somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এ+ না পেলে যা করা উচিত

০৯ ই আগস্ট, ২০১৫ রাত ১১:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রফিক এ+ পায়নি। এই জন্য মনটা খুব খারাপ! খুবই স্বাভাবিক। এ যুগে এ+ প্লাস না পেলে তার বেঁচে থাকার কোন দরকার আছে বলে আমি মনে করি না!
.
আমি বললাম," নিরাপদ কোন স্থানে গিয়ে আত্নহত্যাটা করেই ফেলো।"
.
ছেলেতো হা করে আমার মুখের দিকে তাকিয়ে আছে! তাকাবেই তো। কোথায় আমি তাকে স্বান্তনা দিব বরং আমি তাকে আত্নহত্যা করার পরামর্শ দিলাম।
.
আরো বললাম, "আত্নহত্যা করার মত কোন জায়গা না পেলে আমার বাসার ছাঁদে ব্যবস্থা করে দিতে পারি। ছোট ভাই-ব্রাদারের জন্য এতটুকু না করতে পারলে আর কি করবো!"
.
.
এবার আমার দিকে যারা আড়চোখে তাকিয়ে আছেন তাদের জন্য দুটি কথা।
.
.
ধরুন দুই জন ছাত্র একজন রফিক অন্যজন কুদ্দুস। তারা একই পরিবেশে বড় হয়েছেন। কিন্তু কিছুই শেখে নাই। সোজা কথা দুই জনের বয়স বেড়েছে বাতাসে!
.
আপনি মহাপণ্ডিত তাদেরকে অংক শেখাবেন। .......শুধুমাত্র যোগ শেখাবেন। যোগ শেখানো শুরু করলেন। এখানেই তো আপনি ভূল করলেন। ....আরে বাবা আমিতো আগেই বলেছি যে তারা কিছুই পারে না, বড় হইছে বাতাসে! আপনি মহপণ্ডিত যেখানে সেখানে জ্ঞান বিতরণ করেন। এখানে ভূল করবেন না নিশ্চয়ই।
.
প্রথমত, আপনি তাদের সংখা শেখালেন। সংখ্যা শিখতে রফিকের লাগল ১০ দিন। আর কুদ্দুসের লাগলো ২০ দিন। এবার আপনিই বলেন কে বেশি মেধাবী? উত্তর হবে রফিক নিশ্চয়ই।
.
দ্বিতীয়ত, এবার আপনি তাদের যোগ শেখানো শুরু করলেন। রফিক অলস এবং ফাঁকিবাজ! সে যোগ শিখতে আপনার কাছে আসলোই না। কুদ্দুস প্ররিশ্রমী। সে যোগের ক্লাসে অংশ নিল। যোগ শিখতে তার ৫ দিন লাগলো। এবার বলেন কে বেশি জ্ঞানী? উত্তর হবে কুদ্দুস। কারণ সে সংখ্যাও জানে, যোগ কিভাবে করতে হয় সেটাও জানে। রফিক শুধুমাত্র সংখ্যা জানে।
.
আপনি নাছোরবান্দা পণ্ডিত! রফিককে ধরে নিয়ে আসলেন যোগ শেখাতে। রফিক ২ দিনেই যোগ করাটা শিখে ফেললো। এখন কে বেশি জ্ঞানী। উত্তর এখন দুইজনই সমান জ্ঞানী।
.
এখন কে বেশি মেধাবী। উত্তর রফিক। কারণ রফিক খুব দ্রুত শিখতে পারছে।
.
কুদ্দুস অনেক বেশি জ্ঞানী হতে পারবে। কিন্তু রফিকের মত মেধাবী সে কখনই হতে পারবে না। রফিক জ্বলে উঠলে কুদ্দুসকে পেছনে ফেলাটা তার জন্য সময়ের ব্যাপার হবে মাত্র।
.
মুস্তাফিজরা যেমন জ্বলে উঠলে বিশ্বকে জ্বালিয়ে ফেলতে পারে। তেমনি রফিকরা জ্বলে উঠলে পুরো মহাবিশ্বকে কাঁপিয়ে দিতে পারে।
.
জেগে ওঠো রফিকরা, জানিয়ে দাও বিশ্বকে। অবাক করে দাও ৭০০ কোটি মানুষকে। যেতে হবে বহুদুর, পিছনে তাকানোর সময় কোথায়!
.
বি:দ্র: আজকে যারা এ+ প্লাস পাওনি তাদের জন্য লেখাটি উৎসর্গ করছি।
.
.
................................
প্রকৌশলী মাসুদ এম রাহমান
৯ আগষ্ট ২০১৫
সর্বশেষ এডিট : ০৯ ই আগস্ট, ২০১৫ রাত ১১:৪০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

