মন ছুয়েঁছে মন
তাই মন দেখেছে স্বপন।
শুধুই তোমারি,শুধুই তোমারি,
তুমি আমারি,শুধুই আমারি।
আশাগুলো ভাষা,পেয়েছে ভালবাসা
হৃদয়ে তুমি শুধু তোমারি বাসা।
আজ আছো যেমন,
থেকো তুমি তেমন,
সারাটি জীবন,
তুমি শুধুই আমারি।
কষ্টগুলো নষ্ট, বুঝেছি পষ্ট
তোমার ভালবাসাই বুকে আছে অবশিষ্ট।
আমি যেখানেই তাকাই,
যেনো তোমাকেই পাই,
তোমাকেই চাই.
জীবনে শুধু আমারি।
মাসুদ রানা
২০০২সাল,ইছাপুরা,মুন্সিগন্জ।
সর্বশেষ এডিট : ১০ ই মার্চ, ২০০৯ বিকাল ৫:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


