আমি তোমাকে ভালবাসি
আমি তোমাকেই ভালবাসি,
শুধু তোমাকে-ই আমি ভালবাসি।
চাঁদকে ভালবাসে রাত যতটা
ততটা ভালবাসে সূর্যকে দিন।
তেমনি তুমি আমার এ দেহের প্রাণ
তোমাকে ভালবাসি আমি প্রতিদিন।
প্রেমের এই বন্ধন,জাগায় স্পন্দন
চোখে চোখে চোখ রেখে যখনি দাও তুমি মধুর হাসি ।
শুধু তোমাকে-ই আমি ভালবাসি।
ফুলকে ভালবাসে প্রজাপতি যতটা
ততটা ভালবাসে সাগরকে নদী।
তেমনি তুমি আমার এ বুকের ভালবাসা
তোমাকে ভালবাসি আমি নিরবধী।
প্রেমের এই বন্ধন,জাগায় ক্রন্দন
হাত থেকে সরিয়ে হাত যখনি বল তুমি আজ আসি।
শুধু তোমাকে-ই আমি ভালবাসি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


