
রাতের কালো আবাসকেও হারিয়ে দিয়েছে
জীবনের প্রতিটা মুহুর্ত তোমাকে
হারানোর বেদনা,এ যে ভীষন অন্ধকার
যন্ত্রণা, যন্ত্রণা আর যন্ত্রণা
রাত যেন শেষ হয় না এ যেন অনন্ত
প্রতিটা কষ্ট যেন তার কাছে হার মানে
রাতের আঁধার,
মাঝে মাঝে ঘুমের ঘরে
তোর সেই রহস্যময়ী রুপ
এমন জ্বালা দিয়ে যায়
যা অনন্ত কষ্টের মাঝে পাওয়া
অন্যরকম এক প্রাপ্তি,
তুমি কি সত্যি অগোছালো জীবন দিতে চেয়েছিলে
নাকি গোছানো কিছু কষ্ট,
বেদনাময় কিছু ছোয়া
যা রাত হলেই খুব কষ্ট দেয়
খুব খুব খুব কষ্ট.
---------------------
সর্বশেষ এডিট : ০৯ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



