রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞানের শিক্ষক ড.এ কে এম শফিউল ইসলামের কথা মনে আছে? যিনি দুর্বৃত্তদের হাতে নিহত হয়েছিলেন। আমার এই বইটি পড়ার সাথে তাঁর একটি স্মৃতি জড়িয়ে আছে। তাঁর গ্রামের বাড়ি ছিলো গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায়, আমার বাড়ির পার্শ্ববর্তী উপজেলা। মাঝেমধ্যে যখন তিনি গ্রামের বাড়ি যেতেন আমার পরিচিত দুএকজনের সাথে কথা হতো তাঁর। বেশ ঘনিষ্ঠ সম্পর্ক ছিলো। অবশ্য আমার সাথে দেখা বা কথা হয়নি কখনো। পরিচিতদের কাছে শুনতাম উনি খুব জ্ঞানী লোক আর বাউল গানের ভক্ত। এমনি এক পরিচিত লোক একদিন কথাপ্রসঙ্গে বললেন তিনি নাকি হযরত আলীর রাঃ একটি বইয়ের কথা বলেছেন যে বইয়ের প্রচ্ছদে হযরত আলীর ছবি দেয়া আছে! বইটি তিনি সংগ্রহ করতে আগ্রহী কিন্তু উপায় খুঁজে পাচ্ছেন না! বইটির নামও তার মনে নেই। আসলে আমারো তখন বইটির কথা জানা ছিলোনা। তবে কৌতুহল হলো। তাই বিভিন্নভাবে নেটে সার্চ করে খোঁজা শুরু করলাম। অবশেষে যখন নাহাজ আল বালাঘা নামটি খুঁজে পেলাম তখন উনারো মনে পড়লো এটিই সেই বই! এরপর PDF ভার্সন খুঁজে পেতেই ডাউনলোড করে নিলাম। কিন্তু উনি তো পড়তে পারবেন না আর ইবুকের প্রচ্ছদে সেই ছবিও নেই! আবার রকমারি ডটকমে খুঁজলাম,পেয়েও গেলাম। তিনিও খুশি এবং অনলাইনে বইটির অর্ডার দিতে বললেন। অর্ডার করে দিলাম আর যথাসময়ে বইটিও হাতে পেলেন তিনি। বই পেয়ে মহাখুশি! কিছুদিন পর আবার আমার সাথে দেখা হতেই আরেকজন বন্ধুকে সাথে নিয়ে আসলেন। তিনিও কিনবেন। যথারীতি আবারো বইটি সংগ্রহ করে দিলাম। আর আমি নিজেও ইবুকটি পড়ে ফেললাম। মোটামুটি ভালই লেগেছিলো পড়তে। বেশকিছু ঐতিহাসিক তথ্য রয়েছে বইটিতে। তবে এটাও সত্যি কিছুটা অতিরঞ্জনও রয়েছে হয়তো যা পাঠক পড়লেই বুঝতে পারবেন। তাহলে আর দেরি কেন? আগ্রহ হলে এখনই সংগ্রহে নিয়ে নিন বইটি!
হযরত আলীর রাঃ একটি ধর্মীয় ও ঐতিহাসিক গ্রন্থ 'নাহাজ আল বালাঘা ' যার প্রচ্ছদে রয়েছে হযরত আলীর ছবি।
‘সবচেয়ে কঠিন’
১
আমি সাদ। আমার বয়স ১৭ বছর। আমি ক্লাস টেনের ছাত্র। আমার ক্লাসের অধিকাংশ শিক্ষার্থীর বয়স ১৫ বা তার আশপাশে। আমারও ১৫ বছর বয়সে ক্লাস টেনে থাকার কথা ছিল। কিন্তু আমার... ...বাকিটুকু পড়ুন
মঞ্চে রাজনৈতিক বিভাজন

উদীচী পুড়ার সময় কি হারমোনিয়াম, তবলা, একতারা, দোতারা, সেতার কিংবা বাঁশি পুড়েনি?, মনে রাখবেন তখন আগুন শুধু কিছু বাদ্যযন্ত্র পোড়ায়নি, -পুড়েছিল এই বাংলার সংস্কৃতির, এই বাংলার শত কোটি মানুষের... ...বাকিটুকু পড়ুন
'মেটিকুলাসলি ডিজাইন' করে সিলেটকে অশান্ত করে তোলার অর্থ কি?
সিলেটে এন,সি,পি সাংগঠনিক ভাবে দূর্বল।
দলের ভিতরে কোন্দল মারাত্মক তা ফেসবুকে দলীয় নেতা কর্মীদের পোস্ট দেখে বুঝা যায়।
অথচ, সামনে সিটি কর্পোরেশনের নির্বাচন।
এই পরিস্থিতিতে, দলের মানুষদের 'গরম' করে তোলার একটাই... ...বাকিটুকু পড়ুন
স্বাক্ষী থেকো বাংলাদেশ, স্বাক্ষী থেকো ১৮ কোটি মানুষ।
স্বাক্ষী থেকো বাংলাদেশ, স্বাক্ষী থেকো ১৮ কোটি মানুষ।
================================
ইতিহাস কখনো মুছে যায় না। যে জাতি তার মানুষের কান্না, আর্তনাদ ও ন্যায়বিচারের দাবি ভুলে যায়, সে জাতির ভবিষ্যৎও প্রশ্নের মুখে পড়ে।
আজ এক... ...বাকিটুকু পড়ুন
আবার সমস্যা, ব্লগ আমাকে কেন ভোগাচ্ছে?
আবার সমস্যা ব্লগ ঠিকমত দেখা যায় না। কিছুদিন আগে এমনটি হয়েছিল। ব্লগার সুলাইমান সহজ করে সমাধান বের করে দিয়েছিল। এবার একই সমস্যা হচ্ছে তবে সেই একই উপায়ে কাজ হচ্ছে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।