somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমরা কি প্রতিবাদ ভুলে গেছি ??! কোথায় সেই বীর বাঙ্গালী ??

২৩ শে জুন, ২০০৯ সকাল ৯:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

"ভারতীয় হাইকমিশনার পিনাক রঞ্জনের বক্তব্য বাংলাদেশের স্বাধীনতা-স্বার্বভৌমত্বের ওপর হস্তক্ষেপের শামিল"
"ভারতীয় হাইকমিশনার পিনাক রঞ্জনের বক্তব্য বাংলাদেশের স্বাধীনতা-স্বার্বভৌমত্বের ওপর হস্তক্ষেপের শামিল"

২২ জুন : টিপাইমুখ বাঁধ ইস্যুতে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন আবারো উত্তপ্ত হয়ে উঠছে । বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলসহ পানি বিশেষজ্ঞ ও পরিবেশবিদরা যখন বলছেন, ভারত এই বাঁধ নির্মাণ করলে বাংলাদেশ মরুভূমিতে পরিণত হবে ঠিক তখন ভারতের পক্ষ থেকে দাবী করা হচ্ছে এই বাঁধ নির্মাণের ফলে বাংলাদেশের কোনো ক্ষতি হবে না ।
বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী বলেছেন, বাংলাদেশ আন্তর্জাতিকভাবে টিপাইমুখ বাঁধ নির্মাণের বিরোধীতা করতে পারে না । তিনি বলেছেন, ১৯৭২ সালে এ বাঁধ নির্মাণের বিষয়ে বাংলাদেশের সাথে ভারতের আলোচনা হয়েছে। ভারতীয় হাই কমিশনার গতকাল এক সেমিনারে এসব কথা বলেন । টিপাইমুখ বাঁধ নির্মাণের বিরুদ্ধে বাংলাদেশের যেসব বুদ্ধিজীবী কথা বলছেন ভারতীয় হাইকমিশনার তাদের সমালোচনা করে বলেছেন, তথাকথিত পানি বিশেষজ্ঞ ও বুদ্ধিজীবীরা টিপাইমুখ বাঁধ সম্পর্কে না জেনেই উদ্দেশ্য প্রণোদিতভাবে বক্তব্য দিচ্ছেন । তিনি দাবী করেন, ভারত এ ব্যাপারে কোনো আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘন করেনি । পিনাক রঞ্জন আরো বলেছেন, এ ব্যাপারে কোনো চুক্তি নেই ।
তবে ভারতীয় হাইকমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তীর এ ধরণের বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন বাংলাদেশের পানি বিশেষজ্ঞ, বুদ্ধিজীবীগণসহ বিভিন্ন মহল । তারা বলছেন, ঐ বাঁধ নির্মাণের বিষয়টি নিয়ে যখন বাংলাদেশের সর্বত্র আলোচনা ও সমালোচনা চলছে তখন পিনাক রঞ্জনের এ ধরণের আক্রমণাত্মক ও বিদ্বেষী মন্তব্য স্বাধীনতা ও সার্বভৌমত্বের উপর আঘাত হানার শামিল । তারা বলেছেন, কোনো দেশের রাষ্ট্রদূত এ ধরণের কথা বলার এখতিয়ার রাখে না ।
বাংলাদেশের সাবেক পানিসম্পদ সচিব ও পানি বিশেষজ্ঞ এম আসাফউদ্দৌলা ভারতীয় হাইকমিশনারের এ বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেন, পিনাক রঞ্জনের বক্তব্য এটা প্রমাণ করছে যে, ভারত টিপাইমুখে বাঁধ নির্মাণ করবেই । তিনি বলেছেন, ১৯৭২ সালে যদি ভারত এই বাঁধ নির্মাণের কথা বলে থাকে তাহলে সরকারের পক্ষ থেকে এর ব্যাখ্যা দেয়া উচিত । আসাফউদ্দৌলা বলেন, আসলে বর্তমান সরকারের ইঙ্গিতেই ভারতীয় হাইকমিশনার এ ধরণের মন্তব্য করার সাহস পাচ্ছে । তিনি ভারতীয় হাইকমিশনারের এ ধরণের বক্তব্যকে কূটনৈতিক শিষ্ঠাচার বহির্ভূত বলে মন্তব্য করেন । সাবেক পানি সম্পদ সচিব বলেন, পানি সম্পদ বিষয়ে আন্তর্জাতিক চুক্তি করার কোনো প্রয়োজন হয় না । যেসব দেশ এ ধরণের সমস্যা পড়বে এবং ক্ষতিগ্রস্ত হবে তারা প্রতিবাদ জানাতে পারবে । আসাফউদ্দৌলা প্রশ্ন করে আরো বলেন, টিপাইমুখে বাঁধ হলে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে, কাজেই আমরা এর বিরোধীতা করে বক্তব্য তুলে ধরবো। কিন্তু এ ব্যাপারে পিনাক রঞ্জন কথা বলার কে ? তিনি বলেন, বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে কথা বলার এখতিয়ার ভারতীয় হাই কমিশনারের নেই । ফলে তার এ ধরণের মন্তব্যের জন্যে তাকে অবাঞ্চিত ঘোষণা করা উচিত ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক আমেনা মোহসিন এ সম্পর্কে বলেছেন, কমন ইস্যুগুলোতে যে কোন দেশই আন্তর্জাতিক অঙ্গনে প্রতিবাদ জানাতে পারে । ভারতীয় হাই কমিশনারের মন্তব্যের সমালোচনা করে তিনি বলেন, একের পর এক বিতর্কিত বক্তব্য দিয়ে পিনাক রঞ্জন মূলত আধিপত্যবাদী শক্তির পরিচিয় দিচ্ছে । আমেনা মহসিন বলেন, ভারতীয় হাইকমিশনারের এ ধরণের মন্তব্য বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের শামিল । তিনি বলেন, একজন রাষ্ট্রদূত এ দেশের বিশেষজ্ঞমহলকে তথাকথিত বিশেষজ্ঞ বলার সাহস পায় কি করে ? আমেনা মোহসিন বলেন, পিনাক রঞ্জন অব্যাহতভাবে বিতর্কিত বক্তব্য দিয়ে যাচ্ছেন আর বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কোনো প্রতিবাদই করা হচ্ছে না । তার ভাষায় - আসলে বর্তমান সরকার ''সাব সার্ভিনেন্ট রোল প্লে'' করছে । বিশেষজ্ঞরা বলছেন, টিপাইমুখ বাঁধ নিয়ে বাংলাদেশের রাজনীতি যাতে আবারো সংঘাতের দিকে না যায় সময়ক্ষেপণ না করে সরকারকে সে ব্যাপারে অবিলম্বে কার্যকর ব্যবস্থা নিতে হবে । #



