
আমার চোঁখে আজ, নেই নীল স্বপ্ন
চোঁখে আজ,কালো আঁধারী
বুকঠাসা কষ্ট থম থম করে
সঙ্গীবিহীন প্রতিটা মুহুর্ত
একালাই কাটে,
তোমার সাথে হলো না আর সাঁতার কাটা
হৃদয়ের সেই নীল নদীতে,
চোঁখের জলে সাঁতার কাটি
রোজ আমি তোমায় ভেবে
তোমায় আমি সাজাই আমার মনের ঘরে
আপন করে নিজের মতো নিজের তরে
বাস্তব তো ঐ নীল আকাশে
স্মৃতি গুলো বাষ্প হয়ে,মিলছে মেঘে
বৃষ্টি হয়ে ঝড়ছে আবার
এই ভূমিতে,
তুমিতো আকাশ মাটি সবখানেতে
আমার হৃদয় জুড়ে
জীবনটাতে,
সর্বশেষ এডিট : ১০ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



