somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাভাষাকে নিয়ে আমাদের পথচলা.....

১৮ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলা আমাদের মাতৃভাষা । এ ভাষা আমাদের রাষ্ট্র ভাষা । বাংলাকে আমাদের রাষ্ট্র ভাষা করতে গিয়ে এ মাটির সন্তানের বুকে লেগেছে গুলি, ঝরেছে রক্ত খালি হয়েছে মায়ের কোল, সৃষ্টি হয়েছে ইতিহাস । মায়ের ভাষার জন্য রক্তক্ষরণ ধরিত্রির ইতিহাসে এটাই ছিল প্রথম । সময়ের ব্যবধানে বাংলা ভাষার জন্য আন্দোলনের দিনটি পেয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি যা প্রতিটি বাঙ্গালির জন্য গৌরবের । কিন্তু, আজকে আমাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বাংলার স্থলে ইংরেজীর বহুল প্রয়োগ বাংলা ভাষার প্রতি আমাদের ভালবাসাকে প্রশ্নবিদ্ধ করছে । আজ আমরা কথা বলছি এলোপাথাড়ি বাংলা-ইংরেজিতে, বাংলা বলার মাঝখানে চলে আসছে ইংরেজি শব্দ । শুদ্ধ বাংলায় বলাটা যেন দিনদিন কঠিন হয়ে উঠছে । এর একটা কারণ বলা যায় ভাষা চর্চায় বাংলার চেয়ে ইংরেজির উপর বেশি গুরুত্বারোপকরণ । বলতে দ্বিধা নেই যে ইংরেজি ব্যতীত আন্তর্জাতিকভাবে ব্যাপক যোগাযোগের বিকল্প ভাষা এই মুহূর্তে নেই । আমাদেরকে অবশ্যই ইংরেজি জানতে হবে, তবে বাংলাকে অবহেলা প্রদর্শন করে নয় । দু’শ বছরের ঔপনিবেশিক শাসনের যাঁতাকলে পিষ্ট হয়েছে বাঙালি জাতি । আমাদের স্বাধীনতা লাভের মধ্যদিয়ে আমরা মেরুদণ্ডটা সোজা করেছি মাত্র । আমরা নানা কারণে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়েছি, শিক্ষার বিপ্লব শুরু হয়েছে দেরিতে । ফলে, প্রযুক্তির সাথে আমাদের সাক্ষাত হয়েছে পরে । প্রযুক্তির অঙ্গনে বাংলা ভাষার যাতায়াত হয়েছে কম, যেখানে ইংরেজিসহ উন্নত জাতি সমূহের ভাষা প্রযুক্তিকে আলিঙ্গন করেছে ভালভাবেই । ইন্টারনেট বা আন্তর্জাতিক গণমাধ্যমের স্রোতধারায় বাংলাকে আমরা এখনও প্রতিষ্ঠিত করতে পারিনি একথা ঠিক, তাই বলেতো আমরা বাংলা ভাষাকে অবহেলা করতে পারিনা । আমরা যদি এখনই বাংলাকে তথ্য প্রযুক্তির ভাষা হিসেবে প্রতিষ্ঠিত করতে না পারি, তাহলে বাংলা দিনেদিনে আরো পিছিয়ে পড়বে । যুগে যুগে দেশপ্রেমিক বাঙ্গালিরা তাদের ভাষার জন্য কাজ করেই বাংলা ভাষার ভাণ্ডারকে ধনাঢ্য করেছেন । বাংলা ভাষায় কলম ধরেই আমাদের মাঝে বেঁচে আছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, পল্লিকবি জসীম উদ্দীন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মাইকেল মধুসূদন দত্তসহ আরও প্রথিতযশা বাঙালি । তাই, এই মুহূর্তটা বর্তমান প্রজন্মের গবেষকদের অবদান রাখার পালা, সময় বাংলা ভাষাকে সবদিক থেকে স্বয়ংসম্পূর্ণ ভাষা হিসেবে বিশ্বদরবারে উপস্থাপন করার । শুধু একুশে ফেব্রুয়ারি নয়, ৩৬৫ দিনই আমাদের ভাষাকে নিয়ে ভাবার দিন । তবে, আমরা অবশ্যই ফেব্রুয়ারি মাসে তথা একুশে ফেব্রুয়ারি বা শহীদ দিবস পালনে থাকবে বাংলা ভাষাকে নিয়ে উদযাপনের আলাদা আমেজ । কেননা, এ দিনের প্রেরণা আমাদেরকে উদ্যমী করে; নতুন ভাবে এগিয়ে যাবার কথা বলে ।
সর্বশেষ এডিট : ১৮ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১:৪৬
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পরিস্থিতি কি জটিল?

লিখেছেন শেরজা তপন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫৯

বাইরে যাওয়ার প্রস্তুতি নিয়ে বসে আছি, অথচ বাইরে পুলিশের সাউন্ড গ্রেনেড আর টিয়ার গ্যাসের শব্দে চারদিক প্রকম্পিত! মিরপুরে আমার বাসার কাছেই মেট্রো রেলের নিচে আগুন দেওয়া হয়েছে; কিছুক্ষণের জন্য মেট্রো... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০৩

লিখেছেন রাজীব নুর, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৯



খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন

আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৬


এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন

Haze দমনে সিঙ্গাপুরের কুটনৈতিক দক্ষতা

লিখেছেন ঢাবিয়ান, ০৩ রা নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৩১

সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার বেঁচে থাকাই তাদের ভয়ের কারণ॥

লিখেছেন ক্লোন রাফা, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ২:৫১





শেখ হাসিনার বেঁচে থাকা নিয়ে আক্ষেপ কেন? একটি রাজনৈতিক সমীকরণের বিশ্লেষণ

সম্প্রতি তারেক রহমানের উপদেষ্টা জাহেদুর রহমানের একটি বক্তব্যকে কেন্দ্র করে আলোচনা শুরু হয়েছে - "শেখ হাসিনা... ...বাকিটুকু পড়ুন

×