একজন রাষ্ট্রদূত এ দেশের বিশেষজ্ঞমহলকে তথাকথিত বিশেষজ্ঞ বলার সাহস পায় কি করে ?
সরকার কেন এর প্রতিবাদ করছে না ?
সরকার আর তাদের বক্তব্য যে একই ধরনের কেন ?? তাহলে সরকার নিজেই কি ....আসলে বর্তমান সরকার ''সাব সার্ভিনেন্ট রোল প্লে'' করছে

পিনাক সহ সকল দালালদের বহিকার চায় অনতিবিলম্বে
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইরান বনাম ইজরাইল আমেরিকা যুদ্ধ; কার কি লাভ?

লিখেছেন খাঁজা বাবা, ২৪ শে মার্চ, ২০২৬ দুপুর ১২:১৮



২০০৬ থেকে আহমাদিনেজাদ ইজরাইলকে বিশ্বের মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দিয়ে আসছে, আমেরিকা ২০০২ থেকে ইরানে হামলার প্ল্যান করছে, নেতানিয়াহু ৪০ বছর ধরে স্বপ্ন দেখছেন ইরানে হামলা করার। তো... ...বাকিটুকু পড়ুন

মিথ্যাবাদী কাউবয় "ট্রাম্প" এবং ইরান যুদ্ধের খবর

লিখেছেন শ্রাবণধারা, ২৪ শে মার্চ, ২০২৬ দুপুর ১:৫৯


দিনের শুরুটা হলো ট্রাম্পের মিথ্যা দিয়ে। তিনি লিখলেন: "ইরানে সামরিক হামলা পাঁচ দিনের জন্য বন্ধ রাখা হচ্ছে, যা আলোচনার সাফল্যের ওপর নির্ভর করবে।" পরে জানা গেলো, ট্রাম্প যথারীতি মিথ্যা... ...বাকিটুকু পড়ুন

আমার হারিয়ে যাবার গল্প

লিখেছেন রানার ব্লগ, ২৪ শে মার্চ, ২০২৬ বিকাল ৫:৩২

তোমাকে আমি কোথায় রাখি বলো,
চোখের ভিতর রাখলে
ঘুম ভেঙে যায় বারবার,
বালিশের নিচে রাখলে
স্বপ্নে এসে কাঁদো।

তুমি কি জানো
আমার এই শরীরটা এখন
পুরোনো বাড়ির মতো,
দরজায় হাত দিলেই কেঁপে ওঠে,
জানালায় হাওয়া লাগলেই
তোমার নাম ধরে ডাকে।

আমি... ...বাকিটুকু পড়ুন

মানব সভ্যতার নতুন অধ্যায়

লিখেছেন হুমায়রা হারুন, ২৫ শে মার্চ, ২০২৬ রাত ৩:০৭


আজ মানব জাতির নতুন অধ্যায়ের সূচনা হলো।
তারিখঃ ২৪ শে মার্চ, ২০২৬
সময়ঃ বিকাল ৪টা, (নর্থ আমেরিকা)
আমেরিকার কংগ্রেস স্বীকার করে নিল ভীন গ্রহের প্রাণীর অস্তিত্ব। স্বীকার করে নিল পৃথিবীর... ...বাকিটুকু পড়ুন

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে মার্চ, ২০২৬ ভোর ৫:৫৫

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।
আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই কালরাতে Operation Searchlight নামের বর্বর অভিযানের মাধ্যমে পাক আর্মি নিরস্ত্র বাঙালির উপর ইতিহাসের জঘন্যতম... ...বাকিটুকু পড়ুন

×