প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুর্নীতি মামলার ব্যাপারে বরাবরই নীরব রয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এসব মামলার রায়ের বিষয়ে কমিশনের বিরুদ্ধে জোরালো আইনি পদক্ষেপ গ্রহণ না করারও অভিযোগ আছে। তবে প্রধানমন্ত্রীর ১০ মামলা নিয়ে নীরব থাকলেও আওয়ামী লীগের প্রভাবশালী নেতা সাবেক মন্ত্রী ড. মহিউদ্দিন খান আলমগীরসহ অন্যান্যের দুর্নীতি মামলায় আদালতের আদেশের বিরুদ্ধে আপিল করেছে দুদক।
গত বছর রাজনৈতিক বিবেচনায় প্রত্যাহারের সুপারিশ করে প্রধানমন্ত্রীর মোট দশটি দুর্নীতি মামলা সরকারিভাবে দুদকে পাঠানো হয়। তবে কমিশন এসব মামলা প্রত্যাহার করেনি। পরবর্তীতে উচ্চতর আদালতের রায়ে প্রধানমন্ত্রীর মামলাগুলো খারিজ হয়ে যায়। উচ্চ আদালতের ওই রায়ের আদেশের বিরুদ্ধে আপিল করার কথা থাকলেও দুদক তা করেনি। শেখ হাসিনা বর্তমান সরকারের প্রধানমন্ত্রী হওয়ায় কমিশন ঝুঁকি নিতে চাননি বলে অভিযোগ রয়েছে।
কমিশনের চেয়ারম্যান গোলাম রহমান শীর্ষ নিউজ ডটকমকে জানান, দুদক কখনো দুর্নীতির সঙ্গে আপোস করেনা। প্রধানমন্ত্রীসহ কারো দুর্নীতি মামলাই প্রত্যাহার করা হয়নি। মামলার রায়ের পূর্ণাঙ্গ কপি না পৌঁছানোয় প্রধানমন্ত্রীর দুর্নীতি মামলার রায়ের বিরুদ্ধে আপিল করা যায়নি। তিনি বলেন, যে কোনো মামলার ব্যাপারে রায়ের পুর্ণাঙ্গ কপি আসার পর কমিশন এর ওপর আইনি মতামত গ্রহণ করে। তারপর আইনজীবীর পরামর্শে আপিলের সিদ্ধান্ত গ্রহণ করে কমিশন। তিনি বলেন, দুর্নীতিবাজদের সঙ্গে দুদকের আইনি লড়াই অব্যাহত রয়েছে।
প্রসঙ্গত, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দশটি দুর্নীতি মামলা রাজনৈতিক বিবেচনায় প্রত্যাহারের জন্য সুপারিশ করে দুদকে পাঠানো হয়। তার মধ্যে ৮টি বিলুপ্ত দুর্নীতি দমন ব্যুরোর এবং দু'টি বিগত তত্ত্বাবধায়ক সরকারের দায়ের করা দুর্নীতি মামলা। প্রধানমন্ত্রী ছাড়াও গত এক বছরে ক্ষমতাসীন দলের সাবেক মন্ত্রী, এমপিসহ প্রভাবশালী রাজনীতিবিদের এ পর্যন্ত ৩শ ১৪টি দুর্নীতি মামলা রাজনৈতিক বিবেচনায় প্রত্যাহারের জন্য দুদকে প্রেরণ করে সরকার। কিন্তু কমিশন প্রধানমন্ত্রীসহ সরকারের পাঠানো একটি দুর্নীতি মামলাও প্রত্যাহার করেনি। ভবিষ্যতে এসব মামলা প্রত্যাহারের সম্ভাবনাও নাকচ করে দিয়েছে কমিশন।
প্রধানমন্ত্রীর ১০ দুর্নীতি মামলার ব্যাপারে নীরব দুদক
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৭টি মন্তব্য ২টি উত্তর
আলোচিত ব্লগ
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।