নিয়তির ঝড়ে নয়
নিয়তির ঝড়ে নয়,
ইচ্ছে করেই তুমি
ভেঙে দিয়ে গেছো আমার হৃদয়।
ভালবাসার নামে করে গেছ তুমি,
আমারি সাথে প্রেমের নিখুঁত অভিনয়।
স্মৃতি শক্তি হারিয়ে গেলে যেমন
ভূলে যায় মানুষ পেছনে তিথী।
তেমনি ভূলে গেছ স্মৃতি না হারিয়েই
আমাকে তুমি সাথী।
জেনে গেছি আমি তাই
প্রেম বেদনা,প্রেম ছলনা.প্রেম অভিনয়।
কি সুন্দর সে ভালবাসা ছিল
তোমার আমার সেই পেছনের দিনে।
আজ সবি স্মৃতি শুধু আমারি বুকে
দু'চোখে অশ্রু আনে।
জেনে গেছি আমি তাই
প্রেম কুয়াশা, প্রেম মরিচীকা, প্রেম অভিনয়।
সর্বশেষ এডিট : ২৬ শে মার্চ, ২০০৯ সকাল ১০:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


