somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মসজিদ কি সন্ত্রাসীদের কারখানা নাকি আড্ডার জায়গা ?????!!!!

১০ ই জুন, ২০০৯ সকাল ১০:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সন্ত্রাসী খুঁজতে মসজিদে গোয়েন্দাগিরিই সর্বোত্তম


এফবিআই পরিচালক রবার্ট মুলার

।। লস এঞ্জেলেস থেকে এপি ।।

ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) ডিরেক্টর রবার্ট মুলার যুক্তরাষ্ট্রের মসজিদে তার সংস্থার গুপ্তচর ব্যবহারের প্রতি সমর্থন জানিয়েছেন। এফবিআইয়ের এজেন্ট ও সরকারি কৌঁসুলিরাও তার সঙ্গে সুর মিলিয়ে বলছেন, জাতীয় নিরাপত্তার প্রতি হুমকি সৃষ্টিকারী সন্ত্রাসীদের অনুসন্ধানে মসজিদে গোয়েন্দাগিরি চালানো একটি সর্বোত্তম অস্ত্র। মুসলিম সংগঠনগুলো সম্ভাব্য সন্ত্রাসীদের পরিবর্তে নামাজী ও ধর্মীয় নেতৃবৃন্দকে টার্গেট করার অভিযোগ আনা সত্ত্বেও এফবিআই পরিচালক এ মন্তব্য করেন।

মিশিগানের একটি মুসলিম সংগঠন ইসলামী নেতৃবৃন্দ ও নামাজীদের উপর মুসলমানদের গোয়েন্দাগিরি চালাতে এফবিআইয়ের নির্দেশদানের অভিযোগ তদন্তে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের প্রতি আহ্বান জানানোর কয়েকদিন পর মুলার এ মন্তব্য করেন। গত সোমবার এখানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, আমরা মসজিদে নয়, ব্যক্তির উপর গোয়েন্দাগিরি চালাই। তিনি বলেন, ফৌজদারি অপরাধের তথ্য অথবা প্রমাণ পাওয়ার সম্ভাবনা থাকলে আমরা সেগুলো তদন্ত করে দেখি। আমরা এরূপ তদন্ত অব্যাহত রাখবো। তিনি মুসলমানদের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ককে ‘অত্যন্ত ভালো’ হিসাবে স্বীকার করেন। তবে নির্দিষ্ট তথ্য না দিয়ে তিনি মুসলমানদের সঙ্গে দ্বিমত থাকার কথাও স্বীকার করেন। মুলার বলেন, নয়া প্রশাসনের আওতায় এফবিআইয়ের অগ্রাধিকারে কোনো পরিবর্তন ঘটবে না।

মসজিদে আসা-যাওয়াকারী লোকজন এবং মসজিদে কারা অনুদান দেয় তাদের প্রতি নজর রাখতে মুসলিম সম্প্রদায়কে এফবিআই নির্দেশ দেয়ায় মিশিগানের কাউন্সিল অব ইসলামী অর্গানাইজেশন মার্কিন এটর্নি জেনারেল এরিক হোল্ডারের কাছে একটি চিঠি পাঠায়। এফবিআইয়ের ডেট্রয়েট অফিস এ অভিযোগ অস্বীকার করেছে। স্থানীয় মুসলিম নেতৃবৃন্দ বলেছেন, ২০০৬ সাল থেকে তারা সন্দেহ করছেন যে, এফবিআই তাদের এলাকায় মুসলিম সংস্থাগুলোর ভেতর অনুপ্রবেশ করার চেষ্টা করছে।

দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ইসলামী শুরা কাউন্সিলের নির্বাহী শাকিল সৈয়দ বলেছেন, বাস্তবতা বিশেষ করে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ঘটনা মুলারের উক্তি মিথ্যা প্রমাণ করছে। তিনি বলেন, তার উক্তিতে কোনো যায় আসে না। তাতে কেবলমাত্র মুসলিম সম্প্রদায়ের সদস্য, ধর্মীয় নেতা ও মসজিদগুলোকে সন্দেহে এফবিআইয়ের ঔদ্ধত্য প্রকাশ পেয়েছে। তিনি আরো বলেন, এফবিআইয়ের যা করা উচিত নিশ্চিতভাবে তাদের তাই করা প্রয়োজন। কিন্তু তারা আইন মান্যকারী লোকজনকে উস্কানি দিচ্ছে এবং তাদের ফাঁদে ফেলার চেষ্টা করছে।

সন্ত্রাসী খুঁজতে মসজিদে গোয়েন্দাগিরিই সর্বোত্তম

১. এটাই মূলত আমেরিকা !
২. আর এবামার ভাষন কি বোকা বানাচ্ছে আমাদের !
৩. আসুন আমরা অন্ধ থাকি ?
৪. নামাজি ও মুসলিম ভাইরা সাবধান মসজিদে নামাজ পড়া থেকে !!
সর্বশেষ এডিট : ১০ ই জুন, ২০০৯ সকাল ১০:১৯
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×