স্বাধীন ভূমি
মাতৃভূমিতে জন্ম আমার,
যুদ্ধ দেখিনি শুনেছি মায়ের কাছে নির্মম কাহিনী যে তার।
১৯৭১ সাল,
হানাদার বাহিনী বাংলার বুকে শত কৌশলে বিছিয়ে ছিল জাল।
কেড়ে নিতে বাংলা ভাষা,
করে দিতে ঊর্দ্দূ ভাষা,
৯ মাস যুদ্ধ করে ও শেষে মেটাতে পারেনি সেই ঘৃণীত আশা।
ভালবাসা ছিল প্রাণে প্রাণে, বাংলার জনমনে
পাকবাহিনী তরা শোন-রে শোন,শহীদ ৩০লাখ মা ভাইবোন।
পাকবাহিনী আয় নিয়ে তরা,তোদের জন্য আছে এ বুক ভরা,
একরাশ ঘৃণা উপহার।
যুদ্ধ দেখিনি শুনেছি মায়ের কাছে নির্মম কাহিনী যে তার।
স্বাধীন পাখি,
সারাক্ষন বিচরণ বাংলার বুকে শত আদরে জড়িয়ে শুধু থাকি।
হাসি খুশি ভালবাসি,
এ বাংলাকে ভালবাসি,
দেশ প্রেমে যে শহীদ করেছে জীবন দান, তাদের ভীষন ভালবাসি।
চিরদিন এ ভালবাসা থাকবে প্রাণে প্রাণে, বাংলার জনমনে
পাকবাহিনী তরা শোন-রে শোন,বিশ্ব এ বাংলার হয়েছে আপন।
পাকবাহিনী বল ঠিক না বেঠিক,বাংলা ভাষা আজ আর্ন্তজাতিক,
বিশ্বের দেয়া উপহার।
যুদ্ধ দেখিনি শুনেছি মায়ের কাছে নির্মম কাহিনী যে তার।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


