শ্রমজীবি মানুষের ভাগ্যের পরিবর্তন কী আলোচনার টেবিলেই থেকে যাবে?
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
আজ আমার এক বন্ধুর বাসায় বেড়াতে গেলাম। গিয়ে দেখি সে অসুস্থ, জানতে পারলাম। তার অসুস্থতার কারণ-আশুলিয়ার গোলযোগ। বাসে করে উত্তরা যাচ্ছিলাম। পাশে বসা যাত্রি এভাবে তার মোবইলে অনেক্ষন কার সাথে যেন কথা বলছে। গত কয়েক দিনের পত্রিকার মাধ্যমে আমরা সবাই অবগত আছি পোশাক শিল্প শ্রমীদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনা। চলমান শ্রমিক অসন্তোষ নিরসনে গতকাল সকালে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামছুল হক টুকু মালিক ও শ্রমিকদের সাথে বৈঠক করেছেন। এবং একটি ক্রাইসিস ম্যানেজমেন্ট কমিটি গঠিত হয়েছে। এই কমিটি তাদের দাবি মেনে নেয়ার আশ্বাস দিয়েছেন। ক্রাইসিস ম্যানেজমেন্ট কমিটির আ্শ্বাস প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাবার হুমিক দিয়েছে। দেখার বিষয় এইবারও তাদের ভাগ্যের উন্নয়ণ আলোচনার টেবিলের বাইরে আসতে পারে কি না? তবে আমার পাশে বসা যাত্রির কথা গুলো আমার হৃদয়ের কোথায় যেন একটু ব্যথা যোগ করে দিল। নিজে নিজেই সে বলতে লাগল-আমাদের প্রতি্নিয়ত হত্যা করা হচ্ছে, আহত করা হচ্ছে, জেলে ভরা হচ্ছে। তার বদলে আমরা শুধু আশ্বাস পাচ্ছি। তবে ভোট আসলে আমরা আমাদের নেতাদের কথা শুনে অবাক হই, আমরা নাকি দেশের উন্নতির প্রধান চালিকা শক্তি! জানিনা এসব কথা বলে আমাদেরকে আবার বলি দেয়ার জন্য প্রস্তুত করা হয় কিনা? তবে আমরা যারা পোশাক শ্রমীক আমাদের জীবনের সাথে আমাদের কাজেরও মিল আছে। আমরা যা তৈরী করি তা রপ্তানি হয় বিদেশে। আর আমরা রপ্তানি হই না ফেরার দেশে।...................
৩টি মন্তব্য ১টি উত্তর
আলোচিত ব্লগ
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।