[img|http://media.somewhereinblog.net/images/thumbs/masudpa_1272445379_1-snak-abc200410.jpg
সম্প্রতি মার্কিন গবেষকরা ‘হুড ফ্লেয়ার’ বা গোখরা সাপের ফণা তোলার রহস্যের উন্মোচন করেছেন। গোখরা সাপের ফণা তুলতে পাঁজরের হাড় ও মাংসপেশীর ব্যবহার করে বলেই জানিয়েছেন তারা। খবর বিবিসি অনলাইনের।
সংবাদমাধ্যমটির বরাতে জানা গেছে, গবেষকরা সাপের ফণার রহস্য বের করতে সাপের গলার মাংসপেশীতে সূক্ষ ইলেকট্রোড বসিয়েছিলেন। পাশাপাশি সাপের দেহে জটিল কিছু অস্ত্রপ্রচারও তারা করেছিলেন।
জানা গেছে, এর ফলে সাপের মাংসপেশী থেকে বৈদ্যুতিক সক্রিয়তার মাত্রার পরিমাপ বের করতে পেরেছেন তারা। গবেষকরা জানিয়েছেন, গোখরা সাপ একগুচ্ছ সূক্ষ্ণ মাংসপেশীকে তার ফণা তোলার কাজে ব্যবহার করে। কেবল আটটি মাংসপেশী ফণা তোলার কাজ করে থাকে। তবে, যে সাপ ফণা তোলে না তাদের দেহেও এই মাংসপেশীগুলো আছে।
গবেষণার ফল প্রকাশিত হয়েছে, ‘এক্সপেরিমেন্টাল বায়োলজি’ সাময়িকীতে ।
মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন স্টেট ইউনিভার্সিটির প্রাণীবিদ্যার অধ্যাপক কেনিথ কারডং-এর বরাতে জানা গেছে, গোখরার হুড বা ফণা তোলার বিষয়টি ছিলো বিবর্তনমূলক প্রাণীবিদ্যার ক্ষেত্রে কৌতুহল জাগানোর মতোই একটি বিষয়। গোখরার পাঁজরের উভয় হাড় এবং মাংসপেশী একত্রে কাজ করে এই চমৎকার এই ফণা তৈরির জন্য।
কারডং জানিয়েছেন, ‘ফণা তোলার জন্য কিভাবে পাঁজরের হাড়গুলো কাজ করে এই কৌশল আমরা বের করতে চেয়েছিলাম। আরও জানার বিষয় ছিলো আবার কিভাবে মাংসপেশীগুলো স্বাভাবিক ও শিথিল অবস্থায় ফিরে আসে’।
ম্যাসাচুসেটস লওয়েল ইউনিভার্সিটির গবেষক ব্রুস ইয়াং-এর বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, সাপের ফণা তোলার বিষয়টি পরীক্ষা করতে যাওয়ার সময় অস্ত্রপ্রচার এর প্রয়োজন হয়েছিলো। অস্ত্রোপচারের অংশটিই ছিল সবচেয়ে ঝুঁকিপূর্ণ অংশ। অস্ত্রোপচারের সময় একটি গোখরা সাপকে অজ্ঞান করে সাপটির মাথার চারপাশে ইলেকট্রোড বসানো হয়েছিলো। ইলেক্ট্রোডগুলো যথাস্থানে লাগানোর পর মাংসপেশীর এই কৌশলটি উদঘাটন করতে পারা গেছে বলেই তিনি জানিয়েছেন।
প্রফেসর ইয়াং আরো জানিয়েছেন, ফণা তোলার ক্ষেত্রে কেবল গোখরাই নয় অনেক গোত্রেরই সাপ আছে যারা একই ধরনের আত্মরক্ষামূলক আচরণ করে।
লিংক: Click This Link
আলোচিত ব্লগ
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।