somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আব্বা

২৯ শে জুলাই, ২০১১ দুপুর ১:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার আব্বা আর মা দুই টাই নোয়াখাইল্লা :-/। বেশীর ভাগ নোয়াখাইল্লার মতই আব্বা অনেক রাগি । উনার রাগ এর চোটে মা আর আমরা চার ভাই বোন থরথরি কম্পমান /:)/:)। পায়ের শব্দ পাইলে আমরা টিভির সামনে থিকা দৌড়। উনি আমাদের চার ভাই বোনরেই নিজেই পড়াইছে। এক্কে বারে অনার্স পর্যন্ত। ক্যান জানি না, আমার উপর তার নজর ছিল বেশিX((। তার পরেও ক্লাস এইট পর্যন্ত উনি নিজে আমারে পড়াইতে পারছে । ইংরেজি গ্রামার, অঙ্ক আর নোট করা। ফাকিবাজ আছিলাম। মাইর ও খাইছি অনেক। কান্তে কান্তে :(( অনেক সময় খাতা ভিজায়া ফালাইসি। পরে উনার টেকনিক সব শিখা নিয়া বলছি- আপ্নের কাছে আর পড়ুম না, আপ্নে খালি মারেন।:P:P:P:P

রাগ এর কাহিনী পরে লেখুম। অন্য কিছু লেখিঃ

তখন আমি ছুডু। ক্লাস ফাইভ কি সিক্স এ পড়ি । বই এর পোকা আছিলাম।B-) আব্বা অনেক বই কিন্না দিত- নিউ মার্কেট, ইসলামী ফাউন্ডেশন আর বাংলাবাজার থিকা। তো একদিন রিকশা কইরা বই কিনতে যাইতাছি বাংলাবাজার । পথে সেইন্ট ফ্রান্সিস ইস্কুল এর সামনে দুইটা মাইয়া রে দেইখা মাথা তে বানরামি চাপল:):):)। দিলাম ভেংচি :P । আব্বা যে খেয়াল করছে বুঝি নাই।

ইকটু পরে জিগাইলঃ কিরে তর জিব্বায় কি হইছে?
আমি কইঃ জিব্বায় পেইন।
আব্বাঃ ও

তো বই-মই কিন্না আব্বা দেখি আজিমপুর এর রিকশা লইল। আমি মনে মনে কই- ব্যাটা যাইতাছে কই? আজিমপুর মনোয়ার ডাক্তার এর চেম্বার এ নামল। ডাক্তার চাচা আব্বার বন্ধু মানুষ । ডাক্তার এর সামনে গিয়া কয়ঃ 'ডাক্তার, তোমার কাছে পেইন কিলার ইঞ্জেকসন আছে না? অরে দাও তো। দুই হাতে দুই টা আর জিব্বা তে এক টা X( । ' হালার ডাক্তার ও ফাজিলX(( । এত বড় একটা সিরিঞ্জ আর সুই লইয়া রেডি। পারলে আমারে তখনি ফুটা কইরা ফালায়। আমি তো ভয়ে কান্তে কান্তে কইলামঃ আমার ব্যাথা নাই, ব্যাথা কমি গেছে :((:((:(( । আব্বা কয় 'নাঃ দিয়া দেও ইঞ্জেকসন। পথে আবার কোন ইস্কুল পড়লে ব্যাথা শুরু হইব।'

যাই হোক ওই দিন বাইচ্চা গেছিলাম। ইঞ্জেকসন আর দেয় নাই। /:)/:)/:)

ভয় পাইয়েন না, এইডা আমার শোকের স্মৃতি কথা না। আব্বা এখনও বাইচ্চা আছেন :D। এখন ও আমারে চোখে চোখে রাখেন। রাত ৮ টার পর অফিসে থাকলেই ফোন দিয়া তার ঝাড়ি শুরু হয়, সাথে ডায়লগঃ 'এত কষ্ট করার দরকার নাই। চাকরি ছাড়ি দে'। :)

আমার জীবনের এইডা প্রথম ব্লগ লেখা, আমার রাগি আব্বার জন্য।:)
সর্বশেষ এডিট : ৩০ শে জুলাই, ২০১১ ভোর ৪:৩৬
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অভিনব প্রতারনা - ডিজিটাল প্রতারক

লিখেছেন শোভন শামস, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:১৮



একটি সাম্প্রতিক সত্য ঘটনা।
মোবাইল ফোনে কল আসল, একটা গোয়েন্দা সংস্থার ছবি এবং পদবী সহ। এই নাম্বার সেভ করা না, আননোন নাম্বার। ফোন ধরলাম। বলল আপনার এই নাম্বার ব্যবহার করে... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

আগে নিজেকে বদলে দিন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০১ লা এপ্রিল, ২০২৬ সকাল ১১:৪১



"আমার স্বামী সংসারের কুটোটাও নাড়ান না। যেখানকার জিনিস সেখানে রাখেন না। মুজা খুলে ছুঁড়ে যেখানে সেখানে ফেলে দেন। নিজেকে পরিষ্কার রাখতে বারবার ভুল করেন! এতো বছর বিবাহিত জীবন... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প

লিখেছেন রাজীব নুর, ০১ লা এপ্রিল, ২০২৬ বিকাল ৪:২৪



একসময় আমাদের গ্রামটা খাটি গ্রাম ছিলো।
একদম আসল গ্রাম। খাল-বিল ছিলো, প্রায় সব বাড়িতেই পুকুর ছিলো, গোয়াল ঘর ছিলো, পুরো বাড়ির চারপাশ জুড়ে অনেক গাছপালা ছিলো। বারো মাস... ...বাকিটুকু পড়ুন

×