বাসায় কেউ নেই। মা মানসিক রোগী, তাকে পাঠানো হয়েছে গ্রামের বাড়িতে। বাবা ব্যস্ত মানুষ, অসম্ভব রকম পরিশ্রম করে মানুষটা। রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে একটু একটু করে ক্ষয়ে যাচ্ছে সে প্রতিনিয়ত। তারপরও তার ক্লান্তিবোধ নেই, নেই কোন অভিমানও। মাঝেমধ্যে উদাসীন হয়ে যায় মানুষটা, তার চোখের কোণের ২ ফোটা অশ্র“ও চোখ এড়ায় না আমার। আমি হেসে উঠি, হেসে উঠি মুগ্ধতায়। তার দুঃখ দেখে নয়, তার ভালোবাসাটা দেখে। আমার মাকে প্রচন্ড ভালোবাসে মানুষটা, অসম্ভব রকম ভালোবাসে। মা সেটা জানে না, জেনে লাভও নেই, একজন মানসিক রোগী (পাগল) ভালোবাসা, দুঃখ, মমতা, ক্ষোভ এসবের কিছুই বোঝে না। এতো কিছু বুঝে লাভও নেই ! আমার এগুলো দেখে খারাপ লাগে না, একদম না। আমার জীবনের স্ক্রিপ্টটা হয়তো এভাবেই লেখা হয়েছে, মন খারাপ হয় না তাই। বাবা চুপচাপ ভালোবেসে যায় মাকে, আর চেয়ে থাকে আমার পথ পানে। অনেক প্রত্যাশা নিয়ে স্বপ্ন গড়ে বাবা প্রতিদিন, সে স্বপ্নগুলো ধীরে ধীরে রঙিন হয় তার কল্পনার রং-তুলির আঁচরে। আমি সেটা অনুভব করে হেসে ফেলি একাএকা। পারবো কি না কে জানে, তার ছোটো ছোটো স্বপ্নগুলোকে নিয়ে একটা রঙিন বড় স্বপ্নচূড়া গড়তে। আমার জীবনের স্ক্রিপ্ট যিনি লিখেছেন এবং লিখছেন এখনো সেই একমাত্র বলতে পারবে কি হবে, কি হবে না। তার লেখা স্ক্রিপ্ট অনুযায়ী জীবন চলে আমার, জীবন চলে সবার, চলবেও এটা অনন্তকাল পর্যন্ত। খুব মন খারাপ থাকলে আকাশের দিকে তাকাই আমি, খুঁজে ফিরি আমার স্ক্রিপ্ট রাইটারকে। যখন প্রচন্ড দুঃখে কেঁদে ফেলি আমি তখনো তাকাই ঐ আকাশ পানে, দেখতে চাই তাকে যিনি লিখছেন আমার জীবনের স্ক্রিপ্ট। হঠাৎ করে স্ক্রিপ্ট পরিবর্তন হয়, আমি হেসে উঠি আবারো কারণে অকারণে, আনন্দে ভেসে যায় আমার সমস্ত পৃথিবী, তখন পরম কৃতজ্ঞতায় আবারো একবার তাকাই ঐ আকাশে, অনুভব করতে চাই সেই স্ক্রিপ্ট রাইটারকে। কোথায় নেই তিনি, তোমার আমার মাঝেই তো আছে সে, খুঁজে দেখ পেয়ে যাবে অজান্তেই সেই স্ক্রিপ্ট রাইটারকে, যাকে আমরা বলি আল্লাহ্, হিন্দুরা বলে ভগবান, আর তুমি পরম মমতা নিয়ে ডাকো তাকে ‘স্রষ্টা’ বলে !
আলোচিত ব্লগ
ব্লগার নিমো'র আসল নাম নিমচাঁদ না?

সামুর আগের মডূ জাদীদ ভাই আমাকে একবার বলেছিলেন ব্লগার নিমো'র আসল নাম নিমচাঁদ, তাঁর খুব ঘনিষ্ঠ বন্ধু। তারা মাঝে মাঝে পদ্মার পাড়ে ইলিশ খেতে যান। আর, গরুর... ...বাকিটুকু পড়ুন
তাসালসুল (অনন্ত পশ্চাদগমন), প্রথম সৃষ্টি ও ‘আকল’: কুরআন-সুন্নাহর আলোকে একটি সতর্ক অনুসন্ধান


ভূমিকা
সৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ... ...বাকিটুকু পড়ুন
মরিয়ম খাতুন জীবন থেকে ছুটি নিয়েছে

মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯... ...বাকিটুকু পড়ুন
⌛️ সক্রেটিসের আত্মানুসন্ধান

প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও... ...বাকিটুকু পড়ুন
জ্বালানি তেলের দাম বাড়লো, পকেট খালি হলো সাধারণ মানুষের!

জীবনটা আজকাল বড় অদ্ভুত নিয়মে চলছে। রাতে ঘুমাতে যাওয়ার সময় এক রকম থাকে, আর সকালে ঘুম থেকে উঠে দেখি দুনিয়াটা সম্পূর্ণ বদলে গেছে। গতকাল রাত বারোটা এক মিনিট থেকে জ্বালানি... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।