somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মাসউদুর রহমান রাজন
আমি মাসউদুর রহমান, আব্বা আম্মা ডাকেন রাজন নামে। একটা বিশ্ববিদ্যালয়ে পারফর্মিং আর্টস-এর শিক্ষক। ফিল্মমেকিং, অভিনয়, পাবলিক স্পিকিং, প্যান্টোমাইম- এইসব বিষয় পড়াই। এর আগে স্কুলে মাস্টারি করতাম। শিক্ষকতা আমার খুব ভালোবাসার কাজ।

একা, কিন্তু একা না

১৮ ই জুন, ২০২১ দুপুর ১:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


(চুম্মাচাটির ছবি অধমের তোলা)

একা থাকার একটা মজা আছে। কারো আবেগ অনুভুতি আপনারে নাড়া দিবে না, আপনি নিজেরে নিয়া নিজের ভিতরে বসবাস করবেন। তবে হ্যাঁ, আপনার আবেগ অনুভূতি দিয়া কাউরে নাড়া দেয়ার সুযোগও থাকে না। যদি আপনি চান, কেউ আপনার দুঃখে উহু আহা করুক, আপনার সুখে আপনার মন মতো হাসুক, সেই উহু আহা শুনে, সেই হাসি দেখে আপনার সুখ অনুভব হোক, তাইলে কিন্তু ভিন্ন কথা। তখন আপনারও আরেকজনের সুখে হাসতে হবে। সে খাইছে কি না জিগাইতে হবে। সে খাইছে কি না এটা জিগানো মানেই একটা দায়িত্বের ব্যাপার চলে আসে। সে যদি না খায়, তারে খাওয়ানোর দায়িত্ব, সে যদি দুঃখি হয় তাইলে তারে সুখি করার দায়। একা থাকার মজাটা ততক্ষণে শেষ। ‘আপনার রাজ্যে আপনি রাজা’র খেলা শেষ।

মানুষ কি চাইলেই একা থাকতে পারে? সবসময় না। কারণ দিনের শেষে আমরা সামাজিক জীব তো, সবসময় তাই এইটা হয়ে উঠে না। একাকিত্বের মধ্যে যিনি আনন্দ খুঁজে পান, তিনি দশ জনের সাথে বসে থেকেও নিজের একাকিত্বের আবহ তৈরি করে নেন, সবাই দেখেন তিনি তাদের সাথে, কিন্তু আসলে তিনি তার নিজের মধ্যে। ব্যাপারটা মজার।

ফরাসী সাহিত্যিক বালজাক একাকিত্ব নিয়া একটা মজা কথা কইছেন, “এককিত্ব সত্যিই দারুন একটা ব্যাপার, কিন্তু ব্যাপারখান যে দারুন সেটা বলার জন্য তোমার একজন মানুষের দরকার।” তাই আমাদেরকে অল্প বিস্তর সামাজিক হইতেই হয়।

এই একা থাকার প্রেমে পড়া মানুষগুলা কিভাবে একা থাকে? তারা কিন্তু আসলে একা থাকে না। এরা কিন্তু নিজের জায়গায় নিজের জগৎ বানায়া নেয়। সেই জগতে তারা ভীষণ রকম সামাজিক এবং দায়িত্বশীল। এইটা তার সেই জগতে যদি আপনে যান, তাইলে আপনি পরিষ্কার বুঝতে পারবেন, যদিও ব্যাপারটা সম্ভব না।

তবে সব মানুষ নিজের জগতে বুঁদ হইয়া থাকার জন্য বা একাকিত্বকে উপভোগ করার জন্য একা থাকে না। কেউ কেউ হয়তো বাইরের জগতটার সাথে বহুবার মিশতে গিয়াও পারে নাই বিধায় একা থাকে। কারণ বাইরের জগতের মানুষগুলার সাথে তার কোন কারণে হচ্ছে না বলেই সে নিজেরে গুটায়া নিছে।

জাঁ পল সার্ত্রে একটা কথা কইছিলেন, “যখন তুমি একা, তখন যদি তুমি নিঃসঙ্গ থাকো, তাইলে তুমি অসৎসঙ্গে বসবাস করতাছো।” একা থাকার প্রেমে পড়া মানুষগুলার মজা হইলো এইখানেই, তারা সৎসঙ্গে থাকে, তারা একা না।

একা থাকা নিয়া মেলা প্যাঁচাল পাড়লাম। ফালতু প্যাঁচাল বন্ধ করি। সময় নষ্ট না কইরা, যান অন্য লেখা পড়েন।
সর্বশেষ এডিট : ১৮ ই জুন, ২০২১ দুপুর ১:৪৮
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৫ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৩

কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ

প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

মিলাদুন্নবী: ভালোবাসার নবী, মানবতার শ্রেষ্ঠ আদর্শ

লিখেছেন জুয়েল তাজিম, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৮


মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন বা মিলাদুন্নবী শুধু একটি ঐতিহাসিক স্মরণদিন নয়; এটি মানবতার জন্য এক মহান আদর্শের কথা স্মরণ করার উপলক্ষ। তাঁর আগমন ছিল এমন এক... ...বাকিটুকু পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

বাঁধনের কেন ফেমিকন লাগে !!!

লিখেছেন অপলক , ২৬ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৩৪



বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে... ...বাকিটুকু পড়ুন

“উন্নয়নের দুর্ভিক্ষে বাংলাদেশ”

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৫৮



বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।

দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।

ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"... ...বাকিটুকু পড়ুন

×