somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ক্ষুব্ধ হয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী-নিজের দলের লোক বলে? তাও ভাল

১৫ ই জানুয়ারি, ২০১১ রাত ৩:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজধানীসহ দেশের বিভিন্ন পয়েন্টে আইন-শৃংখলার অবনতি রোধে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কঠোর ব্যবস্থা নিতে যাচ্ছে। আইন শৃঙ্খলার অবনতি প্রতিরোধে পুলিশের গা ছাড়া ভাব ও তৎপরতাহীনতায় ক্ষুব্ধ হয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

‘আইন-শৃংখলা ভাল আছে, নিয়ন্ত্রণে আছে,পুলিশ সাধ্যমতো চেষ্টা করছে’ এমন নানা কথায় স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রী বারবার পুলিশের সাফাই গাইলেও একের পর এক হত্যাকাণ্ড, ডাকাতি ও বিভিন্ন লোমহর্ষক ঘটনা সরকারের উচ্চ পর্যায়কে দারুণ উদ্বিগ্ন করে তুলেছে।

শুক্রবার রাজধানীর আগারগাঁওয়ে প্রকাশ্য-দিবালোকে গুলি করে আওয়ামীলীগ নেতা ফজলু হত্যাকাণ্ডের পর শেরেবাংলানগর থানার ওসি ও সংশ্লিষ্ট এসআই’র গাফিলতি চিহ্নিত হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী তাৎক্ষণিক সিদ্ধান্তে তাদের সাময়িক বহিষ্কার (সাসপেন্ড) করার নির্দেশ দেন, প্রত্যাহার করতে বলেন তেজগাঁও জোনের উপ-পুলিশ কমিশনারকেও।

স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গ থেকে নিজ বাসায় ফিরে রাতেই আইজিপি, ডিএমপি কমিশনার, র‌্যাব মহাপরিচালক, সিআইডি ও এসবি প্রধানদের নিয়ে জরুরি এক বৈঠকে বসেন। স্বরাষ্ট্রমন্ত্রী অপরাধ প্রবণতা হঠাৎ বেড়ে যাওয়ার কারণ খতিয়ে দেখতে তাদের নির্দেশ দেন বলে একটি সূত্র জানায়।

স্বরাষ্ট্রমন্ত্রীর সরকারি বাসায় অনুষ্ঠিত এ বৈঠকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, স্বরাষ্ট্র সচিব এবং মন্ত্রণালয় ও পুলিশ সদর দপ্তরের আরও কয়েকজন সিনিয়র কর্মকর্তা উপস্থিত ছিলেন বলেও সূত্রটি নিশ্চিত করেছে।

বৈঠক সূত্র বাংলানিউজকে জানায়, স্বরাষ্ট্রমন্ত্রী উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশে বলেন, ‘আইন-শৃংখলা রক্ষার ক্ষেত্রে সরকার সর্বাত্মক সহায়তা করা সত্ত্বেও কেন পুলিশ প্রায় সব ক্ষেত্রেই ব্যর্থতা দেখাচ্ছে? কোথাও কোনো রাজনৈতিক চাপ, তদবির বা কাউকে প্রভাবান্বিত করার সুযোগ দেওয়া হচ্ছে না।’ স্বরাষ্ট্রমন্ত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, এতকিছুর পরও আইন-শৃংখলা রক্ষার ক্ষেত্রে পুলিশের কাক্সিত তৎপরতা ও সফলতা দেখা যাচ্ছে না।

স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন আগামী ২৪ ঘন্টার মধ্যে দায়িত্বে অবহেলাকারী পুলিশ কর্মকর্তাদের তালিকা করার নির্দেশ দিয়ে বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় দোষীদের গ্রেপ্তারে ব্যর্থ কর্মকর্তাদের থানার দায়িত্বে রাখার কোনো কারণ নেই। কাউকে বিশেষ কোনো ‘খাতির’ করা হবে না।

এ সময় আইন-শৃংখলা রক্ষার দায়িত্বে নিয়োজিত কয়েকজন কর্মকর্তা কিছু ঘটনার ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করে মন্ত্রীকে জানান, আগারগাঁও মোড়ে পুলিশের পোশাকে চেকপোস্ট বসানো, বেশ কয়েকটি রোমহর্ষক খুন-খারাবি, অপেক্ষাকৃত স্পর্শকাতর হিসেবে চিহ্নিত মন্দির ও এমপি’র বাসভবন টার্গেট করা হয়েছে। এসবের পেছনে সংঘবদ্ধ অন্য কোনো চক্র জড়িত আছে কি না তা গভীর গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

সূত্র আরও জানায়, এসব কথায় মন্ত্রী আরও ুব্ধ হন। তিনি বলেন, জুজুবুড়ির ভয় দেখিয়ে নিজেদের গাফিলতি আড়াল করার সুযোগ আর নেই। আইন-শৃংখলা বাহিনীগুলোর সুযোগ-সুবিধা অনেক বাড়ানো হয়েছে। কিন্তু সেই হারে তাদের কাছ থেকে জনগণ সেবা পাচ্ছে না। মন্ত্রী বলেন, রাজনৈতিক কর্মকাণ্ড প্রতিরোধে যে সফলতা পুলিশ বরাবরই দেখায় অপরাধ নিয়ন্ত্রণে বা অন্য কোথাও তাদের এতটা তৎপর দেখা যায় না।

স্বরাষ্ট্রমন্ত্রী বিভিন্ন ঘটনার উল্লেখ করে উপস্থিত কর্মকর্তাদের সেসব ঘটনায় পুলিশ কর্মকর্তাদের ভূমিকা নিয়ে জরুরি ভিত্তিতে প্রতিবেদন দাখিল করার নির্দেশ দিয়েছেন। সংশ্লিষ্টদের বিন্দুমাত্র গাফিলতি পেলে শাস্তির ব্যবস্থা করে তা রোববারের মধ্যে স্বরাষ্টমন্ত্রণালয়কে অবহিত করার জন্য তিনি আইজিপিকে নির্দেশ দেন।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×