somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মা দিবসে বিশ্বের সকল মাকে আমার কোটি সালাম ।

১০ ই মে, ২০১৫ সন্ধ্যা ৭:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মা দিবসে বিশ্বের সকল মাকে আমার কোটি সালাম ।
আমারা বাংলা ভাষায় বলি মা আর মাকে ইংরেজি ভাষায় Mother ও Mum এবং কেও Mom বলেন । মা ডাক সে যে কি এক অনুভূতির ডাক তা বলে শেষ করা যাবে না । মা হচ্ছেন একজন পূর্ণাঙ্গ নারী যিনি সন্তানকে গর্ভধারণ অথবা জন্ম দেন, তথা সন্তানকে লালন পালন করে বড় করেন । একজন নারী তখনই নিজেকে সম্পূর্ণ্য রূপে নারী বলে দাবী করেন যখন সে একজন সন্তান গর্ভ ধারন এবং দশমাস দশদিন পর তাকে জন্ম দেন ।একজন মা তার সন্তানকে বড় করে তোলেন অনেক সময় সন্তানের বাবা বেঁচে না থাকলে তিনিই সন্তানের অভিভাবকের ভূমিকা পালনে সক্ষম এবং মা হিসেবে সর্বত্র পরিচিত হন । প্রকৃতিগতভাবে একজন নারী বা মহিলাই সন্তানকে জন্ম দেয়ার অধিকারীনি । গর্ভধারণের মত জটিল বা কষ্টকর এবং মায়ের সামাজিক সাংস্কৃতিক ও ধর্মীয় অবস্থানে থেকে এ সংজ্ঞাটি বিশ্বজনীন গৃহীত হয়েছে । একজন মায়ের বিপরীত লিঙ্গ পুরুষ হলেন বাবা । আর যার বাবা বেঁচে নেই তার জন্য সময়তে মা বাবা হয়ে সন্তানের জন্য বাবার কাজ গুলো সম্পূর্ণ করেন আবার মা হয়ে মায়ের ভূমিকাও পালন করেন ।

মা দিবস শুরু হওয়ার ইতিহাস

মে মাসের দ্বিতীয় রোববারকে মা দিবস হিসাবে উদযাপনের ঘোষণা দেওয়া হয় ১৯১৪ সালের ৮ মে মার্কিন কংগ্রেসে । আর তখন থেকেই এই দিনে সারা বিশ্বব্যাপী পালিত হচ্ছে মা দিবস । বিশ্বের প্রায় ৪৬টি দেশে প্রতিবছর দিবসটি পালন করা হয় । কথিত আছে ব্রিটেনেই প্রথম শুরু হয় মা দিবস পালনের রেওয়াজ কেননা সেখানে প্রতিবছর মে মাসের চতুর্থ রোববারকে মাদারিং সানডে হিসাবে পালন করা হতো । তবে সতের শতকে মা দিবস উদযাপনের সূত্রপাত ঘটান মার্কিন সমাজকর্মী জুলিয়া ওয়ার্টস । মায়ের সঙ্গে সময় দেয়া আর মায়ের জন্য উপহার কেনা ছিল তার ঐ দিনটির কর্মসূচিতে । এরপর যুক্তরাষ্ট্রের পশ্চিম ভার্জিনিয়াতে প্রথম মা দিবস পালন করা হয় ১৮৫৮সালের জুন মাসের ২ তারিখে । মার্কিন প্রেসিডেন্ট উড্রো উহলসন সর্বপ্রথম মা দিবসকে সরকারি ছুটির দিন হিসাবে ঘোষণা করেন । মা দিবসের উপহার সাদা কার্নেশন ফুল খুব জনপ্রিয় । আর বাণিজ্যিকভাবে মা দিবস বিশ্বের তৃতীয় বৃহত্তম কার্ড আদান প্রদানকারী দিবস । মার্কিন যুক্তরাষ্ট্রের এক সমীক্ষায় দেখা গেছে মা দিবসে অন্যান্য দিনের তুলনায় অনেক বেশি ফোন করা হয় ।


মায়ের কোন ধর্ম জাত হয় না মাতো একজন মা । তার কাছে না আছে কোন ধর্ম না আছে কোন জাত । পৃথিবীর সকল মাকে আমার কোটি কোটি সালাম ।

মাকে নিয়ে কিছু গানের কথাঃ

মাগো মা ওগো মা, আমারে বানাইলি তুই দিওয়ানা - খুরশীদ আলম
মায়ের একধার দুধের দাম কাটিয়া গায়ের চাম - ফকির আলমগীর
এমন একটা মা দে না - ফেরদৌস ওয়াহিদ
রাতের তারা আমায় কি তুই বলতে পারিস - জেমস
ওই আকাশের তারায় তারায় - রাশেদ
ছেলে আমার মস্ত বড় মস্ত অফিসার - নচীকেতা ঘোষ
পথের ক্লান্তি ভুলে স্নেহ ভরা কোলে তব মাগো - হেমন্ত মুখোপাধ্যায়

মাকে নিয়ে কিছু কবিতাঃ

আমাদের মা হুমায়ুন আজাদ
মা – কাজী নজরুল ইসলাম
বীরপুরুষ/মনে পড়া/লুকোচুরি – রবীন্দ্রনাথ ঠাকুর
কখনো আমার মাকে শামসুর রাহমান
কত ভালবাসি-কামিনী রায়


ইতিহাসের তথ্যসূত্র হিসেবে নেওয়াঃ Definition from Allwords.com
কবিতা ও গানের কথাগুলো ইন্টানেট থেকে সংগ্রহ ।
সর্বশেষ এডিট : ১০ ই মে, ২০১৫ সন্ধ্যা ৭:৩১
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

×