এবারের বিশ্বকাপে বাংলাদেশের খেলাটা আসলে কেমন যেন হল ! অবস্থাটা এমন যে হয় জিতব নয়তো হারার মত করে হারব ! গৌরবময় অনিশ্চয়তার ক্রিকেটে আমরা নিশ্চয়তার চাদরে মোড়া কোয়ার্টার ফাইনাল পর্বই দেখলাম । আই সি সি’র র্যাংকিংএ শীর্ষ সাত দলতো গেলই সাথে র্যাংকিংএর আট নম্বর স্থান নিয়ে টানাটানিতে ব্যস্ত ওয়েস্ট ইন্ডিজও গেল । দুর্ভাগ্য বাংলাদেশের, ছয় পয়েন্ট নিয়েও রান রেটের অভিশাপে কোয়ার্টার ফাইনাল পর্বে তথা পাকিস্থানের সাথে খেলায় দেখা হল না । আমি আশাবাদি চেয়ে থাকব আগামির দিকে, বলবো এগিয়ে যাও বাংলাদেশ । যাই হোক এ নিয়ে আর কথা বলতে চাই না । পাকিস্থান-ভারত সেমি ফাইনালে উঠেছে, আশা করি খেলাটা জমবে । তবে, খুশি হয়েছি অস্ট্রেলিয়ার বিদায় ঘণ্টা বেজে ওঠার জন্য । কারণ, পরপর তিনবার বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়ে বিশাল এক একঘেয়েমির অবতারণা অসহ্য বোধ হচ্ছিল । শচিন টেন্ডুলকার বেচারা আটাশ বছর ধরে অপেক্ষায় আছে, আর পাকিস্থানের এলোমেলো ক্রিকেট অঙ্গন (বিশেষ করে আই সি সি কর্তৃক বিশ্বকাপ আয়োজক দেশের তালিকা থেকে বাদ পড়া); তাই কাপটা দু’দলেরই দরকার । সর্বোপরি কে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হবে তা অনুমান করাটাও কষ্টসাধ্য ব্যাপার, তবুও চাই শিরোপাটা দক্ষিণ এশিয়াতেই থাক । সবাই অনেক অনেক ভাল থাকবেন !!!!!!!!
দুই চির প্রতিদ্বন্দ্বীর এবার সেমি-তে দেখা, দারুণ এক খেলার অপেক্ষা
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
পরিস্থিতি কি জটিল?

আজকের ডায়েরী- ২০৩

খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন
আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন
Haze দমনে সিঙ্গাপুরের কুটনৈতিক দক্ষতা
সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনার বেঁচে থাকাই তাদের ভয়ের কারণ॥


শেখ হাসিনার বেঁচে থাকা নিয়ে আক্ষেপ কেন? একটি রাজনৈতিক সমীকরণের বিশ্লেষণ
সম্প্রতি তারেক রহমানের উপদেষ্টা জাহেদুর রহমানের একটি বক্তব্যকে কেন্দ্র করে আলোচনা শুরু হয়েছে - "শেখ হাসিনা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।