
আজ ৮ই মার্চ ২০১৫ রোজ রবিবার আজ বিশ্ব নারী দিবস ।
পৃথিবীর সকল নারীদের বিশ্ব নারী দিবসের শুভেচ্ছা ।১৮৫৭ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে একটি সেলাই কারখানায় নারী শ্রমিকরা ভোটাধিকার ও শ্রমঘন্টা দৈনিক ৮ ঘণ্টা এবং ন্যায্য মজুরিসহ বেশ কয়েকেটি সুনির্দিষ্ট দাবিতে আন্দোলন করেন একই কারনে তারা পুলিশি নির্যাতনের শিকারও হন ।
১৮৬০ সালের এই দিনে প্রথম নারী শ্রমিক ইউনিয়ন গঠিত হয় । ১৯০৮ সালে পোশাক ও বস্ত্রশিল্প কারখানার প্রায় দেড় হাজার নারী শ্রমিক একই দাবিতে আন্দোলন করেছিলেন । অবশেষে তারাও আদায় করেছিলেন দৈনিক আট ঘণ্টার কাজ করার অধিকার । ১৯১০ সালে ডেনমার্কের কোপেনহেগেনে অনুষ্ঠিত আন্তর্জাতিক সমাজতান্ত্রিক সম্মেলনে জার্মানির নেত্রী ক্লারা জেটকিন ৮ই মার্চ নারী দিবস হিসেবে পালনের প্রস্তাব করেন ।
পরে ১৯৭৭ সাল থেকে ৮ই মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিলেন জাতিসংঘ । এরপর থেকেই সারা বিশ্বের সঙ্গে বাংলাদেশেও দিবসটি পালন করছেন । একই সাথে এ দিনে অঙ্গীকার ব্যক্ত করা হলো নারীর আর্থ-সামাজিক উন্নয়ন সমঅধিকার এবং তাদের মর্যাদার বিষয় গুলোর উপরে ।
বিশ্বের আর সকল দেশের মতই আমাদের বাংলাদেশও যথাযোগ্য মর্যাদায় আজ দিনটি উদযাপন করবে । তবে নারী আন্দোলনের দীর্ঘ পথপরিক্রমায় নারী সমাজের যথেষ্ট অগ্রগতি হলেও এখনও পুরোপুরি প্রতিষ্ঠিত হতে পারেনি নারীরা ।তবে এ চিত্র কেবল বাংলাদেশের ক্ষেত্রেই না এটা পৃথিবীর বিভিন্ন দেশে এর এই একই চিত্র । প্রতি বছরই কোন না কোন প্রতিপাদ্য নিয়ে পালিত হয় এ দিনটি । তাছাড়াও আমাদের দেশের প্রধানমন্ত্রী সংসদের বিরোধী দলীয় নেত্রী সরকারের বাইরে থাকা প্রধান রাজনৈতিক দলের নেত্রী এরা তিনজনই নারী।
নারী সমাজের উন্নয়নে এর চেয়ে বড় ইতিবাচক আর কিছু হতে পারে না । এ ছাড়াও বিশ্ববিদ্যালয়ের ভিসি ও বিচারপতি এবং পাইলট, ডাক্তার, ট্রেনচালক হিসেবে নিজেদের কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন এ সমাজের বহু নারীগণ।
এরপরও সামনের দিকে এগিয়ে যাওয়ার স্বপ্ন আর প্রত্যাশা নিয়ে আজকের এই দিনে অঙ্গীকার নারীদের সামনে এগিয়ে যাওয়ার পথে যোগাবে অনুপ্রেরণা।
সর্বশেষ এডিট : ০৮ ই মার্চ, ২০১৫ ভোর ৪:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





