল করতে পারলে তার একটি উপযুক্ত কমিশনও অর্জন করা যায়। বাংলাদেশের অনেকেই এই এফিলিয়েট মার্কেটিংয়ে আগ্রহী। তবে অনেকেরই এ নিয়ে যথেষ্ট ভুল ধারণা রয়েছে। যদি আগ্রহী হন সেক্ষেত্রে পরিস্কার একটি ধারণা নিয়ে শুরু করলেই ভালো হবে। আর করতে চান বা না চান বিষয়টি সম্পর্কে পরিস্কার ধারণা রাখতে পারবেন এই লেখাটি পড়লে। ভালো ভাবে করতে পারলে সফলভাবে উপার্জন করার সুযোগ আছে এবং অনেকেই করছেন। অবশ্য আগেই এটি ভেবে বসবেন না যে শুরু করলেই হাজার হাজার ডলার আসতে শুরু করবে!ব্যাক্তিগতভাবে আমার তিনমাস লেগেছিলো প্রায় পঞ্চাশ ডলার ইনকাম করতেই! তবে হ্যাঁ দক্ষতা বাড়তে থাকলে ইনকাম বাড়তে থাকবে। আমার ব্লগে ধারাবাহিকভাবে আমাজন এফিলিয়েট মার্কেটিং নিয়ে টিউটোরিয়াল লেখা শুরু করেছি আমার নিজের অভিজ্ঞতা থেকে।লেখাগুলো পড়ে কারও ভালো লাগলে এবং উপকারে আসলে আমার লেখার উদ্দেশ্য সফল হবে।
সর্বশেষ এডিট : ৩০ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



