পার্থক্য কোথায় ইসরাইলী সেনা এবং ভারতীয় রেল পুলিশ/বিএসএফের মধ্যে ?
২০ শে জুন, ২০০৯ সকাল ১১:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
চলন্ত ট্রেন থেকে গর্ভবতী নারী এবং তার শিশু সন্তানকে ছুড়ে ফেলে দিল ভারতীয় পুলিশ
১৯ জুন : ভারতের উত্তর প্রদেশে চলন্ত ট্রেন থেকে একজন গর্ভবতী মহিলা এবং তার তিন বছরের শিশু কন্যাকে দুই রেল-পুলিশ বাইরে ছুঁড়ে ফেলে দেয়ার ফলে হতভাগ্য মহিলাটি মৃত্যুবরণ করেছে। নিহত মহিলার নাম কবিতা বলে জানানো হয়েছে। ভারতের সরকারী কর্মকর্তাদের বরাত দিয়ে প্রচারিত খবরটি টাইমস অব ইন্ডিয়ার ওয়েবসাইটে পরিবেশন করা হয়েছে। এ খবরে আরো বলা হয়েছে, এ ঘটনা গতকাল লক্ষীপুর খেরি জেলায় ঘটেছে। দিনেশ কুমার নামে এক যাত্রী তার স্ত্রী কবিতা এবং শিশু সন্তানকে নিয়ে মাইলানি-গোনাদা গামী ট্রেনে উঠেন। দিনেশ ট্রেনে করে একটি সাইকেল নিয়ে যাচ্ছিলেন এবং রেল-পুলিশ এই সাইকেল নিয়ে যাওয়ার জন্য দিনেশের কাছে বাড়তি অর্থ দাবি করে। এ নিয়ে দিনেশের সাথে রেল-পুলিশের বচসার এক পর্যায়ে রেল পুলিশ তার গর্ভবতী স্ত্রী কবিতা এবং শিশু কন্যাকে চলন্ত ট্রেন থেকে বাইরে ছুঁড়ে ফেলে দেয়। তবে দিনেশের শিশু কন্যাটি সামান্য আহত হলেও প্রাণে বেঁচে গেছে। ঘটনার সাথে জড়িত দুই রেল পুলিশকে গ্রেফতার করা হয়েছে।#
লিংকঃ
Click This Link
এটা কিভাবে সম্ভব ? যদিও সমস্ত পুলিশ/বিএসএফ খারাপ নয় তবুও বিচার হওয়া উচিত অপরাধীদের।
পার্থক্য কোথায় ইসরাইলী সেনা এবং ভারতীয় রেল পুলিশ/বিএসএফের অথবা বাংলাদেশের পুলিশের অথবা আমেরিকা /পাকিস্থান বা অন্য কোন দেশের এই রকম বাহিনীর মধ্যে ?!!
সর্বশেষ এডিট : ২০ শে জুন, ২০০৯ দুপুর ১২:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০
হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন