somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফালগুনী রায় হাংরি আন্দোলনের একজন প্রখ্যাত কবি

০১ লা এপ্রিল, ২০১৫ ভোর ৫:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ফালগুনী রায়
ফালগুনী রায় ছিলেন একজন বাঙালী কবি। তিনি হাংরি আন্দোলনের একজন প্রখ্যাত কবি । কবিতা রচনার জন্যে মাত্রাতিরিক্ত মাদকসেবন ও উচ্ছৃঙ্খল জীবনযাপনের কারণে মাত্র ৩৬ বছর বয়সে তিনি মারা যান । কম বয়সে মৃত্যুর জন্য তাঁকে নিয়ে বহু অতিকথা প্রচলিত হওয়ায়, তরুণ কবিদের নিকট তিনি কিংবদন্তি, এবং তাঁর একমাত্র কাব্যগ্রন্হ নষ্ট আত্মার টেলিভিসন ১৯৭৩ সালের পর বিভিন্ন লিটল ম্যাগাজিন সংস্হা দ্বারা এতাবৎ নয়বার প্রকাশিত হয়েছে।

প্রাথমিক জীবন
ফালগুনী রায়-এর জন্ম কলকাতার বরানগরের প্রখ্যাত জমিদার রতনলাল রায়ের পরিবারে । তাঁর দাদা তুষার রায় ছিলেন কৃত্তিবাস গোষ্ঠীর কবি । স্বাধীনতার পর জমিদারি প্রথা অবসানের কারণে ফালগুনীর প্রজন্মে পরিবারটি আকল্পনীব দুর্দশায় আক্রান্ত হয়, এবং ফালগুনীর চরিত্রে তার বিপুল প্রভাব পড়ে । তাঁদের পারিবারিক ভাঙনটিই ফালগুনীর কবিতার ভাঙা আঙ্গিকে প্রতিফলিত হয়েছে বলে আলোচকরা মনে করেন ।

হাংরি আন্দোলন
ফালগুনী রায় হাংরি আন্দোলন-এ আকৃষ্ট হন বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত হাংরি আন্দোলনকারীদের কার্যকলাপ বিবিধ খবর পাঠ করার পর । মাদকসেবন ও বোহেমিয়ান জীবনযাপনের কারণে অচিরেই তিনি কলকাতায় হাংরি আন্দোলনের মুখ হয়ে ওঠেন । সেকারণে তাঁকে ফরাসি কবি জঁ আর্তুর র‌্যাঁবোর সঙ্গে তুলনা করা হয়ে থাকে ।

নষ্ট আত্মার টেলিভিসন

তাঁর জীবদ্দশায়, ১৯৭৩ সালের ১৫ই আগস্ট, তাঁর একমাত্র কাব্যগ্রন্হ নষ্ট আত্মার টেলিভিসন মাত্র কয়েকটি কবিতা নিয়ে চটি আকারে প্রকাশিত হয়েছিল । পরবর্তীকালে গবেষক ও আগ্রহীরা আরও কিছু কবিতা ও গদ্য খুঁজে পেয়েছেন ও গ্রন্হটিতে সংযোজন করেছেন । সেকারণে তাঁর গ্রন্হটি বারংবার প্রকাশিত হয়েছে । এ পর্যন্ত টাঁর লেখা ৪২টি কবিতা ও ৬টি গদ্য পাওয়া গেছে । কবি উৎপলকুমার বসু বলেছেন যে এই গ্রন্হটি বাংলা সাহিত্যে আধুনিকতাবাদের সমাপ্তি সূচিত করে ।




[b]তথ্যসূত্র
ফালগুনী রাব আলোচনাসমগ্র । সম্পাদক সমীর রায়চৌধুরী । হাওয়া ৪৯ প্রকাশনী, বাঁশদ্রোনী, কলকাতা ৭০০০৭০ । আলোচকগণ: ড.তপোধীর ভট্টাচার্য, উৎপলকুমার বসু, অরুনেশ ঘোষ, সুবিমল বসাক, মলয় রায়চৌধুরী, জহর সেনমজুমদার, তারাপদ আচার্য, কিন্নর রায়, মুর্শিদ এ.এম, দেবদাস আচার্য, সাধন চট্টোপাধ্যায়, মঞ্জুষ দাশগুপ্ত, রাধেশ্যাম ঘোষ, মাখনলাল প্রধান, রজতানদ্র মুখোপাধ্যায়, গৌতম ঘোষ দস্তিদার, বারীন ঘোষাল, সমীরণ ঘোষ, জহরলাল বেরা, জয়ন্ত ভৌমিক, সুপ্রিয় বাগচী, কলিম খান, অংশুমান কর, জাহিরুল হাসান, অরবিন্দ প্রধান, সুনন্দা মৈত্র, নীলাঞ্জন চট্টোপাধ্যায়, প্রভাত চৌধুরী ও কাজল সেন ।
হাংরি শ্রুতি ও শাস্ত্রবিরোধী আন্দোলন (১৯৮৬) । ড.উত্তম দাশ । মহাদিগন্ত প্রকাশনী, কলকাতা ।
ক্ষুধিত প্রজন্ম ও অন্যান্য প্রবন্ধ (১৯৯৫) । ড.উত্তম দাশ । মহাদিগন্ত প্রকাশনী । কলকাতা ।
বন তুলসী কী গন্ধ (১৯৮৮) । ফণীশ্বরনাথ রেণু । রাজকমল প্রকাশনী, দিল্লি ১১০০০২ ।
একালের গদ্যপদ্য সাহিত্য আন্দোলনের দলিল (১৯৭০) । সত্য গুহ । অধুনা প্রকাশনী । কলকাতা ।




সর্বশেষ এডিট : ০১ লা এপ্রিল, ২০১৫ ভোর ৫:৪০
৯টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×