এক পলকে ,একটু দেখা দেখেছি তোমাকে
সে ক্ষণে, মনে মনে ভালবেসেছি তোমাকে।
আমি ভালবেসেছি ,বড় যে বেশি
ভালবেসেছি তোমাকে ।
রাত এলে, জোনাক জ্বলে
জ্বলে ঐ দূর আকাশে মিটিমিটি তারা।
আমার জীবনে,তুমি যে প্রদীপ
বাঁচবোনা তোমাকে ছাড়া।
আমি ভালবেসেছি ,বড় যে বেশি
ভালবেসেছি তোমাকে।
আশা গুলো,ভাষা পেলো
পেলো ভালোবাসা এই হৃদয় জুড়ে।
আমার ভূবনে,তোমার ই বিচরণ
জন্ম আমার শুধু তোমারি তরে।
আমি ভালবেসেছি ,বড় যে বেশি
ভালবেসেছি তোমাকে।
সর্বশেষ এডিট : ০১ লা মার্চ, ২০০৯ রাত ১০:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


