আমারা বাঙ্গালীরা কেনো জানি বিবেদে জড়িয়ে পড়ি সব সময়। একসাথে কাজ করার কোনো রকম মন মানসিকতা একদম নেই বললেই চলে। সেটা শুধু রাজনৈতিক দলগুলির মধ্যেই সীমাবদ্ধ নয়। আমাদের পারিবারিক, সামাজিক, রাজনৈতিক জীবনে এর প্রভাব দেখতে পারি আমরা। আমাদের বাঙ্গালী পরিবারগুলিতে দেখবেন এক অসহনীয় অবস্থা যা কম বেশী সবাই অবগত। ভাই-ভাইয়ে অমিল, বাপ-বেটায় অমিল। পরিবারে যেনো শুধু অমিল আর অমিলই। আর এই অমিলের প্রভাব গিয়ে পড়ছে সমাজে তারপর আমাদের রাষ্ট্রে। ১৯৭১ এর পর থেকে আমাদের মধ্যে অমিলটা যেনো আরো পাকাপোক্ত হলো। আর তারপর থেকে আমাদের মধ্যে তৈরী হলো স্বাধীনতার পক্ষ-বিপক্ষ শক্তি। এই বিবেদে আমরা এমনভাবেই জড়িয়ে গেছি যেনো এর থেকে বেড়িয় আসার কোনো রাস্তাই নেই। আসল কথা হলো রাস্তা ঠিকই আছে কিন্তু আমাদের বাঙ্গালী সমাজের বিবেদের মন-মানসিকতাই আমাদের একতাবদ্ধ হওয়ার পথে অন্তরায় হয়ে আছে। বাঙ্গালীরা (বিশেষ করে বাঙ্গালী মুসলমানেরা) নিজেদের ভালো-মন্দ এখনো মনে হয়না বুঝতে পেরেছে। অতীত ইতিহাসও আমাদের শিক্ষা দিতে পারেনি। সব চাইতে বড় কথা হলো আমরাই শিক্ষা নেইনি। আমাদের বাঙ্গালীদের ভালো কিন্তু অন্য কেউ এসে করে দিবে না। বরং তারা খারাপটাই বেশী চাইবে। আর সেই খারাপের অংশ হিসেবে তারা আমাদের মধ্যে বিবেদ ডুকিয়ে দিয়েছে। আর আমরাও সেই বিবেদটাকে স্বাগত জানিয়ে এর মধ্যে জড়িয়ে পড়ছি আরো বেশী বেশী করে। আমাদের দেশের নেতা-নেত্রীরা বিরোধী দলে থাকলে এই দেশটাকে জংগী রাষ্ট্র বলে প্রচার করে বেড়ায় দেশে বিদেশে। সত্যিই বিদেশীদের (কয়েকটা রাষ্ট্র) ষড়যন্ত্র স্বার্থক হতে চলেছে। আমাদের মধ্যে বিবেদ উস্কে দিয়ে তারা ফায়দা লুটছে। আর আমরা বাঙ্গালীরা একে অপরে বিরোধে জড়িয়ে করছি নিজেদেরই সর্বনাশ। আর এটা যদি আরো কয়েকটা বছর চলতে থাকে তবে আমাদের জন্যে অপেক্ষা করছে একটি মহাবিপদ। জানিনা, আমরা একতাবদ্ধ হতে পারবো কিনা। তবে এটা সহজেই বুঝতে পারি, আমাদের একতাবদ্ধ হওয়া জরুরী।
সব দলের একতাবদ্ধ হওয়া জরুরী, নয়তো ১০ নম্বর মহা বিপদ সংকেত
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৩টি মন্তব্য ২টি উত্তর
আলোচিত ব্লগ
এই সমাজ- ৭২

দেশের সরকার অযোগ্য অদক্ষ হলে, জনগনের শান্তি থাকে না।
দেশের জনগন সারাদিন কাম কাজ করে। অফিসে নানান রকম যন্ত্রনা পোহায়। নানান জক্কি ঝামেলা পোহাতে হয়। অফিসে থাকে না... ...বাকিটুকু পড়ুন
তেল গ্যাস অনুসন্ধান আর বিদ্যুৎ প্রকল্প নিয়ে, সুদি মহাজন আর খাম্বা/কার্ড সরকারের মিথ্যাচারের জবাব॥


২০০৮-২০২৪ এই ১৬ বছরকে বিশেষজ্ঞরা বলছেন "chronicle of shoddy gas exploration" - মানে গ্যাস অনুসন্ধানের ধীরগতির ইতিহাস।
২০০৮-২০২৪ এর মূল চিত্র
< Between 2008 and 2024, bureaucratic interference... ...বাকিটুকু পড়ুন
জীবননগর

গ্রাম দেখতে কোলাহলের বাইরে গিয়ে দেখি-
কোথাও নেই একরত্তি গ্রাম!
বিলুপ্ত হয়েছে যাবতীয় সবুজ সুন্দর;
সর্বত্র বিস্তার লাভ করেছে কংক্রিটের বন!
ভ্রমণক্লান্তিতে খুব তৃষ্ণার্ত হয়ে-
জলপানাঙ্ক্ষা জানাতেই পেলাম... ...বাকিটুকু পড়ুন
বাংলাদেশ নেপালের চেয়েও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।
বাংলাদেশ নেপালের চেয়েও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।
বাংলাদেশে যদি একটি শক্তিশালী ভূমিকম্প বা বড় ধরনের নগর দুর্যোগ আঘাত হানে, তাহলে দেশটি নেপালের অভিজ্ঞতার চেয়েও বহুগুণ ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।... ...বাকিটুকু পড়ুন
চাকরির বন্যা আসার আগেই চাকরির বাজারে খরা!

জুলাইয়ের পর বলা হয়েছিল দেশে নাকি চাকরির বন্যা বয়ে যাবে। অর্থনীতি ঘুরে দাড়াবে, ২০৩০ সালের মধ্যে আমরা অর্থনীতিতে মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনামকে ছাড়িয়ে যাবো। ট্রিলিয়ন ডলারের অর্থনীতিও হবে।
দেশে এমনিতেই কর্মসংস্থানের অবস্থা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।