হিমু। চেনেন তাকে? হলুদ পাঞাজাবি পড়ে ঘুরে বেড়ায় রাস্তায় রাস্তায়। অবশ্যই খালি পায়ে। চিনেছেন তাই না? অথচ এই হিমুকে চেনা না চেনা কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয়। কারণ, হিমু কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি নন যে তাকে আপনার চিনতেই হবে। তাই তো হিমু একদিন বলল, আই এ্যাম নো বডি। আমি কেউ না।
হুমায়ূন আহমেদ সাহেব প্রতি বছরই হিমু লিখছেন। আমরা যারা তার ভক্ত পাঠক তারাও নতুন বইয়ের জন্য অতি আগ্রহের সহিত বসে থাকি- কখন হিমু বেরোয়, কখন বেরোয়। এবার হিমু লিখতে গিয়ে হুমায়ূন সাহেব একটা সমস্যায় পড়েছিলেন। একুশের বইমেল শুরুর পূর্বে প্রথম আলোতে মাজহারুল সাহেব বললেন এবারের বই মেলায় আসছে হিমুর নতুন বই- ডিজিটাল হিমু। কিন্তু ওদিকে লেখক সাহেবের হিমু লেখা তখনও শেষ হয়নি। তার রাইটার্স ব্লক নামক একটা ব্যধি হয়েছে। তাই তিনি হিমু লিখতে চলে গেলেন নুহাশ পল্লী। অবশেষে হিমু বের হলো। ডিজিটাল হয়ে নয়, নীল জোছনা নিয়ে।
আমার মাঝে মধ্যেই খুব খারাপ লাগে- যখন ভাবি হুমায়ূন সাহেব যখন থাকবেন না তখন হিমুকেও হারাবো আমরা। আমি হিমু ছাড়া থাকতে পারবো এ কথা অন্তত ফাগুনে ভাবতে পারি না। হুমায়ূন সাহেব, আপনি কি জানেন আমি হিমু কে কতোটা আপন করে ভাবি? জানেন না। একদিন আপনাকে জানাতে পারলে খুব ভালো লাগতো।
আলোচিত ব্লগ
ব্লগার নিমো'র আসল নাম নিমচাঁদ না?

সামুর আগের মডূ জাদীদ ভাই আমাকে একবার বলেছিলেন ব্লগার নিমো'র আসল নাম নিমচাঁদ, তাঁর খুব ঘনিষ্ঠ বন্ধু। তারা মাঝে মাঝে পদ্মার পাড়ে ইলিশ খেতে যান। আর, গরুর... ...বাকিটুকু পড়ুন
তাসালসুল (অনন্ত পশ্চাদগমন), প্রথম সৃষ্টি ও ‘আকল’: কুরআন-সুন্নাহর আলোকে একটি সতর্ক অনুসন্ধান


ভূমিকা
সৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ... ...বাকিটুকু পড়ুন
মরিয়ম খাতুন জীবন থেকে ছুটি নিয়েছে

মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯... ...বাকিটুকু পড়ুন
⌛️ সক্রেটিসের আত্মানুসন্ধান

প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও... ...বাকিটুকু পড়ুন
জ্বালানি তেলের দাম বাড়লো, পকেট খালি হলো সাধারণ মানুষের!

জীবনটা আজকাল বড় অদ্ভুত নিয়মে চলছে। রাতে ঘুমাতে যাওয়ার সময় এক রকম থাকে, আর সকালে ঘুম থেকে উঠে দেখি দুনিয়াটা সম্পূর্ণ বদলে গেছে। গতকাল রাত বারোটা এক মিনিট থেকে জ্বালানি... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।