তুমি মনের তৃপ্তি
মিথ্যে সেতো নয় এক রত্তি,সত্যি
তুমি ছাড়া হলে আমি প্রাণহারা হই,
তুমি ছিলে, তুমি আছো, তুমি থাকবেই
তুমি ছাড়া এই আমি আর কারো নই,
চিরসত্যি।
চাঁদ কাঁদে মেঘলা রাতে না দেখে তারা
আমার এই মন কাঁদে, হয় দিশেহারা,
শুধু তোমাকে ছাড়া।
আমি পাগলপারা, হই আত্নহারা।
যদি না তোমাকে দেখি নিত্যি।
সাগর কাঁদে মোহনাতে না এলে নদী
আমার এ হৃদয় কাঁদে,শুধু নিরবধী,
তুমি দূরে থাকো যদি।
ওগো সাথী, এই অনুভূতি।
কাদাঁয় আমাকে দিন রাত্তি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


