ও প্রেয়সী ও সজনী ও প্রিয়তমা প্রিয়া
এ বুকের পাজরে, রক্ত দিয়ে লিখা, আছে তোমারি নাম।
ও প্রেয়সী ও সজনী ও প্রিয়তমা প্রিয়া
এ দেহে নিঃশ্বাস, আছে যতদিন, থাকবো তোমার কথা দিলাম।
রাতকে সাজিয়ে চাঁদ, করে আলোকিত
আমার জীবন মরণ তোমাতে নিহিত।
স্বপ্ন আমার শুধু তোমাকে ঘিরে,
দিওনা কখনো বদনাম।
এ বুকের পাজরে, রক্ত দিয়ে লিখা, আছে তোমারি নাম।
সাগর নদীর টান, আজও বহমান
তুমিছাড়া পৃথীবিতে আমি বেমানান।
আশা ভালবাসা শুধু তোমাকে ঘিরে,
তুমিছাড়া মূত্যু শেষ পরিণাম।
এ বুকের পাজরে রক্ত দিয়ে লিখা আছে তোমারি নাম।
সর্বশেষ এডিট : ২৩ শে এপ্রিল, ২০১২ দুপুর ১:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


