নিজের মনের খোরাক মেটাতে রবীন্দ্রনাথের সাহিত্য ভান্ডারে কখনো ঢুঁ মারেননি এমন কোনো বাঙালি পাঠক আছে কি?
৩১ শে মার্চ, ২০১৮ রাত ৮:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বাংলা সাহিত্যের প্রতি ন্যুনতম আকর্ষণ থাকলে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ভান্ডারে জীবনে একবার হলেও ঢুঁ মারতেই হবে! রবীন্দ্রনাথের পরিচয় বা জীবনী নিয়ে আলোচনা করতে গেলে বেশিরভাগ লোকই বিরক্ত হবেন কারণ আবালবৃদ্ধবনিতার কাছে বহুল পরিচিত একটি নাম রবীন্দ্রনাথ ঠাকুর। শিশুকালে প্রাথমিক বিদ্যালয় থেকেই তার সম্পর্কে বারবার শুনে আসছে সবাই। রবীন্দ্রনাথ ছাড়া বাংলা সাহিত্য যেনো অসম্পূর্ণ। আমি নিজেও রবীন্দ্রনাথের সাহিত্য সম্পদ থেকে বঞ্চিত হইনি। পড়েছি তাঁর গোরা সহ সবকটি উপন্যাস। পড়েছি নোবেল জয়ী গীতাঞ্জলি সহ বেশ কটি কাব্যগ্রন্থ।ছোট গল্পের তো তুলনাই নেই! যারা বই প্রেমি নয়, খুব বেশি পাঠভ্যাস নেই তারাও দেখা যায় রবীন্দ্রনাথের কিছু ছোট গল্প অন্তত পড়েছে। আমার বেশিরভাগ বইগুলো পড়া পাবলিক লাইব্রেরীতে বসে। কিছু ধার করে আর কিছু ইন্টারনেট থেকে ডাউনলোড করে। ভবিষ্যতেও যে দীর্ঘদিন রবীন্দ্রনাথের সাহিত্য ভান্ডার রাজত্ব করবে বাংলা সাহিত্যে তাতে কোনো সন্দেহ নেই। বিভিন্নভাবে রবীন্দ্র সাহিত্যের এ ভান্ডার সংরক্ষণ করা হয়েছে। যে কেউ চাইলেই অতি সহজেই চর্চা করতে পারেন রবীন্দ্র সাহিত্য। কবিগুরুর এ ভান্ডার এখন সবার জন্যই উন্মুক্ত।
এই লিংক থেকে দেখে নিন কতো সহজে এখন চাইলেই যে কেউ যখন খুশি হাতের নাগালেই পেয়ে যাবেন বাংলা সাহিত্যের এ রত্নভান্ডার।
সর্বশেষ এডিট : ৩১ শে মার্চ, ২০১৮ রাত ৮:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
মুনতাসির, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৪৫
আজান দিলে আমাদের দেশের অনেক নারীর মাথায় কাপড় দেওয়ার একটা দীর্ঘদিনের অভ্যাস আছে। আজান শুরু হলো, ওড়না মাথায় উঠল। ব্যাপারটা এত দ্রুত ঘটে যে মাঝখানে চিন্তাভাবনার বিশেষ সুযোগ নেই।
সমস্যা হচ্ছে,... ...বাকিটুকু পড়ুন

প্রায় ০৩ মাস হয়ে গেলো ব্লগে আসনা হয় না, আসা হয়না মানে লিখা হয়না। প্রিয়জনের মৃত্যু শোক কাটিয়ে ব্লগে উকি দেওয়া হয় কিন্তু পোস্ট দেওয়া হয় না।
গত...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:৫৪

সময় তখন ১৯৫০ সাল।
অলকা থাকে আমেরিকার ফারগো নামক শহরে। খুবই ছোট শহর। শহরটি ছবির মতন সুন্দর। শীতের সময় প্রচণ্ড শীত পড়ে। এলিন নামের এক বৃদ্ধার কাছ থেকে অলকা দুই রুমের...
...বাকিটুকু পড়ুনগানঃ হাল্লাজের কাপড়
গানের লিংকঃ https://on.soundcloud.com/Vctd83PVm40VJ64T16

১) ৩৬ জুলাইয়ের আন্দোলনকে অনেকে আম্রেকিয়া আর শিবিরের প্ররোচনায় হয়েছে বলে প্রচার করেন। আমার প্রশ্ন, আম্রিক্যা ও শিবির কাউকে কাউকে হয়তো 'ভাড়া' করে থাকতে পারে,...
...বাকিটুকু পড়ুন
হুমায়ূন আহমেদের একটা গল্প ছিল তাদের মাকে নিয়ে। তাদের মেঝ ভাই জাফর ইকবাল তখন আমেরিকার নিউ ইয়র্ক শহরে থাকেন। তাদের মা ছেলের কাছে বেড়াতে গিয়েছেন। বিকেলে তিনি একা একা...
...বাকিটুকু পড়ুন