somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নতুন মোড়কে ঢাকা শহর

১৮ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার বন্ধু যে থাকে গ্রামে, ঢাকায় এসেছে বিশ্বকাপ ক্রিকেটের একটা ম্যাচ দেখবে বলে । তার সাথে দেখা, শুরুতেই শুনতে হল একটা প্রশ্ন; দোস্ত! এই শহরের নাম কি ঢাকা? আমি বললাম কিরে হঠাৎ এই প্রশ্ন ! যখন সে ব্যাপারটা খোলাসা করল তখন বিষয়টা আঁচ করতে পারলাম । তার কথার সার হল ক্রিকেট বিশ্বকাপময় ঢাকা এবং আগের ঢাকার মাঝে বিস্তর তফাৎ সে ঢাকায় ঢুকেই খেয়াল করেছে । আসলেই তাই, ঢাকা শহর এখন অনেক পরিষ্কার-পরিচ্ছন্ন । ঢাকার মেয়র ইচ্ছে করলে বলতে পারেন ‘ঢাকার এখন অতীতের যেকোনো সময়ের চেয়ে পরিষ্কার’ । একটা কথা আমরা বলতে পারি যে, সরকার ইচ্ছে করলে ভাল বা মন্দের কিছু একটা করতে পারে, সে জন্য প্রয়োজন একাগ্রতা । প্রধান সড়কগুলোর ফুটপাথ এখন পথচারীদের দখলে, অন্য সময় যেখানে উন্মুক্ত হাট বসে । ফলে, পথচারীদের চলার পথ হয় গাড়ি চলাচলের রাস্তার এক পাশ, যে কারণে প্রায়ই ঘটে দুর্ঘটনা । আর রাস্তার এখানে ওখানে আবর্জনা পরে থাকতে দেখা যায় অহরহ; যা চলার পথে বিরাট বিরক্তির কারণ । তাই, ফুটপাথ থেকে দোকানপাট সরানোর পাশাপাশি রাস্তায় যত্রতত্র পড়ে থাকা আবর্জনা দূর করে রাখলে জনসংখ্যার চাপে ন্যুব্জ এ শহরের সৌন্দর্য অবশ্যই অনেকাংশে বৃ্দ্ধি পাবে, যদিও যানজট এক মহা সমস্যা । ফুটপাথের হকারদের জন্য বিশেষ মার্কেটের ব্যবস্থা করা যেতে পারে । ঢাকার রাস্তা তথা পুরো ঢাকাকে সৌন্দর্যমণ্ডিত করতে ঢাকা সিটি কর্পোরেশনের সক্রিয় ভূমিকা রাখা দরকার । পাশাপাশি এ শহরে বসবাসকারী সকলকে অবশ্যই আরও সচেতন হতে হবে । আজ যে বিশ্বকাপের জন্য ঢাকা সেজেছে, সে বিশ্বকাপ অনুষ্ঠানের প্রতি রইল আন্তরিক শুভকামনা । বাংলাদেশ দলের জন্য রইল সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা ।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পরিস্থিতি কি জটিল?

লিখেছেন শেরজা তপন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫৯

বাইরে যাওয়ার প্রস্তুতি নিয়ে বসে আছি, অথচ বাইরে পুলিশের সাউন্ড গ্রেনেড আর টিয়ার গ্যাসের শব্দে চারদিক প্রকম্পিত! মিরপুরে আমার বাসার কাছেই মেট্রো রেলের নিচে আগুন দেওয়া হয়েছে; কিছুক্ষণের জন্য মেট্রো... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০৩

লিখেছেন রাজীব নুর, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৯



খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন

আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৬


এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন

Haze দমনে সিঙ্গাপুরের কুটনৈতিক দক্ষতা

লিখেছেন ঢাবিয়ান, ০৩ রা নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৩১

সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার বেঁচে থাকাই তাদের ভয়ের কারণ॥

লিখেছেন ক্লোন রাফা, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ২:৫১





শেখ হাসিনার বেঁচে থাকা নিয়ে আক্ষেপ কেন? একটি রাজনৈতিক সমীকরণের বিশ্লেষণ

সম্প্রতি তারেক রহমানের উপদেষ্টা জাহেদুর রহমানের একটি বক্তব্যকে কেন্দ্র করে আলোচনা শুরু হয়েছে - "শেখ হাসিনা... ...বাকিটুকু পড়ুন

×