লাভ কার হলো?

লিখেছেন রাবব১৯৭১, ২৪ শে মে, ২০২৬ ভোর ৬:১৮


দীর্ঘদিন একটি দল রাষ্ট্রক্ষমতায় থাকলে, সরকারের ভেতর এক ধরনের সুবিধাভোগী শ্রেণি তৈরি হয়। তারা নিজেদের স্বার্থ রক্ষায় দেশের প্রকৃত অবস্থা আড়াল করতে ব্যস্ত থাকে। বাংলাদেশেও সেই বাস্তবতা ছিল।
২০২৪ সালের আন্দোলন... ...বাকিটুকু পড়ুন

হায়রে জীবন!

লিখেছেন জুল ভার্ন, ২৪ শে মে, ২০২৬ সকাল ৮:৫৬

হায়রে জীবন!

যারা বছরের পর বছর রাষ্ট্রক্ষমতার ছত্রছায়ায় থেকে মানুষ গুম করেছে, নির্যাতন করেছে, পরিবার ধ্বংস করেছে, রাষ্ট্রকে ভয় ও আতঙ্কের কারখানায় পরিণত করেছে- তাদের মধ্যে হাতেগোনা কয়েকজন আজ “ভিআইপি আসামি”।
কারাগারেও... ...বাকিটুকু পড়ুন

রসময় গালগল্প

লিখেছেন রাজীব নুর, ২৪ শে মে, ২০২৬ দুপুর ১২:৫৮



প্রতিদিন ভাবি তুমি এলে বেশ জমিয়ে করবো-
রসকষহীন কাঠখোট্টা গল্প!
আমার সঞ্চয়ে নেই কোনো রসময় গালগল্প-
যা থেকে পেতে পারো যৎকিঞ্চিত উষ্ণতা।

আমি ঠিক নিশ্চিত নই আদৌ তুমি আসো কিনা!... ...বাকিটুকু পড়ুন

ঈদযাত্রায় সচেতন হোন, নিরাপদ থাকুন

লিখেছেন শাওন আহমাদ, ২৪ শে মে, ২০২৬ বিকাল ৩:২১



ঈদ মানে আনন্দ, ঈদ মানে সারা বছরের কর্মব্যস্ততা পেছনে ফেলে শেকড়ের টানে নীড়ে ফেরার চিরন্তন আকুলতা। প্রিয় মুখগুলোকে বুকে জড়িয়ে অপার্থিব শান্তি অনুভব করা। কিন্তু দুঃখজনক হলেও সত্য, প্রতি বছর... ...বাকিটুকু পড়ুন

মেঝ দা

লিখেছেন শেরজা তপন, ২৪ শে মে, ২০২৬ রাত ৮:৩৩

লেখালেখি ভীষন বিরক্তিকর লাগে এখন। গাইতে গাইতে গায়েনের মত আমি লিখতে লিখতে লেখক হয়েছি। লেখালেখি নি কোন আশাবাদ বা প্যাশন আমার কস্মিনকালে ছিল না- এটা আমার নেহায়েত শখের বিষয়।... ...বাকিটুকু পড়ুন

×