somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রিমিকে আটকাতে পারলাম না~এখনও স্বপ্ন দেখি তোমায়

০৪ ঠা ডিসেম্বর, ২০১১ রাত ১:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ফার্মগেটে যখন ভর্তি কোচিং করতাম তখন ক্যালকুলেটর চাপতাম আর হিসাব করতাম কত পাইলে বুয়েটে চান্স হবে। সারাদিন পড়াশোনা করতাম আর ক্লান্তি আসলে বুয়েটকে স্বপ্ন দেখতাম। এটা অনেকটা আবেগের অংশ বিশেষ হয়ে যায়।
অবশেষে স্বপ্ন সত্যি হল। না বলা কিছু কথা বলার সাহস সন্চার হলো মনে। ওহ্ আগেই বলে রাখি রিমি(ছন্মনাম) চান্স পেল ঢাকা মেডিকেল কলেজ। আতেল মেয়ে মেডিকেলে পাবে বৈ কি?
কলেজ লাইফে একই স্যারের কাছে প্রাইভেট পড়তাম। ঠিক তখনই যেন নিজেকে হারালাম সীমাহীন অন্তরালে। পড়ার চাপে এতদিন অবদমিত থাকলেও এখন ঠেকায় কে? ফেসবুকের কল্যাণে অতি সহজেই যোগাযোগ করলাম। কিছুদিনের মধ্যেই গড়ে উঠলো উষ্ণ সখ্যতা। সে সখ্যতার উষ্ণতা যেন হৃদয়ের ভাবাবেগকে একেবারে চুড়ায় উঠিয়ে ক্ষান্ত হলো.....। টি.এস.সি.....ক্যাফেটেরিয়া.....রেস্টুরেন্ট আরো অনেক কিছু।
এভাবেই চললো বছর তিনেক। হাসি-খুশি, মান-অভিমান, রাগ-অনুরাগে সিক্ত যখন জীবন ঠিক তখনই রিমির বাসা থেকে ওকে বিয়ে দেয়ার জন্য উঠে পড়ে লাগার মত অবস্থা। ঢাকা মেডিক্যালে ৪র্থ বর্ষের ছাত্রী যাহা তাহা পাত্র হলেতো আর চলে না। পাত্র বুয়েট থেকে গ্রাজুয়েট করে সিংগাপুরের নাস এ এম.এস, পি.এইড.ডি কম্প্লিট করে ওখানেই লেকচারার হিসাবে কর্মরত। এমন পাত্র কি লাখে একটা মেলে!
কয়েক বন্ধু মিলে হলের ছাদে কিছু পানীয়ের স্বাদে ব্যস্ত। এমন সময় রিমি ফোন দিল আমাকে।
-হ্যালো কৈ তুমি?
-এই....তো.....হলেই আছি! কি খবর মাই হার্ট? হাউ ডু ইড ডু নাও?
-ন্যাকামী রাখ! সিরিয়াস ব্যাপার।
-কি ব্যাপার বলে ফেল না....।
-আমার বিয়ে হয়ে যাচ্ছে।
-কার সাথে? কবে? ইনভাটেশন কার্ড দিবা না'কি?
-দুষ্টুমী রাখো....। আগামীকাল দুপুরে ক্যাম্পাসে থেকো। জরুরী ব্যাপার।
-ঠিক আছে আরকি চিপায়(বুয়েটের আর্কিটেকচার ডিপার্টমেন্টের সম্পত্তি) আমাকে পাবে।
আরকি চিপায় কথা হলো ঠিকই। অনেক অনভূতি আবেগ শেয়ারও হলো। সাথে প্রতিজ্ঞা হলো এক সাথে থাকার, একাকার হলো ভালবাসার শিহরণ।
হয়তো ও চেয়েছিল কথা রাখতে, হয়তো বাবা-মার চাপের মুখে ভাঙ্গতে হয়েছিল সেই প্রতিজ্ঞা। হয়তো সে এখনো আমায় ভাবে নিরালায়, হয়তো দুজনে এখনো হারাই অসীম সীমানায়।

মানুষের কিছু স্বপ্ন থাকে যা শুধু স্বপ্নই থেকে যায়। হয়তো একদিন আমিও বাবা-মা এর কথা এড়াতে পারবো না, হয়তো আমিও প্রতিজ্ঞার কথা ভূলে যেতে পারবো, ভূলে থাকতে পারবো বুকে জমানো কষ্টগুলোকে।
২২টি মন্তব্য ২১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

লাভ কার হলো?

লিখেছেন রাবব১৯৭১, ২৪ শে মে, ২০২৬ ভোর ৬:১৮


দীর্ঘদিন একটি দল রাষ্ট্রক্ষমতায় থাকলে, সরকারের ভেতর এক ধরনের সুবিধাভোগী শ্রেণি তৈরি হয়। তারা নিজেদের স্বার্থ রক্ষায় দেশের প্রকৃত অবস্থা আড়াল করতে ব্যস্ত থাকে। বাংলাদেশেও সেই বাস্তবতা ছিল।
২০২৪ সালের আন্দোলন... ...বাকিটুকু পড়ুন

হায়রে জীবন!

লিখেছেন জুল ভার্ন, ২৪ শে মে, ২০২৬ সকাল ৮:৫৬

হায়রে জীবন!

যারা বছরের পর বছর রাষ্ট্রক্ষমতার ছত্রছায়ায় থেকে মানুষ গুম করেছে, নির্যাতন করেছে, পরিবার ধ্বংস করেছে, রাষ্ট্রকে ভয় ও আতঙ্কের কারখানায় পরিণত করেছে- তাদের মধ্যে হাতেগোনা কয়েকজন আজ “ভিআইপি আসামি”।
কারাগারেও... ...বাকিটুকু পড়ুন

রসময় গালগল্প

লিখেছেন রাজীব নুর, ২৪ শে মে, ২০২৬ দুপুর ১২:৫৮



প্রতিদিন ভাবি তুমি এলে বেশ জমিয়ে করবো-
রসকষহীন কাঠখোট্টা গল্প!
আমার সঞ্চয়ে নেই কোনো রসময় গালগল্প-
যা থেকে পেতে পারো যৎকিঞ্চিত উষ্ণতা।

আমি ঠিক নিশ্চিত নই আদৌ তুমি আসো কিনা!... ...বাকিটুকু পড়ুন

ঈদযাত্রায় সচেতন হোন, নিরাপদ থাকুন

লিখেছেন শাওন আহমাদ, ২৪ শে মে, ২০২৬ বিকাল ৩:২১



ঈদ মানে আনন্দ, ঈদ মানে সারা বছরের কর্মব্যস্ততা পেছনে ফেলে শেকড়ের টানে নীড়ে ফেরার চিরন্তন আকুলতা। প্রিয় মুখগুলোকে বুকে জড়িয়ে অপার্থিব শান্তি অনুভব করা। কিন্তু দুঃখজনক হলেও সত্য, প্রতি বছর... ...বাকিটুকু পড়ুন

মেঝ দা

লিখেছেন শেরজা তপন, ২৪ শে মে, ২০২৬ রাত ৮:৩৩

লেখালেখি ভীষন বিরক্তিকর লাগে এখন। গাইতে গাইতে গায়েনের মত আমি লিখতে লিখতে লেখক হয়েছি। লেখালেখি নি কোন আশাবাদ বা প্যাশন আমার কস্মিনকালে ছিল না- এটা আমার নেহায়েত শখের বিষয়।... ...বাকিটুকু পড়ুন

×